Satyabhama Institution for BOYS, 268 Rashbehari Avenue, Kol-19

  • Home
  • India
  • KOLKATA
  • Satyabhama Institution for BOYS, 268 Rashbehari Avenue, Kol-19

Satyabhama Institution for BOYS, 268 Rashbehari Avenue, Kol-19 Spreading the light of education since 1934

22/01/2026

আগামী কাল, ২৩/০১/২৬, শুক্রবার বিদ্যালয়ে সরস্বতী বন্দনায় সবাইকে আহ্বান। পুজারম্ভ সকাল ১১.৩০। ছেলেবেলার স্মৃতি, বন্ধুদের সঙ্গে আবার দেখা... রোজকার ব্যস্ত জীবনে এই পরম পাওনা থেকে নিজেদের বাদ দেওয়া যায় কি! তাই সবার নিমন্ত্রণ রইলো বিদ্যালয়ের ছাত্র , শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তরফ থেকে!!

Never forget boys !
23/12/2025

Never forget boys !

07/11/2025

সবার অবগতির জন্য জানাচ্ছি যে গত সেপ্টেম্বর মাসে ৩০ তারিখ বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী দুলাল চন্দ্র ওঝা অবসর গ্রহণ করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে , বিদ্যালয় ,নির্ধারিত পুজা অবকাশের পূর্বেই সরকারী নির্দেশ মতো বন্ধ হয়ে যায়। আমরা দুঃখিত যে আমরা সেই পরিস্থিতিতে শ্রী দুলালবাবুর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পারিনি।

সকল প্রাক্তন, বর্তমান ও বিদ্যালয়ের শুভাকাঙ্খী মানুষদের জানাচ্ছি যে আগামী ১৩.১১.২৫ , বৃহস্পতিবার বেলা ১২.৩০ এ সেই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হবে। সবাইকে বিদ্যালয়ে আহ্বান জানাই.... প্রিয় শিক্ষক কে তার দীর্ঘ কর্ম জীবনে র জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে উপস্থিত থাকার জন্য।🙏

24/09/2025

দুদিন আগে একটি পোস্টে জানানো হয়েছিল যে আগামী ২৫/৯/২৫ আমরা বিদায়ী ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী দুলাল চন্দ্র ওঝা র বিদায় সম্বর্ধনা য় মিলিত হতে চাই।
উদ্ভূত প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ পরিস্থিতিতে, সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছি আমরা। সব কিছু স্বাভাবিক হলে, পুনরায় বিদ্যালয় খুললে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই মতো আবার এই পেজে সেই দিন ক্ষণের সময় ইত্যাদি জানানো হবে। সবাই নিরাপদে, ভালো ভাবে শারদোৎসব কাটাক, প্রকৃতি সদয় থাকুক এই আন্তরিক চাওয়া সবার জন্য!

22/09/2025

বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তরফ থেকে প্রাক্তন ছাত্র দের জানাতে চাই যে আগামী ২৫/৯/২৫ বৃহস্পতিবার ,বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী দুলাল চন্দ্র ওঝা র বিদ্যালয়ে শেষ কর্ম দিবস। পুজোর ছুটি শুরু ২৫/৯/২৫!দীর্ঘ কর্ম জীবনে (২৫/২/৯৪ থেকে ২৫/৯/২৫) এই সময়কালে বহু ছাত্র রা ওনার সান্নিধ্য ও শিক্ষালাভ করেছে। যাদের ইচ্ছে ও সময়ের সমন্বয় করে বিদ্যালয়ে আসা সম্ভব সেই সব ছাত্র দের তাদের প্রিয় শিক্ষক কে বিদায় সম্বর্ধনা জানাতে স্বাগত জানানো হচ্ছে।

কী , ছাত্ররা এটা তোমাদের মনের কথা তো?!😃
26/03/2025

কী , ছাত্ররা এটা তোমাদের মনের কথা তো?!😃

02/09/2024

বিদ্যালয়ে শুরু স্বচ্ছতা অভিযান পক্ষ। শপথ গ্রহণ ।

যে কোন মৃত্যু বড় দুঃখের। চলার পথে আমরা অনেককেই অকালে হারিয়েছি। তবু কোনো কোনো চলে যাওয়া বজ্রপাতের মত আঘাত করেআমাদের ।গ...
19/06/2024

যে কোন মৃত্যু বড় দুঃখের। চলার পথে আমরা অনেককেই অকালে হারিয়েছি। তবু কোনো কোনো চলে যাওয়া বজ্রপাতের মত আঘাত করে
আমাদের ।

গভীর বেদনার সঙ্গে সত্যভামা ইনস্টিটিউশন ফর বয়েজের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সাম্প্রতিক যে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গেছে তাতে আমরা হারিয়েছি আমাদের বিদ্যালয়ের স্নেহের প্রাক্তন ছাত্র শুভজিৎ মালি কে! তার এই অকস্মাৎ চলে যাওয়া মেনে নিতে খুব মর্মাহত লাগছে! শুভজিৎ থাকতো বিদ্যালয়ের পার্শ্ব বর্তী জামীর লেনে। আমরা তার স্মৃতির প্রতি ভালোবাসা জানাতে আগামী সোমবার ,২৪.০৬.২০২৪ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮ টা য় স্মরণ সভা আয়োজন করেছি।এই উপলক্ষে বিদ্যালয়ের সকল প্রাক্তন, বর্তমান ছাত্র দের উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ করা প্রয়োজন ওই একই দুর্ঘটনায় আহত সূর্যসেখর পান্ডা ও একই এলাকার বাসিন্দা ও আমাদের আরেক প্রাক্তন ছাত্র। আমরা তারও দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

"বিদ্যা বুদ্ধি, ভক্তি জ্ঞানেআমন্ত্রণ জানাই সকল জনে"সকল প্রাক্তন ছাত্রদের সাদরে আমন্ত্রণ জানাই পয়লা ফাল্গুন ১৪৩০, ইং ১৪ ই...
09/02/2024

"বিদ্যা বুদ্ধি, ভক্তি জ্ঞানে
আমন্ত্রণ জানাই সকল জনে"

সকল প্রাক্তন ছাত্রদের সাদরে আমন্ত্রণ জানাই পয়লা ফাল্গুন ১৪৩০, ইং ১৪ ই ফেব্রুয়ারি,২০২৪ বুধবার আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে শুক্ল পক্ষে শ্রী পঞ্চমী তিথিতে শুভ্র বসনা দেবী ভারতী কে আনন্দে বরণ করে নেব। অতএব ঐ দিন আপনার শুভাগমন এবং সান্নিধ্য একান্ত ভাবে কামনা করি।

বিনয়ের সহিত
ছাত্র বৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও
শিক্ষা কর্মচারী বৃন্দ।

Address

268 Rashbehari Avenue, Kol-19 Phone: 24407481
Kolkata
700019

Alerts

Be the first to know and let us send you an email when Satyabhama Institution for BOYS, 268 Rashbehari Avenue, Kol-19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category