Pinaki Memorial Free Coaching Centre

Pinaki Memorial Free Coaching Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pinaki Memorial Free Coaching Centre, Education, 52, SURYA SEN Street, KOLKATA.

জমাট বাঁধা অন্ধকারের বুকে একটি ছোট্ট দীপশিখার আলো পথ দেখাতে সাহায্য করে। স্বার্থপরতার প্রগাঢ় অন্ধকারে “পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার” পরার্থে কিছু করার একটি অন্যতম নজির।
এই সমাজের চতুর্দিকে আজ আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতার বিষাক্ত পরিবেশ বিদ্যমান। তাই এই পরিবেশে বেড়ে ওঠা সকলের মনে অজান্তেই স্বার্থপরতার বীজ প্রবেশ করেছে। একদিকে ডিগ্রীর প্রতি লোভ, চাকরি, অর্থের আকাঙ্খা মহীরূহের আকার ধারণ করছ

ে, অন্যদিকে মমতা-অনুভূতির মত সুকুমার বৃত্তিগুলি নিঃশেষ হয়ে যাচ্ছে ।
এই অবস্থার মাঝখানে দাঁড়িয়ে ১৯৮৪ সালে কতিপয়, উদ্যোগী তরুণ-তরুণী কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অগ্নিযুগের বিপ্লবী প্রয়াত স্বাধীনতা-সংগ্রামী, সমাজসেবী ডাঃ কে পি ঘোষের সক্রিয় সহযোগিতায় গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা-জীবনকে সহজসাধ্য করার তাগিদে এই অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ৩০ বছর ধরে দায়বদ্ধতাকে পাথেয় করে বিরামহীন ভাবে বরেণ্য মনীষীদের জীবন সংগ্রাম ও তার চর্চা এবং মননশীল ক্রিয়াকলাপের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র–ছাত্রী নিজেদের জীবনে নৈতিকতা, মূল্যবোধকে আদর্শ করার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ৩০ বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি টেক্সট বুক লাইব্রেরী গঠন, খেলাধূলা ও ফুটবল প্রতিযোগিতা কর্মসূচী গুলিকে বাস্তবায়িত করার জন্য সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, ছাত্র যুবক, তরুণ-তরুণীদের সাহায্য অত্যন্ত প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন এই প্রতিষ্ঠানটির নিঃস্বার্থ আলোকশিখাকে অনির্বাণ রাখা ও পরিকল্পনা গুলিকে বাস্তবায়িত করার জন্য সমস্ত রকম সাহায্য ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি ।

শ্রদ্ধায় স্মরণে মহান বিপ্লবী ভগৎ সিং
23/03/2022

শ্রদ্ধায় স্মরণে মহান বিপ্লবী ভগৎ সিং

৩৮ শে, পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার  জমাট বাঁধা অন্ধকারের বুকে একটি ছোট্ট দীপশিখার আলো পথ দেখাতে সাহায্য করে। স্ব...
04/09/2021

৩৮ শে, পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার

জমাট বাঁধা অন্ধকারের বুকে একটি ছোট্ট দীপশিখার আলো পথ দেখাতে সাহায্য করে। স্বার্থপরতার প্রগাঢ় অন্ধকারে “পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার” পরার্থে কিছু করার একটি অন্যতম নজির।
এই সমাজের চতুর্দিকে আজ আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতার বিষাক্ত পরিবেশ বিদ্যমান। তাই এই পরিবেশে বেড়ে ওঠা সকলের মনে অজান্তেই স্বার্থপরতার বীজ প্রবেশ করেছে। একদিকে ডিগ্রীর প্রতি লোভ, চাকরি, অর্থের আকাঙ্খা মহীরূহের আকার ধারণ করছে, অন্যদিকে মমতা-অনুভূতির মত সুকুমার বৃত্তিগুলি নিঃশেষ হয়ে যাচ্ছে ।

এই অবস্থার মাঝখানে দাঁড়িয়ে ১৯৮৪ সালে কতিপয়, উদ্যোগী তরুণ-তরুণী কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অগ্নিযুগের বিপ্লবী প্রয়াত স্বাধীনতা-সংগ্রামী, সমাজসেবী ডাঃ কে পি ঘোষের সক্রিয় সহযোগিতায় গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা-জীবনকে সহজসাধ্য করার তাগিদে এই অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।

৩৭ বছর ধরে দায়বদ্ধতাকে পাথেয় করে বিরামহীন ভাবে বরেণ্য মনীষীদের জীবন সংগ্রাম ও তার চর্চা এবং মননশীল ক্রিয়াকলাপের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র–ছাত্রী নিজেদের জীবনে নৈতিকতা, মূল্যবোধকে আদর্শ করার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ৩৭ বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি টেক্সট বুক লাইব্রেরী গঠন, খেলাধূলা ও ফুটবল প্রতিযোগিতা কর্মসূচী গুলিকে বাস্তবায়িত করার জন্য সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, ছাত্র যুবক, তরুণ-তরুণীদের সাহায্য অত্যন্ত প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন এই প্রতিষ্ঠানটির নিঃস্বার্থ আলোকশিখাকে অনির্বাণ রাখা ও পরিকল্পনা গুলিকে বাস্তবায়িত করার জন্য সমস্ত রকম সাহায্য ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি ।

