Behala Rabikiran Association

Behala Rabikiran Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Behala Rabikiran Association, School, 171/A Diamond Harbour Road. . . Kolkata 104, KOLKATA.

সে সকল শিল্পীবন্ধুদের জন্য যে বা যাঁরা এখনো কবিপক্ষে অংশগ্রহণ করেননি----------------------------------------------------...
05/02/2026

সে সকল শিল্পীবন্ধুদের জন্য যে বা যাঁরা এখনো কবিপক্ষে অংশগ্রহণ করেননি--------
-----------------------------------------------

পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ
----------------------------------

এতদ্বারা সর্বসাধারণকে জানানো হচ্ছে যে, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আগামী ২৫ বৈশাখ ১৪৩৩ থেকে ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ (ইং ৯ মে থেকে ২৪ মে ২০২৬) পর্যন্ত 'রবীন্দ্র-জন্মোৎসব-২০২৬' যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হবে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক শিল্পী (একক সংগীত/ একক আবৃত্তি/ একক নৃত্য/ সঞ্চালনা/ সম্মেলক সংগীত/ গীতি-আলেখ্য/ নৃত্যনাট্য/নৃত্য-আলেখ্য/ সম্মেলক আবৃত্তি) নিম্নবর্ণিত নির্দেশিকা অনুযায়ী

২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ (প্রতিদিন বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)-এর মধ্যে পেনড্রাইভ-সহ (ফেরৎযোগ্য) আবেদনপত্র প্রশাসন আধিকারিক, রবীন্দ্রসদন, হেরাসিম লেবেদেফ সরণি, কলকাতা-৭০০০৭১ নিকট জমা দিতে পারেন। একজন শিল্পী/ সংস্থা কেবলমাত্র একটি ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন।

এছাড়া [email protected] এই ই-মেল আইডি-তেও নিম্নলিখিত নিয়মানুসারে আবেদন করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়ার জন্য:

১. একক সংগীতের ক্ষেত্রে একটি মাত্র যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে একটি গান।

২. আবৃত্তিকারদের ক্ষেত্রে একটি কবিতা যন্ত্রানুষঙ্গ ব্যতীত।

৩ সম্মেলক সংগীতের ক্ষেত্রে একটি মাত্র যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে একটি গান।

৪. সঞ্চালনার ক্ষেত্রে অনুষ্ঠানের সঞ্চালনার অডিও রেকর্ডিং অনধিক ৫ মিনিট।

৫. নৃত্য, নৃত্যনাট্য, নৃত্য-আলেখ্যের ক্ষেত্রে অনধিক ৫ মিনিটের ভিডিও ক্লিপিংস।

সম্মেলক আবৃত্তি অনুষ্ঠানের ক্ষেত্রে অনধিক ৫ মিনিটের অডিও রেকর্ডিং জমা দিতে হবে।

সম্মেলক সংগীত/ গীতি-আলেখ্য/ সম্মেলক আবৃত্তি/ নৃত্যনাট্য/ নৃত্য-আলেখ্য-এই সকল ক্যাটাগরিতে আবেদনকারী সংস্থাদের অবশ্যই কোন বিষয়ের ওপর অনুষ্ঠান করতে চান, পরিচালকের নাম-সহ অনুষ্ঠানের বিষয় উল্লেখ করতে হবে।

৮ যে-সকল সংস্থা সম্মেলক সংগীত/ গীতি-আলেখ্য/ সম্মেলক আবৃত্তি/ নৃত্যনাট্য/ নৃত্য-আলেখ্য ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই তাদের সংস্থার নিজস্ব লেটারহেড প্যাডে উপরের বয়ানে আবেদন করতে হবে।

বি.দ্র.: কোনো শিল্পী/সংস্থা যে-কোনো একটি পদ্ধতিতেই (অফ-লাইন/ অন-লাইন) আবেদন করতে পারবেন। একই সঙ্গে অফ-লাইন ও অন-লাইনে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

নংঃ ৩৭/১(১৫)/র.স./আই.সি.এ.

