বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি Bengal Primary Teachers' Association

  • Home
  • India
  • KOLKATA
  • বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি Bengal Primary Teachers' Association

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি Bengal Primary Teachers' Association BPTA is a union of Primary School Teachers'. We fight for Teacher and for proper Education also.

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক সহ গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের দাবিতে আজ মুখ্যমন্ত্রীর নিকট ড...
20/07/2026

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক সহ গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের দাবিতে আজ মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন

অবিলম্বে কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবি  বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি        সংবাদ প্রকাশের জন্য  কলকাতা, ৩০.০৬.২৬-  ...
30/06/2026

অবিলম্বে কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবি

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

সংবাদ প্রকাশের জন্য

কলকাতা, ৩০.০৬.২৬- বর্তমান শিক্ষাবর্ষের ৬ মাস অতিক্রান্ত হয়ে গেল অথচ বিদ্যালয়ের কম্পোজিট গ্র্যান্ট দেওয়া হলো না। এমনকি ২০২৫ -২৬ অর্থবছরের ৭৫% এবং ২০২৪-২৫ অর্থবছরের ৫০% কম্পোজিট গ্র্যান্ট বাকি। ফলে বিদ্যালয়ের নৈমিত্তিক কাজ পরিচালনায় শিক্ষকেরা প্রচন্ড সঙ্কটের সম্মুখীন। এমতাবস্থায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজ্যের শিক্ষা কমিশনারের নিকট প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য বকেয়া সহ নিয়মিত ভাবে কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবি করা হয়।
ঘটনা এই যে, গত ২৫ সেপ্টেম্বর, ২০২৫ গত ২০২৫ -২৬ অর্থবছরের মাত্র ২৫% এবং গত ৫ মার্চ, ২০২৫ তারিখ ২০২৪-২৫ অর্থবছরের ৫০% কম্পোজিট গ্র্যান্ট প্রদান করা হয়েছিল।
নবগঠিত সরকার পূর্বতন সরকারের সমস্ত প্রকল্প চালু রাখার কথা বললেও দুই অর্থবছরের বকেয়া সহ নিয়মিত ভাবে কম্পোজিট গ্র্যান্ট বরাদ্দ করে নি। এমনকি বাজেটেও এ ব্যাপারে কোনো কথা বলা হয়নি। ফলে স্কুলের নৈমিত্তিক ব্যয় কিভাবে চলবে তা নিয়ে শিক্ষক সমাজ নিদারুণ চিন্তিত।
অর্থের অভাবে বিদ্যুৎ বিল মেটানো, স্কুল বিল্ডিং, চেয়ার টেবিল সারানো তো দূরের কথা চক ডাস্টার সহ স্কুল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জিনিস পত্র কেনাও অসম্ভব হয়ে পড়েছে। বিগত বছরের মতো বহু স্কুল বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তিও হতে পারে বলে শিক্ষক মহলের অভিমত।
এক প্রেস বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বলেন পূর্বতন সরকার প্রায়শই কেন্দ্রীয় সরকারের টাকা না দেওয়ার কথা বলে বছরের পর বছর কম্পোজিট গ্র্যান্টের টাকা দেয় নি। বর্তমানে সে সমস্যা না থাকলেও স্কুল গুলো আর্থিক সঙ্কটে ভুগছে।
তিনি অবিলম্বে গত দুই বছরের বকেয়া সহ নিয়মিত ভাবে কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবি করেন।

নমস্কারসহ
সমীর বেরা
সম্পাদকমণ্ডলীর সদস্য
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি
9800996295

এদের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া কি ঠিক হবে? আপনি কি মনে করেন?
30/06/2026

এদের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া কি ঠিক হবে? আপনি কি মনে করেন?

