25/06/2020
যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে তাদের বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে । তোমাদের কাছে বাংলা ও ইংরেজি বিষয়ের যে সরকারি বই আছে তা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে । কারণ যে সমস্ত ছাত্র-ছাত্রী একাদশ থেকে দ্বাদশে উঠেছে , এবছর লকডাউন থাকার জন্য সরকারি সরবরাহে বিঘ্ন ঘটায় এখনো পর্যন্ত বই পায়নি । তোমরা বই গুলো ফেরত দিলে তারা পড়াশোনা শুরু করতে পারবে । এই দায়িত্বটুকু পালন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ২৭.০৬.৩২০২০ তারিখ বিদ্যালয় খোলা থাকবে । ঐদিন শিক্ষাশ্রী ও ওবিসি স্কলারশিপ এর ফরম জমা নেওয়া হবে। সেই দিন বইগুলি জমা দিলে খুব ভালো হয়। প্রত্যেককে এই ব্যাপারে গুরুত্ব দিতে অনুরোধ করছি।
ধন্যবাদ.
প্রধান শিক্ষক