21/06/2026
গর্বের মুহূর্ত
বড়িশা বিবেকানন্দ গার্লস’ হাই স্কুল (উ.মা.)-এর প্রাক্তনী নবনীতা আন্তর্জাতিক যোগ দিবসের পূর্বে একটি অসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যোগাভ্যাস প্রদর্শন করেছে। তার আত্মবিশ্বাস, নিষ্ঠা ও যোগচর্চার প্রতি একাগ্রতা বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও নিয়মিত যোগাভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। দায়িত্ব নিয়ে এবং বিশেষ যত্ন নিয়ে আমাদের বর্তমান ছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছে।
নবনীতা আমাদের 2012 বর্ষের প্রাক্তনী। তখনও বিদ্যালয় দ্বাদশ শ্রেণিতে উন্নীত হয়নি । মাধ্যমিক পরীক্ষার পর তাই ভিন্ন বিদ্যালয় যেতে হয়েছিল কিন্তু যোগাযোগ ছিন্ন হয়নি।
একজন প্রাক্তনী হিসেবে নবনীতার এই উদ্যোগ আমাদের সকলের কাছে অনুপ্রেরণার উৎস। তার সাফল্য ও অবদান প্রমাণ করে যে বিদ্যালয়ের শিক্ষা ও মূল্যবোধ জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে থাকে।
নবনীতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার আগামী দিনের আরও সাফল্য কামনা করি।
21/06/2026
International YOGA DAY 2026
বড়িশা বিবেকানন্দ গার্লস' হাই স্কুল (উ.মা.)-এ আজ আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো।
স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ (Yoga for Healthy Ageing) এবারের মূল মন্ত্র উচ্চারিত হলো।
এই বছর আমরা দুটি ভিন্ন স্থানে যোগ দিবস পালন করতে পেরেছি।
পশ্চিমবঙ্গ সরকারের মনোনীত বিদ্যালয় হিসাবে রেড রোডে আয়োজিত মাননীয় প্রধান মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি এবং গর্বিত বোধ করেছি।
পাশাপাশি ছাত্রী, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলনের মাধ্যমে দিনটি উদ্যাপিত করতে পেরেছি বিদ্যালয় প্রাঙ্গণে ।
আসুন, আমরা সকলেই যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলি এবং সুস্থ, সচেতন ও ইতিবাচক সমাজ গঠনে এগিয়ে আসি।
20/06/2026
Celebrating PASCHIMBANGA DIBOS
20/06/2026
Ready for participation at the INTERNATIONAL YOGA DAY on 21St June 2026 at Red Road Kolkata
19/06/2026
Join us on 21st June 2026
06/06/2026
Shri Sankar Sikder , Member of Legislative Assembly,Behala Purba Constituency, paid a cordial visit to our school. The MLA was warmly received by all of us .
The visit was aimed at understanding the school’s academic progress, infrastructure status, and student welfare needs, and to explore possible support through Govt fund . He Visited classrooms, toilets, drinking water facility, library, and we proposed for developing a playgroground in the area.
The cordial interaction boosted the morale of students and staff. The school expressed gratitude for the MLA’s concern and assistance.
Thank you Sir .
05/06/2026
It's not an ordinary day
Today is WORLD ENVIRONMENT DAY
Inspired by Nature. For Climate. For Our Future
Kudus to the organisers
Jina Pal
Mugdha Bose
Rupa Halder
Sarbani Dutta .
Special credit to Mrinmoyee Sarkar for making our environment GREEN 💚
18/05/2026
School Visit to RBI Museum on International Museum Day
আজ *আন্তর্জাতিক মিউজিয়াম দিবস 2026* উপলক্ষে আমাদের স্কুলের ক্লাস IX , XI ,XII এর ছাত্রছাত্রীরা ঘুরে এলো The RBI Museum থেকে।
কড়ি থেকে UPI – 2500 বছরের মুদ্রার ইতিহাস ওরা চোখের সামনে দেখলো। শের শাহের রূপিয়া, 1917 সালের 2 টাকা 8 আনার নোট, আর RBI-এর প্রথম গভর্নরের স্বাক্ষর করা নোট দেখে ওদের চোখে অবাক বিস্ময়!
RBI-এর আধিকারিকরা খুব সুন্দর করে বোঝালেন।
বইয়ের পাতার ইতিহাস আর অর্থনীতি যখন মিউজিয়ামের কাঁচের ভিতর জীবন্ত হয়ে ওঠে, তখন পড়াশোনাটা আর বোঝা মনে হয় না।
RBI MUSEUM কে ধন্যবাদ এত সুন্দর শিক্ষামূলক ভ্রমণের জন্য। আমাদের ছাত্রছাত্রীরা আজ শিখলো – _টাকা শুধু খরচের জন্য না, টাকার পিছনেও একটা দেশের গল্প লুকিয়ে থাকে।
বিশেষ ধন্যবাদ জানাই Amar K Chattopadhyay মহাশয় কে।
যা যা দেখলাম
👉 2000 বছর পুরনো কয়েন। ওজন আমাদের টিফিন বক্সের চেয়ে বেশি!
👉 1 কোটি টাকার বান্ডিল – কাঁচের ভিতর। ধরতে দিল না 😅
👉 প্রথম ATM মেশিন। স্যার বললেন, “এখন তো ফোনটাই ATM”।
👉 জাল নোট চেনার লাইভ ডেমো। এখন দোকানদার আমাদের ঠকাতে পারবে না ।
এই সব দেখে ওরা এখন Financial Literacy-তে এক কদম এগিয়ে আর উপলব্ধি করলো ক্লাসরুমের বাইরেও পড়াশোনা হয়।
RBI MUSEUM ভারতের আর্থিক যাত্রার আয়না।
এসকর্ট টিচার Gauri Ray Jina Pal
16/05/2026
Kuddus to BRISTI DAS
You have completed your journey
Passed HS 2026 with flying colours
A special celebration for our special child