25/06/2026

আজ তমলুকের টেট এফএকটেড শিক্ষক শিক্ষিকাদের কর্মসূচিতে

25/06/2026

তমলুক শহরে টেট এফেকটেড টিচারদের মিছিল ও ডেপুটেশন

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি       সংবাদ প্রকাশের জন্য কেন্দ্রীয় হারে ডি এ সহ ২০০৯ রোপার বকেয়া প্রদানের দাবিকলকাতা, ২...
23/06/2026

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

সংবাদ প্রকাশের জন্য

কেন্দ্রীয় হারে ডি এ সহ ২০০৯ রোপার বকেয়া প্রদানের দাবি

কলকাতা, ২২.০৬.২৬- আজ নবগঠিত রাজ্য সরকারের প্রথম বাজেটে ২০ শতাংশ ডি এ আগামী ১ অক্টোবর থেকে প্রদানের ঘোষণা করা হয়েছে। পূর্বতন সরকারের তুলনায় ডি এ -এর জন্য বরাদ্দ নিঃসন্দেহে বেশি। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের দেয় ৬০ শতাংশ ডি এ। তাই সে তুলনায় আমরা ২২ শতাংশ পিছিয়ে রয়েছি।
অন্যদিকে আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে ৭ম বেতন কমিশন লাগু হবে এবং তার আগে কেন্দ্রের সমপরিমাণ ডি এ দেওয়াই রীতি। ফলে এই বর্ধিত ডি এ সহ কেন্দ্রীয় হারের বাকি অংশ প্রদান করলেও কর্মচারীকুল সর্বোচ্চ দু'তিন মাস পাবেন। এমতাবস্থায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কেন্দ্রীয় হারে ডি এ প্রদানের দাবি করে।
এক প্রেস বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা অভিযোগ করে বলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রোপা ২০০৯ এর বকেয়ার ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের প্রদান করা হলেও গ্র্যান্ট - ইন - এইড কর্মচারী, শিক্ষকদের অদ্যাবধি দেওয়া হয়নি । শুধু তাই নয়, বাজেটে তার কোনো উল্লেখ না থাকায় রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী মহল অতিশয় হতাশ।
তিনি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে গ্র্যান্ট - ইন - এইড কর্মচারীদের রোপা ২০০৯ এর বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডি এ প্রদানের দাবি করেন।

নমস্কারসহ
সমীর বেরা
সম্পাদকমণ্ডলীর সদস্য
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি
9800996295

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতিসংবাদ প্রকাশের জন্য  বাজেটে প্রাথমিকে মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি জন্য অভিনন্দন কলকাতা, ২২.৬....
23/06/2026

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

সংবাদ প্রকাশের জন্য

বাজেটে প্রাথমিকে মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি জন্য অভিনন্দন

কলকাতা, ২২.৬.২৬ - আজ রাজ্য বাজেটে মিড-ডে মিল অর্থাৎ পি এম পোষন প্রকল্পের প্রাথমিকের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ বৃদ্ধি করে ১০ টাকা করা হয়েছে।
রাজ্য বাজেটে প্রাথমিক স্তরের জন্য এই বরাদ্দ বৃদ্ধি করবার জন্য বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। যদিও কবে থেকে এই বরাদ্দ বৃদ্ধি কার্যকর হবে তার উল্লেখ নেই।
লক্ষ্যনীয় যে, কেন্দ্রীয় সরকার পি এম পোষণ প্রকল্পে গত ০১.৫.২০২৫ থেকে প্রাথমিকে ৬-৭৮ টাকা এবং উচ্চ প্রাথমিকে ১০-১৭ টাকা বরাদ্দ করেছিল। গত ১ বছরে বাজার দর বাড়লেও মিড-ডে মিলে বরাদ্দ বাড়ানো হয়নি।
এক প্রেস বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বলেন বর্তমান বাজার দর অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহের ক্ষেত্রে ছাত্র পিছু ২০ টাকা করে বরাদ্দ করা অত্যন্ত জরুরী। অন্যদিকে রাজ্যে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৫০ এর নীচে। ঐ স্কুলগুলো মিড-ডে মিল পরিচালনা করতে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে । তাদের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে রান্নার গ্যাস, খাদ্য দ্রব্য, অর্থ ইত্যাদি সরবরাহ অত্যন্ত জরুরি।
তিনি মিড-ডে মিলে প্রাথমিকের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ সংক্রান্ত সার্কুলার দ্রুত জারি করবার দাবি করেন।
সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির দাবি করেন।

