12/05/2026
রবীন্দ্র জয়ন্তীর শুভলগ্নে "গহন কুসুম কুঞ্জ মাঝে" সুর যখন বাতাসে ভাসল, তখন লাল-সাদা পোশাকে সজ্জিত পঞ্চম ও সপ্তম শ্রেণীর কোমলমতি ছাত্রীরা যেন ফুলের মতোই ফুটে উঠল। সপ্তম শ্রেণীর মুনকি রায়, তৃষা রায় , অনুতিথি রায়, তিথি রায় ও কৃষ্ণা বর্মনের প্রতিটি ভঙ্গিমায় মিশে ছিল কবিগুরুর প্রতি নিখাদ ভালোবাসা। আর পঞ্চম শ্রেণীর ছোট্ট শিল্পী এষা রায় তাদের সাথে তালে তালে মিলিয়ে দিল। তাদের তাল-ছন্দের স্পর্শে সাদামাটা শ্রেণিকক্ষটি যেন মুহূর্তের জন্য হয়ে উঠল শান্তিনিকেতনের আম্রকুঞ্জ। এই ক্ষুদে শিল্পীদের দেখে আর একবার মনে হোলো রবীন্দ্রনাথ আজও বেঁচে আছেন এই ছোট্ট হাতের মুদ্রায়, এই নিষ্পাপ চোখের আবেগে।