30/09/2023
1.যাঁরা ভাবেন, অ্যাক্টিংয়ে শেখার কিছু নেই, ওই কাজ করতে করতেই সব শিখে যাবো, এই পোস্টটা তাঁদের জন্য।
2.কেউ ঠেকে শেখেন, কেউ দেখে শেখেন, কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা কোনো কিছুতেই শেখেন না। শুধু (আমাদের মতো বাতেলা দেন😊), যে আমি যাবো আর সব ডিরেক্টর, প্রোডিউসাররা এত দিন আমার জন্যই বসে ছিলেন, আমাকে নিয়ে সিনেমা বানাবেন। এই পোস্টটা তাঁদের জন্য।
3. এই পোস্টটা তাঁদের জন্য, যাঁরা youTube বা fbতে রোজ রিলস বানিয়ে নিজেদের প্রোফাইলে actor লিখে রেখেছেন। মনে অনেক স্বপ্ন, এক দিন বিরাট বড় actor হবো। কিন্তু আজ অবধি বাড়ির লোকই actor বলে পাত্তা দেয় না। বা আপনি নিজেই পেট চালাতে হবে, এই অজুহাতে অন্য কাজ করতে যাচ্ছেন। আর ভাবছেন, একদিন বিরাট ডাক আসবে কোথাও থেকে।
4. এই পোস্ট তাঁদেরও জন্য, যাঁরা নিজেদের ঘটি বাটি বিক্রি করে, কোনো সেলেব্রিটির কাছে অভিনয় শিখে, মহানায়ক মহানায়িকা হয়ে যাবেন ভাবছেন। কিন্তু বাস্তবে কিছুই হওয়া হয়ে ওঠেনি।
তারাই একবার বিরাট ভাবে ধাক্কা খাওয়ার জন্য yaatric academiতে আসতে পারেন। এখানে প্রথম দিনের বাতেলা method actingএর ক্লাসের জন্য টাকা লাগবে না। দরকার পড়লে পুরো ক্লাসের ভিডিও বানাতে পারবেন। আর তার সাথে আপনার অভিনয় সম্বন্ধে মূল্যবান যে জ্ঞানের ভান্ডার, সেটা আমাদের সামনে তুলে ধরতে পারবেন। বা আমরা যে ঢপ দিই, সেটা fbতে live করে বলতে পারবেন। যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন, যে আপনি ঠিক আমরা ভুল।
এত কান্ড করার পরে, যদি আপনার মনে হয়, যে না, এবার তো অভিনয়টা আয়ত্ত্ব করতে হবে, পরবর্তী ক্লাস করতে আসবেন,
তাহলে, চট করে একটা কল করে ফেলুন
7980016761 নম্বরে।
আর স্বপ্ন ছেড়ে বাস্তবের মাটিতে ফিরে আসুন। হয়তো মোক্ষ্য লাভ হলেও হতে পারে।