প্রতিলিপি অবগতি ও নোটিশবোর্ডে প্রচারের জন্য প্রেরণ করা হলঃ

(১) সংস্কৃতি অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পঃ বঃ সরকার, নবান্ন, হাওড়া

(২) তথ্য অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পঃ বঃ সরকার, নবান্ন, হাওড়া

) মুখ্য নির্বাহী আধিকারিক, নন্দন, ১/১, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা-২০

(২ (৩) অধিকর্তা (সমন্বয়), তথ্য ও সংস্কৃতি বিভাগ, পঃ বঃ সরকার, নবান্ন, হাওড়া

(৪) যুগ্ম-তথ্য অধিকর্তা, কলকাতা তথ্যকেন্দ্র, ১/১, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা-২০

(৫) যুগ্ম সংস্কৃতি অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পঃ বঃ সরকার, নবান্ন, হাওড়া

(৫) সচিব, পঃবঃ বাংলা আকাদেমি/পঃবঃ কবিতা আকাদেমি/ পঃবঃ নাট্য আকাদেমি/পঃ বঃ সংগীত আকাদেমি

(৬) প্রশাসন আধিকারিক, শিশির মঞ্চ

(৭) নির্বাহী আধিকারিক, রাজ্য চারুকলা পর্যদ

(৮) রেজিস্ট্রার, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পঃ বঃ সরকার, নবান্ন, হাওড়া

(৯) নোটিশ বোর্ড, রবীন্দ্রসদন

২/২/২৬

প্রশাসন

পঞ্চকবির ভারতবর্ষ কে নিয়ে লেখা বহ গানই আমাদের সকলেরই খুবই পরিচিত। এই গানগুলি ছিল দেশপ্রেম,  স্বদেশচেতনা, এবং ভারতের স্ব...
10/11/2025

পঞ্চকবির ভারতবর্ষ কে নিয়ে লেখা বহ গানই আমাদের সকলেরই খুবই পরিচিত। এই গানগুলি ছিল দেশপ্রেম, স্বদেশচেতনা, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনকে উৎসাহিত করার মাধ্যম। এই গানগুলি আমাদের দেশপ্রেম এবং জাতীয়তাবাদ কে জাগ্রত করতে সাহায্য করে। এই গানগুলি একদিকে যেমন ভারতের সমৃদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ভালবাসা জাগিয়ে তোলে তেমনই আবার ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে একসূত্রে বাঁধার চেষ্টা করে এবং তাদের মধ্যে ঐক্য ও সংহতির মনোভাব গড়ে তোলে।।
পঞ্চকবির ভারতবর্ষ কে নিয়ে লেখা এরকমই অজস্র গানের মধ্যে পাঁচটি গানের সমন্বয়ে আমরা বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন আগামী ৩০ শে নভেম্বর রবিবার, বিড়লা অ্যাকাডেমি প্রেক্ষাগৃহে পরিবেশন করতে চলেছি মেডলি।।
আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও সকলে আসুন। আপনাদের উপস্থিতি আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবে। আপনাদের সকলের উপস্থিতি ও শুভ কামনা প্রার্থনীয়🌹🌹❤️❤️🙏🙏

বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন এর
বার্ষিক অনুষ্ঠান ২০২৫।। মহড়া।।
আমাদের সঙ্গে যুক্ত হতে যোগাযোগ করতে পারেন - +919874738705

বাংলা সাহিত্যের পাঁচ প্রবাদ প্রতিম গীতিকার, সুরকার ও গায়ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুলপ...
03/11/2025

