24/01/2026
বিদেশে পড়াশোনা, চিকিৎসা বা ইমার্জেন্সি প্রয়োজনে টাকার খুব দরকার? মানুষের কাছে হাত না পেতে এই ৮টি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রাই করুন। জেনুইন কারণ দেখাতে পারলে এখান থেকে বড় অংকের Fund Raise করা সম্ভব। 👇
ফান্ডিং বা ডোনেশন পাওয়ার জন্য শুধু হাত পাতলেই হয় না, নিজের গল্পটা সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। নিচে ক্যাটাগরি অনুযায়ী সেরা ওয়েবসাইটগুলোর লিস্ট এবং কাজের নিয়ম বুঝিয়ে দেওয়া হলো।
→ GoFundMe (সবার জন্য সেরা) : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Crowdfunding প্ল্যাটফর্ম। চিকিৎসা, পড়াশোনা বা ইমার্জেন্সি—যেকোনো পার্সোনাল কারণে এখানে ফান্ড রাইজ করা যায়। যদিও এটি পুরোপুরি "Free Money" না, কিন্তু আপনার স্টোরি যদি মানুষের মন ছুঁতে পারে, তবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ডোনেশন আসতে পারে। লিংক: gofundme.com
→ Modest Needs (ছোট বিপদের বন্ধু) : হঠাৎ করে ছোটখাটো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন? যেমন ঘর ভাড়া দিতে পারছেন না বা ডাক্তার দেখানোর টাকা নেই? এই সাইটটি টেম্পোরারি বা শর্ট-টার্ম বিপদে Grant দিয়ে সাহায্য করে। এটি লোন না, তাই শোধ করতে হয় না। লিংক: modestneeds.org
→ Kiva (ক্ষুদ্র ঋণের গ্লোবাল ভার্সন) : এটি সরাসরি ডোনেশন না, বরং লোন। আপনি যদি ছোট কোনো বিজনেস শুরু করতে চান কিন্তু ব্যাংক লোন দিচ্ছে না, তবে Kiva-তে ট্রাই করতে পারেন। এখানে দাতা (Lender) আপনাকে মাইক্রোলোন দেয় যা পরে আস্তে আস্তে শোধ করতে হয়। এটি মূলত সুবিধাবঞ্চিত কমিউনিটির উদ্যোক্তাদের জন্য। লিংক: kiva.org
→ NeedHelpPayingBills (তথ্য ভাণ্ডার) : এটি সরাসরি টাকা দেয় না, কিন্তু কোথায় গেলে সাহায্য পাবেন তার খোঁজ দেয়। বিল পরিশোধ, সরকারি সাহায্য বা কমিউনিটি রিসোর্স খুঁজে পেতে এটি একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করে। লিংক: needhelppayingbills.com
→ Indiegogo (ফ্লেক্সিবল ফান্ডিং) : Kickstarter-এর মতোই, তবে এখানে নিয়ম কিছুটা শিথিল। নতুন উদ্যোক্তা বা ইনোভেটিভ টেক প্রজেক্টের জন্য এটি দারুণ। এখানে "Flexible Funding" অপশন আছে, অর্থাৎ আপনার টার্গেট অ্যামাউন্ট পুরোটা না উঠলেও যা উঠেছে তা আপনি তুলে নিতে পারবেন। লিংক: indiegogo.com
→ Fund My Travel (ভ্রমণপিপাসুদের জন্য) : নাম শুনেই বুঝতে পারছেন। আপনি যদি ভলান্টিয়ারিং করতে বিদেশ যেতে চান বা কোনো স্টাডি ট্যুরে যেতে চান কিন্তু টাকা নেই, তবে এখানে ট্রাই করতে পারেন। যারা Cultural Exchange বা ট্রাভেল পছন্দ করেন, তারা এখানে ডোনেট করেন। লিংক: fundmytravel.com
→ Kickstarter (ক্রিয়েটিভ মানুষদের জন্য) : আপনার মাথায় কি কোনো মুভি, মিউজিক অ্যালবাম, আর্ট বা নতুন কোনো আবিষ্কারের আইডিয়া আছে? তাহলে Kickstarter আপনার জন্য। এখানে মানুষ ক্রিয়েটিভ প্রজেক্টে টাকা দেয়। তবে শর্ত হলো, আপনাকে প্রজেক্টের একটা ডেমো বা প্ল্যান দেখাতে হবে।
লিংক: kickstarter.com
→ Cash App Giveaways (বোনাস টিপস) : মাঝে মাঝে টুইটার বা সোশাল মিডিয়ায় Cash App-এ গিভঅ্যাওয়ে দেখা যায়। বিভিন্ন কোম্পানি প্রমোশনের জন্য এগুলো করে। তবে সাবধান, এখানে স্ক্যামারও থাকে। অফিশিয়াল ইভেন্ট ছাড়া কারো কথায় কান দিবেন না। লিংক: cash.app
সফল হওয়ার জন্য যা করবেন (Action Plan) তার বিস্তারিত কমেন্টে.. 😊
11/08/2025
https://www.facebook.com/share/14JuDJMTenY/
ব্রেকিং নিউজ: AI জগতে তোলপাড়! OpenAI এখন তাদের শক্তিশালী GPT মডেল সবার জন্য ওপেন সোর্স করে দিয়েছে!
