Sulonguri colony para high school

Sulonguri colony para high school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sulonguri colony para high school, School, KOLKATA.

09/05/2026

সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি, এবার আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক এর ফল বেশ ভালো। সব থেকে বেশি পেয়েছে আপন মন্ডল। তার প্রাপ্ত নম্বর 640,এবং সব কটি বিষয়েই 90 এর বেশি নম্বর সে পেয়েছে। আপন ছাড়াও ষ্টার এবং 1st ডিভিশন পেয়েছে আরো দশ জন ছাত্র ছাত্রী।আমরা তাদের কৃতিত্বে খুব খুশি এবং গর্বিত।সার্বিক ফলাফল ও বেশ ভালো।সফল ছাত্র ছাত্রীরা এবার পাড়ি দেবে ভবিষ্যত গড়ে তোলার উদ্দেশ্যে। সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও আশীর্বাদ জানাই।

গত কাল আমাদের স্কুলে এসেছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সন্তোষ মজুমদার, প্রাক্তন সহ প্রধান শিক্ষক এবং প্রাক্তন ভারপ্রা...
17/04/2026

গত কাল আমাদের স্কুলে এসেছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সন্তোষ মজুমদার, প্রাক্তন সহ প্রধান শিক্ষক এবং প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন কুমার ঘোষ। আমরা আপ্লুত তাঁদের আগমনে। কাল আমাদের স্টাফ রুম ভরে উঠেছিল প্রাক্তন বর্তমানের মেল বন্ধনে। ধন্যবাদ দুই শিক্ষক মশাইকেই তাঁরা অফিসিয়ালি বিদায় নিলেও তাঁদের আশীর্বাদের হাত আমাদের মাথায় আছে। এছাড়াও যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন -স্কুলের সম্পাদক শ্রী অমৃত বাইন, সভানেত্রী শ্রীমতি রত্না মন্ডল, পঞ্চায়েত সমিতি নমিনি শ্রী বিকাশ গোলদার, সদস্য শ্রীমতি কাজল মন্ডল। এঁরা স্কুলের ঢাল হয়ে আছেন। বাইরের, ভিতরের সমস্ত ঝড় ঝাপটা দক্ষ হাতে এনারাই সামলে দেন। আমরা কৃতজ্ঞ এঁদের কাছে। এই প্রসঙ্গে বলি স্কুলের ভার এখন রঘুনাথ ঘোষ স্যার এর হাতে। উনিই এখন টি আই সি। কালকের সেই আনন্দের মুহূর্ত আজ ভাগ করে নিলাম সবার সাথে।

22/01/2026

আজ বড় খুশির দিন।তাই স্কুলের প্রাক্তন,বর্তমান সকল ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা সবাই এর সাথে ভাগ করে নিলাম এই আনন্দ।আজ সল্...
20/08/2025

আজ বড় খুশির দিন।তাই স্কুলের প্রাক্তন,বর্তমান সকল ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা সবাই এর সাথে ভাগ করে নিলাম এই আনন্দ।আজ সল্টলেক এর শুভান্ন ভবনে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা।সত্যি বলতে একদম ই কোনো রকম প্রিপারেশন ছাড়াই স্কুল গেলো ক্লাস টেন এর ফার্স্ট বয় আপন এবং 2nd বয় আদির হাত ধরে।প্রথমে ভেবেছিলাম ওরা প্রিলিমিনারি রাউন্ড এই পেরে উঠবে না।কিন্তু না।যত সময় গড়িয়েছে ওরা ওদের চিনিয়েছে।31 টা স্কুলের মধ্যে 3rd পজিশন পেয়েছে আমাদের স্কুল।কিছু মুহূর্ত মুঠো ভাষ এ বন্দী করতে পেরেছি তাই পেজ এ রেখে দিলাম।

05/02/2025
আজকের ছবি পুরোনো ছাত্র ছাত্রীদের সাথে শেয়ার করছি।তারাও এক সময় এই রকম আনন্দ করে গেছে আমাদের সাথে।মনের গভীরে হয়তো কোথাও রয়...
20/02/2024

আজকের ছবি পুরোনো ছাত্র ছাত্রীদের সাথে শেয়ার করছি।তারাও এক সময় এই রকম আনন্দ করে গেছে আমাদের সাথে।মনের গভীরে হয়তো কোথাও রয়ে গেছে এই অনুষ্ঠানের স্মৃতি টুকু।

সরস্বতী পুজো মিটেছে দিন কয়েক হলো।কিন্তু বাকি ছিলো খাওয়া।যেটাকে আমরা প্রায় পিকনিকের পর্যায়ে নিয়ে যাই ছাত্র ছাত্রী,শিক্ষক ...
20/02/2024

সরস্বতী পুজো মিটেছে দিন কয়েক হলো।কিন্তু বাকি ছিলো খাওয়া।যেটাকে আমরা প্রায় পিকনিকের পর্যায়ে নিয়ে যাই ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায়।এটাই আমাদের গর্ব যে প্রতি বারের 8,9,10 এর ছেলে মেয়েরা অক্লান্ত পরিশ্রম করে শুধু আমাদের সাথে আনন্দ করবে বলে।প্রসঙ্গত বলি এবার বাইরের লোক কেউ রান্না করেনি।আমরা সবাই জোগাড় দিয়েছি আর সুরজিৎ স্যার রান্না করেছেন।অংক, ভৌতবিজ্ঞান এর পাশাপাশি রান্নাটাও স্যারের একটি ভালোবাসার বিষয়।গত কাল অর্থাৎ 19.02.24 সব কিছুর জোগাড় করা হয়েছে।আর আজ 20.02.24 শেষ হলো এবারের সরস্বতী পুজোর খাওয়া।

আসছে বছর আবার হবে।
16/02/2024

আসছে বছর আবার হবে।

বিদ্যা দেবীর আরাধনায় আমাদের বিদ্যালয়।
14/02/2024

বিদ্যা দেবীর আরাধনায় আমাদের বিদ্যালয়।

যখন মায়ের আগমন এর প্রস্তুতি তুঙ্গে
14/02/2024

যখন মায়ের আগমন এর প্রস্তুতি তুঙ্গে

মাতৃভূমির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুলে পতাকা উত্তোলন
15/08/2021

মাতৃভূমির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুলে পতাকা উত্তোলন

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sulonguri colony para high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category