বাংলা সাহিত্যের পাঁচ প্রবাদ প্রতিম গীতিকার, সুরকার ও গায়ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়। বাঙালির প্রাণের এই পাঁচ কবি কথায়-সুরে- ছন্দে বিশ্বের দরবারে গর্বিত করেছেন গোটা জাতিকে।
আগামী ৩০ শে নভেম্বর রবিবার, বিড়লা অ্যাকাডেমি প্রেক্ষাগৃহে আমরা বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন বাংলা সাহিত্যের এই পাঁচ কবির জীবন ও সৃজনের গল্পগাঁথা নিয়ে একটি সংগীত সন্ধ্যার আয়োজন করতে চলেছি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেবেন রবিকিরণ এর ছাত্র ছাত্রীরা। যন্ত্রানুসঙ্গে থাকছেন---- কি বোর্ডে-----অনিকেত চক্রবর্তী, তবলা, খোল এবং পাখওয়াজে---সিদ্ধার্থ ভট্টাচার্য-,,,, পার্কাশন , অক্টোপ্যাড... অমিত রঞ্জন রায় ,,,এস্রাজে--- দেবায়ন মজুমদার, এবং ধ্বনি---- টিনটিন
ভাষ্যরচনা ও পাঠে আছেন...শিলাদিত্য বসু ও মধুপর্ণা বসু , অনুষ্ঠান টি প্রবেশ অবাধ। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও সকলে আসুন। আপনাদের উপস্থিতি আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবে। আপনাদের সকলের উপস্থিতি ও শুভ কামনা প্রার্থনীয়🌹🌹❤️❤️🙏🙏

26/10/2025

বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন এর
বার্ষিক অনুষ্ঠান ২০২৫। মহড়া।।
আমাদের এবারের অনুষ্ঠান পঞ্চকবিকে নিয়ে। রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, নজরুল, রজনীকান্ত, এবং ডি,এল রায়। আগামী ৩০ শে নভেম্বর,রবিবার, সন্ধ্যা ৫,৩০ মিনিট এ বিড়লা অ্যাকাডেমি সভাগৃহে।।

আমাদের সঙ্গে যুক্ত হতে যোগাযোগ করতে পারেন - 070038 34908

"ফুরায় যা তা ফুরায় শুধু চোখেঅন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে" রবিকিরণের পুরনো সদস‍্যা,আমাদের অতিপ্রিয় সহেলি তালুকদার...
03/04/2025

"ফুরায় যা তা ফুরায় শুধু চোখে
অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে"
রবিকিরণের পুরনো সদস‍্যা,আমাদের অতিপ্রিয় সহেলি তালুকদার, (রত্না দি )এক আকস্মিক, মর্মান্তিক দুর্ঘটনায় গত ৩১ শে মার্চ সোমবার অমৃতলোকে প্রয়াণ করেছেন। তাঁর নতুন যাত্রাপথ শান্তিময় হোক। ওনার এই অকাল প্রয়াণে আমরা বেহালা রবিকিরণ অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ মর্মাহত ও গভীর শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।💐💐🌿🌿🙏😞🙏😞

21/12/2024

"আজি এ আনন্দসন্ধ্যা"....🌿🌿
বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন প্রযোজিত কবি প্রণাম অনুষ্ঠানে "রবীন্দ্রনাথের ভাঙা গান ও মূলগান" শীর্ষক অনুষ্ঠানের একটি রবীন্দ্রসংগীত। মূল গানে শিল্পী: সৌমি ভট্টাচার্য , রবীন্দ্রনাথের গানে বেহালা রবিকিরণের শিল্পীরা। এস্রাজে:দেবাশীষ হালদার, কিবোর্ডে: অনিকেত চক্রবর্তী, তালবাদ্যে: সিদ্ধার্থ ভট্টাচার্য,
পার্কাশন: অমল সরকার। ভিডিও: গৌতম দত্ত।

14/12/2024

"বেলা গেল তোমার পথ চেয়ে"....🌿🌿
বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন প্রযোজিত "শিলাইদহে রবীন্দ্রনাথ" শীর্ষক অনুষ্ঠানের একটি রবীন্দ্রসংগীত। শিল্পী: অর্চিষ্মান চ্যাটার্জী । এস্রাজে: দেবায়ন মজুমদার, কিবোর্ডে: দেবাশিষ সাহা, তালবাদ্যে: তুহিন সেনগুপ্ত। ভিডিও: শৈবাল ব্যানার্জী।

