Majdia Rail Bazar Primary School

Majdia Rail Bazar Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Majdia Rail Bazar Primary School, School, Station Road, Majdia.

27/12/2025
দেখতে দেখতে প্রায় দু বছর ছুঁই ছুঁই, প্রধান শিক্ষক হয়ে এই বিদ্যালয়ে এসেছি 2024 সালের ১লা ফেব্রুয়ারি।বিদ্যালয়ের শিক্ষ...
26/12/2025

দেখতে দেখতে প্রায় দু বছর ছুঁই ছুঁই, প্রধান শিক্ষক হয়ে এই বিদ্যালয়ে এসেছি 2024 সালের ১লা ফেব্রুয়ারি।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও অভিভাকদের এবং সর্বোপরি এলাকার সুধী নাগরিক বৃন্দের আশাতীত সহযোগিতায় সার্বিক উন্নতি কত টুকু করতে পেরেছি আমি জানি না। আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এখনও পর্যন্ত নিজের শরীর বা অর্থের দিকে তাকাই নি। সময়ের হিসেব এখনোও মিলিয়ে দেখার ফুরসত পাই নি। আশায় আছি, কবে এই বিদ্যালয় সর্বাঙ্গীন গরিমা অর্জন করবে নিজেদের কাছে, নিজেদের মতো করে? আমরা কি পারি না ছাত্র ছাত্রীদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে?, সহানুভূতি সমানানুভূতি শুধু বইয়ের পাতায় নয় তাদের অন্তরে লিখে দিতে? প্রথা বহির্ভূত শিক্ষা হলেও আমরা পেরেছি সুস্বাস্থ্যের অধিকারী গড়ে তুলতে বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করে,hygeniec toilet - latrine, সুসজ্জিত ফুলের সমারোহ, কিচেন গার্ডেন, হাত ধোয়ার বেসিন , পানীয় জলের ব্যবস্থা , সোপ পিঠ আরও কত রকমের উন্নতি। কিন্তু পারি নি জল নিকাশি ব্যবস্থার উন্নতি করতে,বিদ্যালয়ের অধিকাংশ দেওয়াল, সিঁড়ি, ছাদ TLM সমৃদ্ধ করে গড়ে তুলতে। বিল্ডিংয়ের এখনও বেশ কিছু জানালা পাল্লাহীন, দুটো দরজার পাল্লা গুলো বেশ নড়বড়ে, মেঝের এবং পাঁচিলের প্লাস্টারের কাজ বাকি, আরও প্রচুর কাছে সম্পন্ন হবে নিশ্চয়ই। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খেলা ধুলায় state meet পর্যন্ত অংশ নিয়েছে, যোগা, জিমন্যাস্টিক, নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং কোনো কিছুতেই পিছিয়ে নেই । গত বছর থেকে শুরু করেছি বিদ্যালয়ের জন্মদিন(প্রতিষ্ঠা দিবস) পালন মহা সমারোহে - সাক্ষী: মাজদিয়া ও তার পার্শ্ববর্তী গ্রামের মানুষ । দিনটি ১২ জানুয়ারী, বীর সন্যাসী বিবেকানন্দেরও জন্ম দিন। তাই সমগ্র অনুষ্ঠানটি তাঁকে আমাদের চেতনে ও মননে প্রতিষ্ঠিত করার জন্য নাম করণ করা হয়েছিল "বিবেক বন্দনায় মাজদিয়া রেল বাজার প্রাথমিক বিদ্যালয়"। তাই এই বিদ্যালয়ের প্রাক্তন সকল ছাত্র ছাত্রী বন্ধুদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ ওই দিন স্মৃতি রোমন্থনের পীঠস্থান এ উপস্থিত হয়ে বর্তমান প্রজন্মের শিশুদের সঠিক পথের দিশা দেখাবেন। অনেক কথা বাকি রইল, আবার হবে কোনো দিন। একটু একটু করে দুবছরের প্রচেষ্টার ফল আপনাদের কাছে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেকের অনুরোধে এগিয়ে এলাম আপনাদের কাছে, ইচ্ছা আছে আরও এগিয়ে চলার। সবাই ভালো থাকবেন।
আমার মোবাইল নং:9732523198(প্রধান শিক্ষক : সুকুমার হালদার)। যে যেখানেই থাকুন, শৈশবের পাঠশালায় আমন্ত্রণ 🙏🙏🙏
শুভ রাত্রি

Address

Station Road
Majdia
741507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Majdia Rail Bazar Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category