মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়

  • Home
  • India
  • Madanpur
  • মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়

মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় EDUCATIONAL INSTITUTION

বিদ্যালয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালন ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।
26/09/2024

বিদ্যালয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালন ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।

আজ ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উদ্যোগে তিথিভোজন করা...
05/09/2024

আজ ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উদ্যোগে তিথিভোজন করানো হলো।

আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন উন্মোচিত হলো বিদ্যালয়ের নিজস্ব দেওয়াল পত্রিকা আখোর।সেজে উঠেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত...
05/09/2024

আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন উন্মোচিত হলো বিদ্যালয়ের নিজস্ব দেওয়াল পত্রিকা আখোর।সেজে উঠেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখা এবং ছবিতে।

School District Karate Championship এ আমাদের স্কুলের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র সুমিত রায় অনূর্ধ্ব 19 বছর বিভা...
24/08/2024

School District Karate Championship এ আমাদের স্কুলের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র সুমিত রায় অনূর্ধ্ব 19 বছর বিভাগে (66 kg) চ্যাম্পিয়ন হয়েছে l ওর জন্য অনেক শুভেচ্ছা এবং আগামী সাফল্যের জন্য অভিনন্দন।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে আজ বিদ্যালয় ছুটির পূর্বে নীরবতা পালনের মাধ্যমে ছ...
08/08/2024

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে আজ বিদ্যালয় ছুটির পূর্বে নীরবতা পালনের মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন।

২৯ শে জুলাই সোমবার বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হলো বিষয় ছিল 'জ্যোতিষ চর্চা কী বিজ্ঞান?' অনুষ্ঠানে প...
30/07/2024

২৯ শে জুলাই সোমবার বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হলো বিষয় ছিল 'জ্যোতিষ চর্চা কী বিজ্ঞান?' অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট লেখক মিলন গাইন মহাশয়। পুরো অনুষ্ঠানটির ভাবনা এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক গোবিন্দ চন্দ্র দাস মহাশয়।

কল্যাণী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর উদ্যোগে সোমবার ২৯শে জুলাই বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'ক্যারিয়ার টক'। মূলত দ্বাদশ শ্রেণীর...
30/07/2024

কল্যাণী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর উদ্যোগে সোমবার ২৯শে জুলাই বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'ক্যারিয়ার টক'। মূলত দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কি কি বিষয় নিয়ে পঠন-পাঠন করতে পারে যা পরবর্তীতে তাদের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, এছাড়াও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের 'এমপ্লয়মেন্ট ব্যাংকে' নাম নথিভুক্ত করলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে তা জানানো হলো। উপস্থিত ছিলেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নদীয়া জেলার অ্যাডিশনাল ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়।

আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। আমাদের সকলকে এই অসুখ সম্পর্কে সচেতন থাকতে হবে একমাত্র সেক্ষেত্রেই আমরা এই অসুখ প্রতির...
28/07/2024

আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। আমাদের সকলকে এই অসুখ সম্পর্কে সচেতন থাকতে হবে একমাত্র সেক্ষেত্রেই আমরা এই অসুখ প্রতিরোধ করতে পারবো।

এই বছরের বিদ্যাসাগর সাইন্স অলিম্পিয়াডের লেয়ার ওয়ানের সফল বিদ্যালয়ের ছাত্র অভিজ্ঞান চ্যাটার্জী।অভিজ্ঞানসহ কল্যাণী ব্ল...
27/07/2024

এই বছরের বিদ্যাসাগর সাইন্স অলিম্পিয়াডের লেয়ার ওয়ানের সফল বিদ্যালয়ের ছাত্র অভিজ্ঞান চ্যাটার্জী।অভিজ্ঞানসহ কল্যাণী ব্লকের সকল কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ এডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসেস্ (ASFHM) এর পক্ষ থেকে কল্যাণী মহাকুমার বিভিন্ন স্কুলের এই বছরের মাধ...
13/07/2024

আজ এডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেসেস্ (ASFHM) এর পক্ষ থেকে কল্যাণী মহাকুমার বিভিন্ন স্কুলের এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হলো চাঁদমারি দেশপ্রিয় শিক্ষানিকেতনের প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক দিত্সা চক্রবর্তী এবং মাধ্যমিক পরীক্ষা সর্বোচ্চ নম্বর প্রাপক রত্নদীপ সরকারের হাতে উপহার স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হলো।

02/07/2024

Address

Madanpur
741245

Telephone

+919681223372

Website

Alerts

Be the first to know and let us send you an email when মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়:

Shortcuts

Share

Category