অর্চিষ্মান এখন অগ্রসর হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্ব বয়ঃসন্ধির দিকে। তার অনিবার্য ফলশ্রুতি হিসাবে ওর গলা এখন পরিবর্তন হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু অর্চিষ্মান আমার আদেশ মান্য করে সব থেকে নিচু স্কেলে ওর নিজের মত করে খুবই দক্ষতার সাথে রবীন্দ্রনাথের এই গানটি পরিবেশন করেছে।

20/11/2024

বেহালা রবিকিরণের বার্ষিক অনুষ্ঠান ২০২৪।
"শিলাইদহে রবীন্দ্রনাথ"....২৪ শে নভেম্বর রবিবার, বিকেল ৫টা , স্থান-ডঃ ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহ ( যাদবপুর বিশ্ববিদ্যালয়)

তারই চূড়ান্ত মহড়া।। দেখা হবে রবিবার বিকেল ৫টায়, ২৪ শে নভেম্বর



যোগাযোগ....7003834908, 7980823409

ভিডিও কার্টেসি: Mis Thu

শিলাইদহ পর্বে রচিত রবীন্দ্রনাথের প্রায় একশোটি গানের ভিতর থেকে প্রায় আঠাশ টি মত গানের সংকলন নিয়ে আমাদের বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন এর এ বারের বার্ষিক অনুষ্ঠান "শিলাইদহে রবীন্দ্রনাথ" অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৪ শে নভেম্বর রবিবার ঠিক বিকেল পাঁচটায় ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেবেন রবিকিরণ এর ছাত্র ছাত্রীরা। যন্ত্রানুসঙ্গে থাকছেন---- কি বোর্ডে-----দেবাশীষ সাহা, Devasish Keyboardist ...তবলা, খোল এবং পাখওয়াজে---তুহিন সেনগুপ্ত Tuhin Sengupta , এস্রাজে--- দেবায়ন মজুমদার Debayan Majumder ESRAJ ধ্বনি---- টিনটিন Arnab Das
ভাষ্যপাঠে আছেন...অমিতাভ পাল মজুমদার Amitava Palmajumder Amitava Palmajumder এবং চিরশ্রী মুখার্জী Chirosree Mukherjee অনুষ্ঠান টি প্রবেশ অবাধ। আপনাদের সকলের উপস্থিতি ও শুভ কামনা প্রার্থনীয়🌹🌹❤️❤️🙏🙏

14/11/2024

বেহালা রবিকিরণের বার্ষিক অনুষ্ঠান ২০২৪।
"শিলাইদহে রবীন্দ্রনাথ"....২৪ শে নভেম্বর রবিবার, বিকেল ৫টা , স্থান-ডঃ ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহ ( যাদবপুর বিশ্ববিদ্যালয়)

মহড়া।।



যোগাযোগ....7003834908, 7980823409

ভিডিও কার্টেসি:Mis Thu

শিলাইদহ ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলের প্রাচীন জমিদারি। শিলাইদহের সঙ্গে বালক রবির প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন ত...
11/11/2024

