Mayuri Dance Academy

Mayuri Dance Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mayuri Dance Academy, School, Konnagar.

19/12/2025

সাদর আমন্ত্রণ জানাই..

08/12/2025

Contact us : 7044612025

22/11/2025

অযাচিত বিঞ্জাপন শিল্প ও শিল্পীকে সহজলভ্য করে তুলছে..

৬ই সেপ্টেম্বর ২০২৫ আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন হল।এর জন‍্য বিশেষ কৃতজ্ঞতা জানাই জুনিয়র ব‍্যাচের অভিভাবিকাদের। আম...
08/09/2025

৬ই সেপ্টেম্বর ২০২৫ আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন হল।এর জন‍্য বিশেষ কৃতজ্ঞতা জানাই জুনিয়র ব‍্যাচের অভিভাবিকাদের। আমার সকল ছাত্রীরা সুস্থ থাকুক ও ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনাই করি।

প্রতিবারের  থেকে এইবারের  শিক্ষক দিবস উদযাপন একটু ব্যতিক্রমী,আস্তে  আস্তে সেই সব মুহূর্ত  ভাগ করে নেবো আপনাদের সঙ্গে. এখ...
07/09/2025

প্রতিবারের থেকে এইবারের শিক্ষক দিবস উদযাপন একটু ব্যতিক্রমী,আস্তে আস্তে সেই সব মুহূর্ত ভাগ করে নেবো আপনাদের সঙ্গে. এখন যে video টি share করেছি তার বিবরন যদিও video টিতে আছে তবু কিছুটা জানাই আপনাদের.
রিয়াংশি বাগ আমার ছাত্রী, গত ১১ জুন বাবা-মা র সঙ্গে প্রথমবার পুরী বেড়াতে যায়, খুব ভালো কথা, ৮ই জুন আমি পুরী ভ্রমন করে ফিরি তাই আমার পাঠানো কিছু ছবি দেখে রিয়াংশি স্বভাবতঃই ভাবে সেও কখন ক্লাসে এসে আমায় গল্প বলবে ওর অভিঞ্জতার কথা, ১৩ ই জুন আমি সব ছাত্রীদের জানাই যে, তোমাদের ভরতনাট্যম পরীক্ষা ৫ই জুলাই নির্ধারিত হয়েছে, একথা জেনে সঙ্গে সঙ্গে রিয়াংশির মা পাপিয়ার এক লাইনের একটা messege আসল 'দিদি রিয়াংশি বোধায় পরীক্ষা দিতে পারবে না',আমি কেন পারবে না জিঞ্জাসা করায় ওর মা ফোন করল, কান্নায় ভেঙ্গে পরা এক অসহায় মা পুুরীর হোটেলের ঘর থেকে আমায় বলল, দিদি কাল আমরা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম আচমকা এক এলো পাতালি বিরাট ঢেউ এসে আমাদের ছোট্ট মেয়েটাকে আহত করে দিয়ে চলে যায়, মেয়ে আর উঠে দাঁড়াতে পারে নি, স্থানীয় লোকেদের সহায়তায় Hospital-এ নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা ,Xray হয় পা ভাঙ্গে নি কিন্ত চোট আর ব্যথা সাংঘাতিক, ৪৮ ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম করে Doctor ফিরতে বলেছেন , এটা শুনে আমি শিউরে উঠেছিলাম তাও রিয়াংশির সঙ্গে কথা বললাম ওকে আর পাপিয়াকে মনের জোড় দিলাম, ওরা ১৫ই জুন বাড়ি ফিরল station চত্বরে wheel chair র সহায়তায়
এরপর শুরু হলো একটি মানসিক ও শারীরিক লড়াই. কেউ দেখতে এসে নানা কথা, কি জানি আর বোধায় তোমার মেয়ে নাচ করতে পারবে না..এরম কিছু, পাপিয়া আমায় যখন এগুলো বলত আমি বলতাম ঠাকুরের কাছে হাত জোড় করে মিনতি করো উনি সব আগের চেয়েও ভালো করে দেবেন, ওরা ও হাল ছাড়ে নি, কলকাতায় নানা স্বনামধন্য বিশেষঞ্জ র পরামর্শ নিয়েছেন আর তার ফল স্বরুপ রিয়াংশি গত কাল ৬ই সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকল,
এটা মা হিসেবে, ম্যাম হিসেবে আমারও জয়..
আমার সকল ছাত্রীরা নিরাপদে থাকুক, সুস্থ থাকুক পরমেশ্বরের কাছে করজোড়ে এই টুকুই প্রার্থনা 🙏

শিক্ষক  দিবসের  শুভেচ্ছা ও  সশ্রদ্ধ  প্রণাম  জানাই  দিদি  তোমায়, তোমার নৃত্য  শিক্ষা, স্নেহ ও অনুৃশাসনের  ছায়ায়  আমাদের ...
05/09/2025

শিক্ষক দিবসের শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম জানাই দিদি তোমায়, তোমার নৃত্য শিক্ষা, স্নেহ ও অনুৃশাসনের ছায়ায় আমাদের এই ভাবে আবৃত রেখো 🙏❤️ .

দীপশ্রী (ছাত্রী, তোমর সহ যোদ্ধা)
'ময়ূরী'র সকল ছাত্রীবৃন্দ

গনপতির  কৃপায়  সবার  জীবনে  সফলতা  আসুক,গনেশ  চতুর্থীর  পুন্যলগ্নে   সবাইকে  জানাই  আন্তরিক  শুভেচ্ছা🙏
27/08/2025

গনপতির কৃপায় সবার জীবনে সফলতা আসুক,
গনেশ চতুর্থীর পুন্যলগ্নে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা🙏

18/08/2025

লোকনৃত্যে প্রধান হল,গানের ছন্দের সঙ্গে দেহসঞ্চালনা,মুখাভিনয় এবং কথানুযায়ী নাটকীয়তা আবশ্যক,মুখাভিনয় করার সময় একথা ভাবলে চলবে না যে, মুখ বাজে লাগবে গানের কথা যা demand করবে সেটাকেই portray করতে হবে, expression দেওয়ার সময় দুটো বিষয় খেয়াল রাখতে হবে, প্রয়োজনীয়তা ও পর্যাপ্ততা.
দৃষ্টান্তস্বরুপ এটুকু অংশ থাকল..

Address

Konnagar
712235

Telephone

8017801164

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mayuri Dance Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category