প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • India
  • KOLKATA
  • প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শৈশবে ফিরে স্বপ্ন গড়ি

শিক্ষক দিবস এর আমন্ত্রণ চলছে… আপনিও আসুন, এই বিশেষ দিনে আমাদের সঙ্গে থাকুন।
26/08/2026

শিক্ষক দিবস এর আমন্ত্রণ চলছে… আপনিও আসুন, এই বিশেষ দিনে আমাদের সঙ্গে থাকুন।

মাদার টেরিজার ১১৬তম জন্মবার্ষিকীতে আজকের পৃথিবীতে আপনার মতো মানুষকে বড় বেশি প্রয়োজন..।যাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল...
26/08/2026

মাদার টেরিজার ১১৬তম জন্মবার্ষিকীতে

আজকের পৃথিবীতে আপনার মতো মানুষকে বড় বেশি প্রয়োজন..।
যাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল মানবতার জন্য ভালোবাসা, ত্যাগ ও সেবার অনন্য দৃষ্টান্ত।

আপনি ছিলেন অদ্বিতীয়, আছেন মানুষের হৃদয়ে, থাকবেন চিরকাল।
আপনার জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 🙏

— প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

প্রবন্ধ প্রতিযোগিতা কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে সুন্দর একটি প্রবন্ধ প্রতিযোগিতা। বিষয়: “...
25/08/2026

প্রবন্ধ প্রতিযোগিতা

কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে সুন্দর একটি প্রবন্ধ প্রতিযোগিতা।

বিষয়: “আমাদের বিদ্যালয় কেমন হবে”

আমাদের ছোট্ট শিক্ষার্থীদের কল্পনায় কেমন হবে তাদের স্বপ্নের বিদ্যালয়?
কী কী থাকবে সেখানে? কেমন হবে পড়াশোনা, খেলাধুলা ও আনন্দের পরিবেশ?

এসব ভাবনা ও স্বপ্নকে সুন্দরভাবে তুলে ধরতেই এই আয়োজন।

এসো, নিজের স্বপ্নের বিদ্যালয়ের ছবি আঁকি শব্দের মাধ্যমে।
সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শোকবার্তাকলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পূজা মণ্ডলের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।ফু...
20/08/2026

শোকবার্তা

কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পূজা মণ্ডলের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।

ফুলের মতো ফুটফুটে, প্রাণবন্ত এই তরুণী মাত্র কয়েকদিন আগেও ছিল আমাদের আপনজন। অথচ গত ১৮ আগস্ট এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তাঁর প্রাণ। এত অল্প বয়সে তাঁর এই আকস্মিক চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন।

আজ পূজার প্রয়াণে কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নীরবতা পালন করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করি।

এই অপূরণীয় ক্ষতিতে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা। এই কঠিন সময়ে তাঁদের শোক সহ্য করার শক্তি দিক ঈশ্বর।
পূজার অকাল প্রয়াণে আমরা স্তব্ধ, শোকাহত। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

কমেন্টে অবশ্যই বন্দে মাতরম, ভারত মাতার জয় বলে যাবেন ।স্বাধীনতা দিবসের আবেগ ও দেশপ্রেমকে সঙ্গে নিয়ে আজ কলুয়া অবৈতনিক প...
15/08/2026

কমেন্টে অবশ্যই বন্দে মাতরম, ভারত মাতার জয় বলে যাবেন ।

স্বাধীনতা দিবসের আবেগ ও দেশপ্রেমকে সঙ্গে নিয়ে আজ কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো এক প্রাণবন্ত মিছিল।

উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্কর সিকদার মহাশয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের প্রাক্তনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ। বন্দেমাতরম্, দেশাত্মবোধক গান এবং উদ্দীপ্ত স্লোগানে মিছিল এগিয়ে চলে স্বাধীনতার বীর শহিদদের স্মরণ করে। মিছিল শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রদ্ধা ও গর্বের সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস। আর সবশেষে পুরনো দিনের সেই চেনা আনন্দ! ❤️
মুড়ি, ঘুগনি আর জিলিপির স্বাদে স্বাধীনতা দিবসের উৎসবকে আরও একটু আপন করে নিয়ে বাড়ির পথে ফিরল আমাদের ছোট-বড় সবাই।

আজ স্বাধিনতা দিবস উপলক্ষে যেন প্রজন্মের সঙ্গে প্রজন্মের মিলন, স্মৃতির সঙ্গে বর্তমানের মেলবন্ধন এবং দেশপ্রেমকে আগামী প্রজন্মের হৃদয়ে বাঁচিয়ে রাখার এক সুন্দর প্রয়াস।

🇮🇳 স্বাধীনতার ৮০তম বর্ষে কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 🇮🇳