শিলাইদহ ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলের প্রাচীন জমিদারি। শিলাইদহের সঙ্গে বালক রবির প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন তার নতুন দা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সেদিনের কথা স্মরণ করে ছেলেবেলায় লিখেছেন রবীন্দ্রনাথ----- "জমিদারির কাজ দেখতে প্রায়ই তাকে যেতে হত শিলাইদহে। একবার যখন সেই দরকারে বেরিয়েছিলেন আমাকেও নিয়েছিলেন সঙ্গে। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন ঘর থেকে এই বাইরে চলাচল এ একটা চলতি ক্লাসের মত। তিনি বুঝেনিয়েছিলেন আমার ছিল আকাশে বাতাসে চরে বেড়ানো মন। সেখান থেকে আমি খোরাক পাই আপনা হতে।"
সেই প্রথম শিলাইদহ বাসের দিনগুলি কিভাবে কেটেছিল বালক রবির??এ প্রসঙ্গে জানিয়েছেন পরিণত রবীন্দ্রনাথ------
"একলা থাকার মন নিয়ে আছি। ছোট একটি কোণের ঘর। যত বড় ঢালা ছাদ তত বড় ফলাও আমার ছুটি। অজানা ভিনদেশীর ছুটি। পুরোনো দিঘীর কালো জলের মত তার থৈ পাওয়া যায় না। বউ কথা কও ডাকছে তো ডাকছেই। উড়ো ভাবনা ভাবছি তো ভাবছিই। এই সঙ্গে আমার খাতা ভরে উঠতে আরম্ভ করেছে পদ্যে।"----- পরবর্তীকালে কত অজস্র বারই না রবীন্দ্রনাথ গিয়েছিলেন শিলাইদহে।প্রাণ ভরে পান করেছেন প্রকৃতির সুধা। দুচোখ ভরে যা দেখেছেন সেখানে , ধরে দিয়েছেন চিঠির পর চিঠিতে।শুধুমাত্র চিঠিই লিখেছিলেন শিলাইদহ থেকে বললে পুনঃকথন হবে। এখানে থাকতেই তিনি লিখেছেন অজস্র কবিতা, প্রবন্ধ। লিখেছেন "খোকাবাবুর প্রত্যাবর্তন ", "মুক্তির উপায়", "কাবুলিওয়ালা", "মেঘ ও রৌদ্র", "ক্ষুধিত পাষাণ ", অতিথি র মত ছোট গল্প। "গোরার"মত উপন্যাস ।"রাজা", "অচলায়তন" নাটক। পরিমার্জনা করেছেন "জীবনস্মৃতির খসড়া"। শিলাইদহের ক্ষুদ্র নির্জনতাটি ছিল তার মনের কারখানা ঘরের মত। সে ছিল তার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্য রসসাধনার তীর্থ। সেই অনির্বচনীয় আমাদের মর্মের মর্মান্তিক যুগের নিরুপম নিদর্শন শিলাইদহ পর্বে রচিত রবীন্দ্রনাথের প্রায় একশোটি গানের ভিতর থেকে প্রায় আঠাশ টি মত গানের সংকলন নিয়ে আমাদের বেহালা রবিকিরণ কালচারাল অ্যাসোসিয়েশন এর এ বারের বার্ষিক অনুষ্ঠান "শিলাইদহে রবীন্দ্রনাথ" অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৪ শে নভেম্বর রবিবার ঠিক বিকেল পাঁচটায় ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেবেন রবিকিরণ এর ছাত্র ছাত্রীরা। যন্ত্রানুসঙ্গে থাকছেন---- কি বোর্ডে-----দেবাশীষ সাহা, Devasish Keyboardist ...তবলা, খোল এবং পাখওয়াজে---তুহিন সেনগুপ্ত Tuhin Sengupta , এস্রাজে--- দেবায়ন মজুমদার Debayan Majumder ESRAJ ধ্বনি---- টিনটিন Arnab Das
ভাষ্যপাঠে আছেন...অমিতাভ পাল মজুমদার Amitava Palmajumder এবং চিরশ্রী মুখার্জী Chirosree Mukherjee অনুষ্ঠান টি প্রবেশ অবাধ। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারাও সকলে আসুন। আপনাদের উপস্থিতি আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবে। আপনাদের সকলের উপস্থিতি ও শুভ কামনা প্রার্থনীয়🌹🌹❤️❤️🙏🙏

Address

171/A Diamond Harbour Road. . . Kolkata 104
Kolkata

Telephone

+917003834908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Behala Rabikiran Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Behala Rabikiran Association:

Shortcuts

Share

Category