Mahishadal Rabindra Sisu Vidyalaya & Sisu Vikash Kendra

Mahishadal Rabindra Sisu Vidyalaya & Sisu Vikash Kendra Best Bengali Medium School in Purba Medinipur District.

আমাদের সকলের গর্ব ✨পশ্চিমবঙ্গ মাধ্যমিক-২০২৬ পরীক্ষায় ৭০০-র মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করে অসাধারণ সাফল্য অর...
13/05/2026

আমাদের সকলের গর্ব ✨

পশ্চিমবঙ্গ মাধ্যমিক-২০২৬ পরীক্ষায় ৭০০-র মধ্যে ৬৮৯ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করে অসাধারণ সাফল্য অর্জন করেছে অদ্রিজ হাজরা।
গর্বের বিষয়, সে আমাদের বিদ্যালয় “মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র”-এর প্রাক্তন ছাত্র এবং চতুর্থ শ্রেণি পর্যন্ত আমাদের বিদ্যালয়ে অধ্যয়ন করেছে।

অদ্রিজের এই অসামান্য কৃতিত্বে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তার আগামী জীবনের পথ আরও উজ্জ্বল ও সফল হোক — এই কামনা করি। 🌸

তোমার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করুক। 💐

গত 31/03/2026 তারিখটি আমাদের বিদ্যালয় মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র-এর এক গৌরবময় দিন হিসেবে স্ম...
13/05/2026

গত 31/03/2026 তারিখটি আমাদের বিদ্যালয় মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র-এর এক গৌরবময় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের আজীবন সদস্য শ্রদ্ধেয় শ্রী সুভাষ চন্দ্র পাঞ্জা মহাশয় বিদ্যালয়ে উপস্থিত থেকে প্রতিষ্ঠাতা ডঃ সুশীল চক্রবর্তী মহাশয়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, তিনি আমাদের বিদ্যালয়ের “রজত জয়ন্তী ভবন” নির্মাণের উদ্দেশ্যে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। তাঁর এই মহানুভবতা ও আন্তরিক সহযোগিতা বিদ্যালয়ের উন্নয়নের পথে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।

আমরা আন্তরিকভাবে আশা করি, ভবিষ্যতেও তিনি বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নের কাজে এভাবেই পাশে থাকবেন।

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। 🙏

📚 নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন 🎉০৩/০১/২০২৬ তারিখে আমাদের প্রিয় বিদ্যালয় মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ ক...
01/04/2026

📚 নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন 🎉
০৩/০১/২০২৬ তারিখে আমাদের প্রিয় বিদ্যালয় মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র-এর সুবর্ণ জয়ন্তী ভবন (২য় ক্যাম্পাস)-এর শুভ উদ্বোধন এক আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এই শুভক্ষণে বিদ্যালয়ের সভাপতি শ্রী সুবোধ চন্দ্র মাইতি মহাশয় এবং প্রধান শিক্ষক শ্রী তারণী পণ্ডা মহাশয় ফিতা কেটে নতুন ভবনের দ্বার উন্মোচন করেন এবং বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ—শ্রী সাগর চন্দ্র বেরা, শ্রী নন্দন দাস সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী ছবি সামন্ত এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ।
এই দিনটি আমাদের সকলের কাছে শুধু একটি উদ্বোধনের দিন নয়, বরং বহু দিনের স্বপ্ন, পরিশ্রম ও স্মৃতির এক অপূর্ব মিলন। পুরনো দিনের ছোট ছোট স্মৃতি, হাসি, সংগ্রাম আর ভালোবাসা মিলেই আজকের এই নতুন সূচনা। এই নতুন ভবনের প্রতিটি ইটের মধ্যে জড়িয়ে আছে আমাদের অতীতের গল্প এবং ভবিষ্যতের আশা।
আজকের এই মুহূর্ত আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে এবং আগামী দিনের পথ চলায় আমাদের অনুপ্রেরণা জোগাবে। 🙏

প্রতিষ্ঠাতা অধ্যাপক সুশীল কুমার চক্রবর্তী মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমাদের নৃত্য শিক্ষিকা রীতা মিদ্যা দাস,...
28/03/2026

প্রতিষ্ঠাতা অধ্যাপক সুশীল কুমার চক্রবর্তী মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমাদের নৃত্য শিক্ষিকা রীতা মিদ্যা দাস, পিয়ালী ব্যানার্জী ও স্বপ্না মাইতি তাঁদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

এছাড়াও সুবর্ণা অধিকারী মাইতি ও পার্বতী সাহু জানা তাঁদের সুমধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের আবহকে আরও সুরময় করে তোলেন।

আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলেন এবং প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা, আবেগ ও গৌরবের এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্ত স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। সেই সব সুন্দর ও গর্বের মুহূর্তগুলি নিচে সযত্নে তুলে ধরা হলো।

মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুশীল কুমার চক্রবর্তী মহাশয়ের আবক্ষ মূর্তি উ...
27/03/2026

মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুশীল কুমার চক্রবর্তী মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচনের কিছু স্মরণীয় মুহূর্ত।
তারিখ: ৫ই সেপ্টেম্বর, ২০২৫।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সভাপতি শ্রী সুবোধ চন্দ্র মাইতি, সহ-সভাপতি ড. সুব্রত কুমার মাইতি, প্রধান শিক্ষক ও সম্পাদক শ্রী তরণী পণ্ডা, সহ-প্রধান শিক্ষিকা শ্রীমতী ছবি সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ।

27/04/2025
27/04/2025

নব পরিবর্তনধারা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্রের ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

Sahid Khudiram Basu's Birthday Celebration -2024
06/12/2024

Sahid Khudiram Basu's Birthday Celebration -2024

Address

Mahishadal
721628

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahishadal Rabindra Sisu Vidyalaya & Sisu Vikash Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mahishadal Rabindra Sisu Vidyalaya & Sisu Vikash Kendra:

Shortcuts

Share

Category