যারা এতদিন ভেবেছেন OpenAI-এর সেরা মডেলগুলো অনেক অনেক টাকা খরচ করে শুধু তাদের API-এর মাধ্যমেই ব্যবহার করা যায়, তাদের জন্য এটি বছরের সেরা খবর!
এখন আপনি GPT-OSS-120B এর মতো শক্তিশালী মডেল বিনামূল্যে আপনার নিজের কম্পিউটারে বা সার্ভারে চালাতে পারবেন!
এর মানে হলো, AI-এর ক্ষমতা এখন আর শুধু বড় কোম্পানির হাতে বন্দী নয়। ডেভেলপার, গবেষক, ছাত্র এবং উদ্যোক্তা—সবার জন্য খুলে গেল সম্ভাবনার নতুন একটা দুনিয়া।
পোস্টটি অবশ্যই সেভ করে রাখুন এবং আপনার ডেভেলপার বন্ধুদের সাথে শেয়ার করুন! 👇
📖 চলুন এক নজরে দেখে নিই - এই ওপেন মডেলের বিশেষত্ব কী?
- সম্পূর্ণ ওপেন ও ফ্রি: Apache 2.0 লাইসেন্সের অধীনে এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার, পরিবর্তন এবং বাণিজ্যিক প্রজেক্টেও ব্যবহার করা যাবে।
- API খরচ বা লিমিট নেই: নিজের হার্ডওয়্যারে চালান, তাই কোনো API ফি বা রেট লিমিটের ঝামেলা নেই। আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সবকিছুর উপর।
- অসাধারণ ক্ষমতা: এই মডেলগুলো কোডিং, রিজনিং এবং STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) বিষয়ে দারুণ পারফরম্যান্স দিতে পারে।
- বিশাল কনটেক্সট উইন্ডো: একসাথে প্রায় ১২৮ হাজার টোকেন পর্যন্ত ডেটা প্রসেস করতে পারে, যা জটিল কাজের জন্য অসাধারণ।
- সহজ কাস্টমাইজেশন: নিজের প্রয়োজন মতো ডেটা দিয়ে মডেলটিকে ফাইন-টিউনিং করে সম্পূর্ণ কাস্টম AI সিস্টেম তৈরি করতে পারবেন।
📖 কীভাবে নিজের কম্পিউটারে ইনস্টল করবেন? (Comment "Tutorial"if you need a Tutorial about it from me on this Nasir Uddin Shamim page :) )
এই শক্তিশালী মডেলগুলো চালানোর জন্য ভালো মানের হার্ডওয়্যার প্রয়োজন। নিচে একটি সাধারণ গাইডলাইন দেওয়া হলো:
📖 কী কী লাগবে?
GPU: ভালো মানের NVIDIA GPU (যেমন: RTX 3090/4090 বা আরও শক্তিশালী, যেখানে কমপক্ষে 24GB VRAM আছে)।
সফটওয়্যার: Python 3.8+, CUDA এবং Git ইনস্টল করা থাকতে হবে।
সিস্টেম: Linux (Ubuntu) বা Windows (WSL2 সহ) ব্যবহার করা ভালো।
📖 ইনস্টলেশনের ধাপ (সংক্ষেপে):
Hugging Face থেকে ক্লোন: প্রথমে টার্মিনালে git lfs install লিখে LFS ইনস্টল করুন। তারপর git clone https://huggingface.co/openai/gpt-oss-120b এই কমান্ড দিয়ে মডেলের ফাইলগুলো ক্লোন করুন।
ডিপেন্ডেন্সি ইনস্টল: pip install -r requirements.txt কমান্ড দিয়ে প্রয়োজনীয় পাইথন প্যাকেজগুলো (যেমন: torch, transformers) ইনস্টল করুন।
মডেল ওয়েটস ডাউনলোড: ক্লোন করার পর git lfs pull কমান্ড দিয়ে মডেলের কয়েক জিবি সাইজের মূল ফাইলগুলো ডাউনলোড করুন।
ইনফারেন্স চালান: OpenAI-এর দেওয়া স্যাম্পল স্ক্রিপ্ট ব্যবহার করে একটি প্রম্পট দিয়ে মডেলটি রান করুন। যেমন: python run_inference.py --prompt "AI এর ভবিষ্যৎ কী?"
- মনে রাখবেন: মডেলটি সম্পূর্ণ ওপেন হওয়ায় এর নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আপনার।
📖 বিস্তারিত গাইড ও ফাইল ডাউনলোড করতে ভিজিট করুন:
অফিশিয়াল পেজ: https://openai.com/open-models/
Hugging Face: https://huggingface.co/openai
Save করে রাখুন পোস্টটা - কাজে লাগবে :)
াংলা #এআই #প্রোগ্রামিং #টেকনোলজি
13/10/2024
📌এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। আসলে এটা ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'
📍 আপনারা কে কে জানতেন??
#সংগৃহীত ゚ #গল্প #কবিতা