26/06/2024
এ দীর্ঘকাল যাবৎ শিক্ষকতা ও সামাজিকতার নজির গড়ে তোলা ব্যক্তিত্ব ABUL KALAM CHOUDHURY মহাশয়, যাকে কেন্দ্র করে গত ২১ তারিখ নিমাইচান্দ্পুর অঞ্চলের #মিলন_বাজারে ইসলাম উদ্দিন সাহেবের পৌরহিত্যে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অবসর গ্রহণের দিন #৩০ জুন হলেও চৌধূরী সাহেব গ্রামের প্রত্যেক মানুষ ও ছাত্র ছাত্রীর কাছ থেকে তাঁহার বিগত কার্যকালের অজ্ঞাত ভুল ভ্রান্তির ক্ষমা চাইলেন ও সবার কাছ থেকে বিদায় নিতে গ্রামের #তসলা_খাল মসজিদ এ জুম্মার নামাজের পরে একটু সময় অতিবাহিত করেন। এখানে উপস্থিত থাকা সবার অফুরন্ত ভালবাসা ও শ্রদ্ধা দেখে তিনি নিজে মুগ্ধ হয়ে সবার কাছে চির কৃতজ্ঞ বলে জানান ও তন্মধ্যে তিনি সবাইকে সবার নিজের ছেলে মেয়ের উপর ভালোভাবে নজর রাখতে বলেন যাহাতে ওরা পড়াশুনায় আরও অনেক এগিয়ে যায়, ও বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতির সার্থে যেন সবসময় বিদ্যালয় কতৃপক্ষের সাথে থাকেন।।
আগামী 29 জুন NIMAICHANDUR HIGHER SECONDARY SCHOOL এ আবার ও এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রী। চৌধূরী সাহেবের দীর্ঘায়ু কামনা করি।।