06/05/2025
📣📌*আগামীকাল, ৭ই মে, দুপুর ১২টায় বিধাননগর স্টেশন থেকে বিকাশভবন অভিযান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি। দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে আসবেন। সবেতনে, স্বপদে, সসম্মানে পুনর্বহাল হয়েই বাড়ি ফিরবেন, এই মনোভাব নিয়ে আন্দোলনে আসবেন। আন্দোলন কখনও আরামের হবেনা। কষ্ট করেই দাবি আদায় করতে হবে। অনুরোধের জায়গা নেই, নিজের তাগিদে, চাকরি ও জীবন বাঁচানোর জন্য আসবেন, থাকবেন, লড়াই করবেন। সব বিভেদ ভুলে একসাথে পথে নামুন।*
সমস্ত শিক্ষানুরাগী সংগঠন, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী, ডাক্তার, আইনজীবী, সরকারি কর্মচারী, সমাজসেবী ও আপামর জনসাধারণ কে আমাদের এই কর্মসূচিতে শিক্ষার স্বার্থে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। 🙏