🇮🇳 বন্দেমাতরম্ ।
ভারত মাতা কি জয় 🇮🇳

প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে স্বাধিনতা দিবস এর শুভেচ্ছা..
....✍️ শান

15/08/2026

🇮🇳 আজ স্বাধীনতা দিবসের গর্বের দিনে 🇮🇳

আমাদের প্রিয় কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনী তথা বর্তমান শিক্ষিকা সুমিতা দিদিমণি (রিতা দিদিমণি)-র শুভ জন্মদিন। 🎂

যে বিদ্যালয়ে একদিন তিনি ছাত্রী ছিলেন, আজ সেই বিদ্যালয়েই শিক্ষিকারূপে নতুন প্রজন্মকে গড়ে তুলছেন এ আমাদের সকলের কাছে সত্যিই গর্বের।তাঁর আগামী দিনগুলি হোক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও ভালোবাসায় পরিপূর্ণ। 🎂 শুভ জন্মদিন, রিতা দিদিমণি।

কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান সকলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবসের প্রভাতে দেশাত্মবোধের আবেগে এগিয়ে চলেছে আমাদের র‍্যালি। 🇮🇳
দেশের মাটির টানে, শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে...
কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কণ্ঠে স্বাধীনতার জয়ধ্বনি।

বন্দে মাতরম্ 🇮🇳

সকালটুকুর অপেক্ষায়… 🇮🇳ঘড়ির কাঁটা ১২টা পেরিয়ে গেছে। অন্ধকারের বুক চিরে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আমরা পূর্ণ করেছি স্বাধ...
14/08/2026

সকালটুকুর অপেক্ষায়… 🇮🇳

ঘড়ির কাঁটা ১২টা পেরিয়ে গেছে। অন্ধকারের বুক চিরে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আমরা পূর্ণ করেছি স্বাধীনতার ৭৯টি বছর, পা দিয়েছি স্বাধীনতার ৮০তম বছরে।

১৫ই আগস্ট শুধু ক্যালেন্ডার এর তারিখ বললে ভূল হবে। এ ১৫ আগস্ট অগণিত দিনের অগণিত ভারতবাসির আত্মত্যাগের ফসল। কত মায়ের কোল খালি হয়েছে, কত তরুণ বুক পেতে দিয়েছেন দেশের জন্য, কত অজানা অচেনা শহীদের রক্তে রাঙা হয়েছে এই মাটির প্রতিটি কণা! তাঁদের রক্তের ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই। কিন্তু তাঁদের স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব আমাদের আছে। দেশের মাটি, দেশের মানুষ, দেশের পতাকা, এসবের সম্মান রক্ষার শপথই হোক আজকের অঙ্গীকার।আর কিছুক্ষণ পরেই উঠবে সূর্য। উঠবে তেরঙ্গা। ছোট ছোট কণ্ঠে ধ্বনিত হবে,
বন্দে মাতরম্! .....🇮🇳
ভারত মাতা কি জয়! ....🇮🇳

সকালটুকুর অপেক্ষায়।
এক নতুন দিনের, এক নতুন শপথের, এক অদম্য ভারতের প্রত্যাশায়।

স্বাধীনতার ৮০তম বর্ষে প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
...✍️ শান

আজ বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্কর সিকদার মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত প্রাক্-স্বাধীনতা দিবসে...
14/08/2026

আজ বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্কর সিকদার মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত প্রাক্-স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান “স্বাধীনতা, ঐক্য ও বিকশিত ভারতের স্বপ্ন”-এ আমরা কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ সানন্দে অংশগ্রহণ করি।

বেহালা ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি রক্ষা কমিটির পরিচালনায় আয়োজিত এই সুন্দর সাংস্কৃতিক ও বক্তৃতামূলক অনুষ্ঠানটি ছিল দেশপ্রেম, ঐক্য ও উন্নত ভারতের স্বপ্নে অনুপ্রাণিত এক মনোজ্ঞ আয়োজন।আমাদের ছোট্ট ছাত্রছাত্রীদের নিয়ে এমন একটি সুন্দর অনুষ্ঠানের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।

বন্দে মাতরম।। 🇮🇳
ভারত মাতা কি জয়। 🇮🇳

স্বাধীনতা দিবস এর আর দু দিন বাকি, তাই আমাদের খুদে ছোট খোকা -  ছোট সোনামণিদের ব্যস্ততা আর আনন্দের শেষ নেই! কলুয়া অবৈতনিক...
13/08/2026

স্বাধীনতা দিবস এর আর দু দিন বাকি, তাই আমাদের খুদে ছোট খোকা - ছোট সোনামণিদের ব্যস্ততা আর আনন্দের শেষ নেই!
কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চলছে নিজেদের মতো করে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি।

Address

Kalua, Joka, Word No 143
Kolkata
700104

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তনী কলুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category