নমস্কারান্তে
সমীর বেরা
সম্পাদকমণ্ডলীর সদস্য
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি
9800996295

আগামী ২৫ জুন টেট এফেকটেড প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকগণ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও DI দপ্তরে ডেপুটেশন কর্মসূচীতে সাম...
21/06/2026

আগামী ২৫ জুন টেট এফেকটেড প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকগণ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও DI দপ্তরে ডেপুটেশন কর্মসূচীতে সামিল হোন।
জমায়েত : মানিকতলা, তমলুক

19/06/2026

কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বাধ্যতামূলক টেট পরীক্ষা নয়, অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে শিক্ষক শিক্ষিকাদের চাকরির সুরক্ষা দিতে হবে। টেট চালুর আগে যে শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তাদের পুনরায় টেট দিয়ে চাকরি রক্ষা করার নির্দেশ কি আপনি সমর্থন করেন?

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি        সংবাদ প্রকাশের জন্য  *যোগ দিবস পালনের পাশাপাশি স্কুলে স্কুলে সুষ্ঠু ক্রীড়া পরিকাঠাম...
19/06/2026

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

সংবাদ প্রকাশের জন্য

*যোগ দিবস পালনের পাশাপাশি স্কুলে স্কুলে সুষ্ঠু ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দাবি*

কলকাতা, ১৯.০৬.২০২৬ - আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ রাজ্যের শিক্ষামন্ত্রীর নিকট যোগ দিবস পালনের পাশাপাশি স্কুলে স্কুলে সুষ্ঠু ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দাবি করা হয়।
প্রতিটি মানুষের শরীরকে সুস্থ সবল রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। সেই সঙ্গে শিশুর বিকাশে শিক্ষার সঙ্গে ক্রীড়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিশুদের মধ্যে যোগব্যায়াম বা খেলাধুলার অভ্যাস গড়তে পারলেই তো তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেজন্য স্কুলে যোগ ব্যায়াম, জিমন্যাস্টিক, ইনডোর, আউটডোর গেমস ইত্যাদি অভ্যাস করাতে হবে। আর তার জন্য প্রথমেই স্কুলে স্কুলে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা চাই।
বাস্তবে স্বাধীনতার ৭৮ বছর পরও স্কুলে স্কুলে বিশেষতঃ প্রাথমিকে কোনো ক্রীড়া পরিকাঠামো নেই বললেই চলে। ক্রীড়ার প্রশিক্ষণ, সরঞ্জাম, খেলার মাঠ ইত্যাদি কিছুরই ব্যবস্থা নেই। ডাইস রিপোর্টে সারাদেশে ১৭ শতাংশ অর্থাৎ ২.৫ লক্ষ স্কুলে এবং আমাদের রাজ্যের প্রায় ৩০ হাজার স্কুলে খেলার মাঠ না থাকার উল্লেখ থাকলেও তা পূরণ করবার কোনো উদ্যোগ অদ্যাবধি পরিলক্ষিত হয়নি।
এমনকি দীর্ঘ ৪০ বছর ধরে প্রায় প্রশিক্ষণ ছাড়াই রাজ্য ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে বেশিরভাগ টাকা শিক্ষকদেরকেই দিতে হয়েছে। এছাড়া সফল প্রতিযোগীদের ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরি করবার কোনো বন্দোবস্তও করা হয়নি।

Address

88B, B. B. Ganguly Street
Kolkata
700001

Telephone

+919434990512

Website

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি Bengal Primary Teachers' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category