11/12/2025
🌱🏫 কাল আমাদের চকপাড়া প্রাথমিক বিদ্যালয়(পল্লীসমাজ) এ হইচই পড়ে গেছিল!🏫 🌱
হ্যালো হ্যালো! শুনুন শুনুন!
আমাদের চকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে(পল্লীসমাজ) এর ন্যানো সুপারহিরো আর সুপারহিরোয়িনরা কাল সকালে ব্যাগ গুছিয়ে চড়ে বসল বাসে, আর হুল্লোড়করতে করতে সোজা চলে গেল আচার্য্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে – যেখানে আছে কতই না হরেক রকম গাছ-- -'চকলেট' গাছ, নৃত্যরত পুতুল গাছ, চা বাগান, রসগোল্লা গাছ, চন্দন কর্পূর, বৃহৎ জলপদ্ম এবং অবশ্যই উদ্যানের মূল আকর্ষণ ২৫০ বছর বয়সী বটগাছ....
মনিকা, রিয়া, সৌম্যজিত, সৌরজিত তো চেঁচিয়ে বলল-- "চকলেট🍫, রসগোল্লা🍨 কি খাওয়া যাবে না??" আমরা বললাম "আপাতত দেখেই স্বাদ মেটাতে হবে..😒😒"( লোভ যে আমাদেরও হচ্ছিল না তাই বা বলি কি করে!! 🤤🤤)
বৃষ্টি তারপর 'ক্যাকটাস হাউসে' গিয়ে অবাক হয়ে গেছিলো!! বলেই ফেললো-- "ম্যাম, এরাই তো সেই হ্যারি পটারের গোল গোল কাঁটাওয়ালা ম্যানড্রেক!!"
আজ তারা শিখেছে:
🌳গাছ আমাদের সুপারহিরো – তারা দিনে CO₂ খেয়ে রাতে অক্সিজেন ছাড়ে!
🌴মৌমাছিরা ফুলের পার্টিতে নাচতে নাচতে পরাগায়ন করে (আমাদের বাচ্চারাও চেষ্টা করল, কিন্তু মৌমাছির মতো উড়তে পারল না 😂)
🚯 SAY NO TO PLASTIC-- আমরা যতটা চেষ্টা করব যাতে সবসময় প্রাকৃতিক শক্তি কাজে লাগাতে পারি!!!
তারপর?? তারপর আর কী?? মন ভরে খাওয়া দাওয়া আর ফেরার সময় বাসে সব্বাই মিলে নেচে কুঁদে ফেরা...
আহা! এমন দিন বারবার আসুক!
আমাদের শিক্ষক-শিক্ষিকা, বাস ড্রাইভার আঙ্কল, অভিভাবকদের অনেক ধন্যবাদ আমাদের এই ট্রিপটাকে রূপায়ণ করার জন্য..আর সবথেকে বেশী ধন্যবাদ বি. গার্ডেনের SCIENTIST স্যারদের এবং CURATOR স্যারকে যারা প্রায় সমস্ত গাছ আমাদের হাতে ধরে নতুন রকম ভাবে চেনালো এবং গাছেদের সম্পর্কে অনেক তথ্য দিলেন যা সত্যি অবর্ণনীয়– এনারা না থাকলে আমাদের ট্রিপটা সফল হতই না..❤️
া #প্রকৃতিরক্লাসরুম #আমরাওসবুজপ্রেমী