সৌমেন মিটার

সৌমেন মিটার linktr.ee/sowmenmitter

indoanglian.substack.com

16/05/2026
"যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো-অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ...
09/05/2026

"যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো-
অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,
এসো যুগান্তরের কবি,
আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;
বলো ‘ক্ষমা কর’—
হিংস্র প্রলাপের মধ্যে
সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী॥..."

বহুশ্রুত কথা, তবুও তবুও ....। আমাদের তো রবীন্দ্রনাথ ছিলেন - আমাদের মনের, প্রাণের, অন্তরের রবিঠাকুর - তবুও তবুও যে আমরা স...
08/05/2026

বহুশ্রুত কথা, তবুও তবুও ....।

আমাদের তো রবীন্দ্রনাথ ছিলেন - আমাদের মনের, প্রাণের, অন্তরের রবিঠাকুর - তবুও তবুও যে আমরা সেই তিমিরেই রয়ে গেলাম ... 😢

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৮৩১) উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন। পোর্তুগিজ-ভারতীয় বংশোদ্ভূত এই ...
18/04/2026

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৮৩১) উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন।

পোর্তুগিজ-ভারতীয় বংশোদ্ভূত এই কবি-শিক্ষক ১৮২৬ সালে মাত্র ১৭ বছর বয়সে কলকাতার হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক নিযুক্ত হন। সেখানে তিনি যুক্তিবাদ, স্বাধীন চিন্তা, মানবতাবাদ ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান ছড়িয়ে দেন, ছাত্রদের অন্ধবিশ্বাস ও কর্তৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলতে উৎসাহিত করেন।

তাঁর নেতৃত্বে ১৮২৮ সালে গঠিত অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে ‘ইয়ং বেঙ্গল’ বা ডিরোজিয়ান আন্দোলন জন্ম নেয়। এই যুবকরা কুসংস্কার, জাতিভেদ ও সামাজিক অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করে সমাজ-সংস্কার ও আধুনিকতার বীজ বপন করেন বাংলার বুদ্ধিবৃত্তিক জগতে। ১৮৩১ সালে অর্থোডক্স সমাজের চাপে পদত্যাগের পর কলেরায় তাঁর অকালমৃত্যু হলেও উত্তরাধিকার বাংলা রেনেসাঁসকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবসে সংবিধান বাঁচানোর শপথ নিন ....
14/04/2026

বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিবসে সংবিধান বাঁচানোর শপথ নিন ....

২৬ মার্চ ২০২৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি যুগান্তকারী প্রস্তাব গৃহীত হয় (ঘানা কর্তৃক প্রস্তাবিত এবং আফ্রিকান ইউন...
28/03/2026

২৬ মার্চ ২০২৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি যুগান্তকারী প্রস্তাব গৃহীত হয় (ঘানা কর্তৃক প্রস্তাবিত এবং আফ্রিকান ইউনিয়ন ও ক্যারিকম সমর্থিত), যা আটলান্টিক মহাসাগরীয় দাস ব্যবসাকে আনুষ্ঠানিকভাবে "মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ" হিসেবে ঘোষণা করেছে। আফ্রিকান এবং আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রতিকারমূলক ন্যায়বিচার (reparatory justice) নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রস্তাবটির মূল বিষয়সমূহ
স্বীকৃতি: এর বিশাল আকার, স্থায়িত্ব এবং পদ্ধতিগত বৈশিষ্ট্যের কারণে দাস ব্যবসাকে আনুষ্ঠানিকভাবে "মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ" হিসেবে গণ্য করা হয়েছে।

ক্ষতিপূরণ (Reparations):
এই প্রস্তাবে বলা হয়েছে যে, ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে "প্রতিকারের একটি বাস্তব পদক্ষেপ।" সংশ্লিষ্ট দেশগুলোকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং আর্থিক ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
সাংস্কৃতিক প্রত্যাবর্তন:
ঔপনিবেশিক আমলে চুরি হওয়া সাংস্কৃতিক নিদর্শন, শিল্পকর্ম এবং আর্কাইভগুলো দ্রুত তাদের আদি দেশে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

অংশগ্রহণকারী ১৯৮টি দেশের মধ্যে লক্ষনীয়ভাবে

বিপক্ষে ৩ ভোট পড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আর্জেন্টিনা।
ভোটদানে বিরত থাকে ৫২টি দেশ:
যার মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ সদস্য রাষ্ট্র রয়েছে।

09/03/2026

অধ্যাপক আব্দুল কাফি ....

জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে অধ্যাপক শ্যামল চক্রবর্তীর এই গুরুত্বপূর্ণ লেখাটি পড়ার অনুরোধ রইলো সব্বার কাছে।
28/02/2026

জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে অধ্যাপক শ্যামল চক্রবর্তীর এই গুরুত্বপূর্ণ লেখাটি পড়ার অনুরোধ রইলো সব্বার কাছে।

২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন ১.৫ কোটি চাকরি দিয়েছেন। গত দুইদিনে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ১৪ ...
17/02/2026

২০১৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন ১.৫ কোটি চাকরি দিয়েছেন। গত দুইদিনে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ১৪ লাখ বেকার ছেলে মেয়ে।
২ দিনে ১৪ লাখ।
এই প্রকল্পটি আদতে বাংলার কর্মসংস্থানের আসল চিত্র প্রকাশ করছে। এমন একটি রাজ্য যেখানে চাকরি নেই। শুধু ভাতার উপর নির্ভর করেই বেচে থাকবে যৌবন, নিজে উপার্জন করার সুযোগ-ই পাবে না।
যে রাজ্যের মানুষ এর চাকরি নাই, সেই রাজ্যের সরকারের রাজস্ব সংগ্রহ নাই, ভাড়ার শুন্য।
তবে ভাতার টাকা আসছে কোথা থেকে?
বাজার থেকে ধার করে। বাংলার বাজারে ধার ৮ হাজার কোটি টাকা।
এই ধারের জন্য আমাদের কি ক্ষতি?
ক্ষতি এটাই যে এই ধারের সুদ শোধ করার জন্য টাকা আসবে আপনাদের জন্য নির্ধারিত টাকা থেকেই। ফলে, রাজ্যে নতুন কোন ইনফ্রা তৈরি হবে না। সরকারি ইস্কুল আর হাসপাতাল গুলি চালানো যাবে না। ইস্কুলে শিক্ষক থাকবে না, শিক্ষকদের মাইনে থাকবে না। বাচ্চাদের মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। বাচ্চারা মিড ডে মিলে ডিম পাবে না, পুষ্টি পাবে না। ইত্যাদি ছোট খাটো ব্যাপার।

কিন্তু আমরা তো ইশকুল চাই না। আমরা দীঘায় জগন্নাথ চাই, নিউটাউনে দুগ্‌গা মন্দির চাই, শিলিগুড়িতে মহাকাল মন্দির চাই, মুর্শিদা...
02/01/2026

কিন্তু আমরা তো ইশকুল চাই না। আমরা দীঘায় জগন্নাথ চাই, নিউটাউনে দুগ্‌গা মন্দির চাই, শিলিগুড়িতে মহাকাল মন্দির চাই, মুর্শিদাবাদে বাবরি মসজিদ চাই, রোহিঙ্গা খেদাতে চাই, রামনবমীর মিছিল চাই, মসজিদের সামনে ডিজে বাজিয়ে নাচতে চাই, কুম্ভমেলা আবিষ্কার করতে চাই, দুগ্‌গাপুজোর সময় এগরোলের দোকান নিয়ে বাওয়াল করতে চাই, পুরোহিত আর ইমামদের জন্যে ভাতা চাই, কার্নিভাল আর মেলা চাই...

ওসব ইশকুল কি ধুয়ে খাবো?

Address

49 Sarat Bose Road (Sarat Colony)
Kolkata
700081

Alerts

Be the first to know and let us send you an email when সৌমেন মিটার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সৌমেন মিটার:

Shortcuts

Share

Category