পিনাকী মেমোরিয়াল দীর্ঘ সময় ধরে শিয়ালদহ সহ উত্তর ও মধ্য কলকাতার মেধাবী অথচ দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের মধ্যে...
12/06/2021

পিনাকী মেমোরিয়াল দীর্ঘ সময় ধরে শিয়ালদহ সহ উত্তর ও মধ্য কলকাতার মেধাবী অথচ দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের মধ্যে নীতি - নৈতিকতার ভিত্তিতে বিজ্ঞানভিত্তিক মনন গড়ে তোলার প্রচেষ্টা করে চলেছে।

বর্তমান করোনার দ্বিতীয় ঢেউ এবং পুনরায় লকডাউন পরিস্থিতিতে আমাদের প্রিয় কোচিং সেন্টারের সে কাজ যেমন ব্যাহত হয়েছে, তেমনি বহু দুঃস্থ ছাত্র-ছাত্রী সহ তাদের পরিবারের লোকজন আবারও এক গভীর সংকটের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে গতবারের মত আবারও আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে থাকার জন্য আমাদের কোচিং সেন্টারের নামে একটি ফান্ড কালেকশনের উদ্যোগ গ্রহণ করছি। সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা সকলে নিজেদের মতো করে আমাদের এই ফান্ড সংগ্রহে যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান।

পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে নেতাজী স্মরণ।২৩ জানুয়ারি, ২০২১
29/01/2021

পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে নেতাজী স্মরণ।
২৩ জানুয়ারি, ২০২১

পিনাকী মেমোরিয়াল ফ্রী কোচিং সেন্টারের ৩৭ তম প্রতিষ্ঠা  দিবসে, অনলাইন আলোচনা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।।
24/08/2020

পিনাকী মেমোরিয়াল ফ্রী কোচিং সেন্টারের ৩৭ তম প্রতিষ্ঠা দিবসে,
অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।।

06/08/2020
মহান মানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবসে  পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের শ্রদ্ধার্ঘ্য ..
29/07/2020

মহান মানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবসে
পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের শ্রদ্ধার্ঘ্য ..

'শহীদ বরুণ বিশ্বাস স্মরণে' বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির মাল্যদান কর্মসূচীতে পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের পক...
05/07/2020

'শহীদ বরুণ বিশ্বাস স্মরণে'
বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির মাল্যদান কর্মসূচীতে পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

"আমাদের থাক মিলিত অগ্রগতিএকাকী চলতে চাই না এরোপ্লেনেআপাতত চোখ থাক পৃথিবীর প্রতিশেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে"
21/06/2020

"আমাদের থাক মিলিত অগ্রগতি
একাকী চলতে চাই না এরোপ্লেনে
আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি
শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে"

গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা-জীবনকে সহজসাধ্য করার তাগিদে পিনাকী মেমোরিয়াল ফ্রী কোচিং সেন্টারের পথ চলা শুরু ১৯৮৪ ...
19/06/2020

গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা-জীবনকে সহজসাধ্য করার তাগিদে পিনাকী মেমোরিয়াল ফ্রী কোচিং সেন্টারের পথ চলা শুরু ১৯৮৪ সালে। জন্ম লগ্ন থেকেই এই অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানটি একদিকে শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের উন্নত বৈজ্ঞানিক মনন গড়ে তোলার চেষ্টা করেছে- আবার অপরদিকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছে। করোনা আমফান লক ডাউন এর ধাক্কায় একদিকে যেমন কাজ হারিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন হাজার হাজার দরিদ্র মানুষ, অন্যদিকে শিক্ষাজীবন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে অসংখ্য দুঃস্থ ছাত্রছাত্রীর।

এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের দুঃস্থ ছাত্রছাত্রী ও তাদের পরিবার সহ অসহায় মানুষগুলির পাশে দাঁড়াবার উদ্যোগ নিয়েছি। পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের এই মানবিক আবেদনে সাড়া দিয়ে শিক্ষা সামগ্রী, ত্রান সামগ্রী বা আর্থিক ভাবে সাহায্য এগিয়ে আসুন। আমরা আশাবাদী পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের এই মানবিক আবেদনে আপনি সাড়া দেবেন- আপনার পরিচিত মানুষজনের কাছে এই আবেদন পৌঁছে দেবেন।

পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টারের
প্রচেষ্টায় আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন
সাহায্য পাঠাতে পারেন গুগুল পে বা ফোনপে নম্বর 9874214212 এর মাধ্যমে

ছবিঃ প্রতীকী ( সংগৃহীত )

Address

52, SURYA SEN Street
Kolkata
700009

Telephone

+919874214212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinaki Memorial Free Coaching Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pinaki Memorial Free Coaching Centre:

Shortcuts

Share

Category