KOBI KOTHA

KOBI KOTHA জাগো শুপ্ত কবিরা
জাগাও তোমার কদিত্ব

07/06/2021

কত দিন লিখিনি তোমায়,
কাগজের পাতায় আঁকি না তো আর।
বহু কাল গেছে কেটে, কেটে যাবে আরও বহু সময় ;
তবু ও হবে নাকো অবসর ফিরিবার।

14/12/2019
22/05/2018

স্বপ্নঘোর
----------------------
দেখেছি তোমাকে বালিকা বেলায়,
খাম খেয়ালী পুতুল খেলায়,
ঝুটি মাথায়,
দৌড়াদৌড়ী এ পাড়ায় ও পাড়ায়,
সেই যে তোমার বালিকা বেলায়।
-
দেখেছি তোমাকে,কিশোরী বেলায়,
ব্যাস্ত সাজায়,
দোপাটি মাথায়,
বুকের উপর ওড়না উড়ায়,
লাজুক লাজুক আঁখির পাতায়,
অনেক কথা অজানা থেকে যায়,
সেই যে তোমার কিশোরী বেলায়।
-
দেখেছি তোমাকে যুবতী বেলায়,
শাড়ী পরায়,
গাঁয়ে হলুদ,শানাই বাঁজায়,
খাম-খেয়ালী নয় সে খেলায়,
সে দিন তোমার বিয়ের বেলায়,
কাঁদছো তুমি ভালবাসায়।
-
তখন আমার টনক নড়ে,
এখন তোমায় কোথায় পায়?
কোন শহরে কিম্বা গায়?
-
কোথায় গেল? -বালিকা বেলা,
কিশোরী বেলা হায়!
দেখেছি তোমায় স্বপ্নঘোরে,
কাঁদছো একই ব্যাথায়।
-
সমাপ্ত,
কীর্তিপুর, যশোর।

07/11/2017

"প্রেমিকার জন্মদিন "
-------------------------------
দোলনচাপাঁ,আর যে নামেই ডাকা হোক,
তুমিই আমার একমাত্র ভালবাসার পৃথিবী।
-
প্রিয়ো লো,তোমারই কপালে চিরদিন হাসুক,
প্রভাতের কুসুম রাঙা লাল টুকটুক টিপ-
দশই নভেম্বর তোমাকে মনে পড়ে বার বার,
যেমন আমাকে-তোমার মনে করায় ঠিক।
-
তুমি ছিলে আমার সারাক্ষণ -চিন্তামণি,
তুমি ছিলে আমার পথদর্শন-আলোমনি,
তুমি ছিলে আমার ভালবাসার-আশামনি,
তুমি ছিলে হৃদয়ে নিরহংকার -বিন্দুমনি,
প্রশ্ন,আমি কি এখনো নই তোমার-নয়নমনি?
-
থাক্ এসব হলো মনের কথা,
কবিতায় উল্লেখ না করা মনে হয় ভাল,
মন রেখো,
প্রেমকে আমরা দিয়েছি ছুটি,
ফুটে গেছে, লোক জানাজানিরর সকল ফুল,
না হয় দুজনেরই ছিল অপরাধ, বোঝার ভুল।
মধ্যখানে না দেখার বিশাল সময়,
পার করে দিয়ে যায় বিরহ মাশুল।
-
তুমিই বলো-মন্দ কী?-ফিরে আসার,
এই তো নিয়ম বিধাতার,দেহ-আত্মার ভালবাসার।
তোমার জন্মদিনে এই সব লিখে যায় কবিতায়।
আমাদের সকল বিষাদ সুখ সাগরে ভেসে যায়।
এক হেমন্তে কী,এক বর্ষা-না হয় বসন্তে।
হোক যত সন্ধি-বিচ্ছেদ,অন্তে-বন্তে কী যাপন্তে।
এই কামনায় সমাপন্তে লিখি,
আমিই মহাকালের ঋষি কবি।
তুমিই তার ঋষিবধূ ঃবুকে ধরে রেখো চিরকাল হয়ে পৃথিবী।
-
-
-
7/11/2017
যশোর।

28/10/2017

ঈশ্বরের কর্ম আর প্রভাতির গল্প,---------------­--------------------­----------+(উৎস্বর্গ­, কানিজ ফাতিমা প্রভাতি কে)-
-
প্রভাতি,তোমার চোখে একদিন,
একটি ছেলে বসেছিল আর তোমার কাঁপা ঠোট,
কোমল করুন স্বরে বলছিল;তোমার মত দেখতে হুবহু আমার পূর্বে একজন প্রেমিক ছিল,।
-
আজল সময় স্থীর করে দেয়,
মানুষের কিছু চলমান জীবনচিত্র।
ঈশ্বরই হলেন একমাত্র শিল্পী -
যিনি কাদা মাটির আদম মূর্তি ফুত্কারে জীবিত করলেন,
তারপর অনেক ঘটনা-প্রবাহমান জগতে।
-
প্রভাতি,তোমার মুখে একদিন,
একটি নাম হেসে বলেছিলে আর তোমার বুকের দুই পাহাড়ের পাদদেশে,
প্রেমের দেবতারা ঝড় তুলেছিল যৌবনের।
আমি চোখ বুজে সব দেখেছিলাম,
কালো -আলোয় ঋষিরা যেমন দেখেছিল
স্বর্গোদ্দানে শত-সহস্র হুর।
-
'অই গাছটির নিকটবর্তী হয়ো না-প্রভুর ফরমান।'
প্ররোচনারর পরশকাঠি নাড়ালেন শয়তান।
একটি ভুল নিষিদ্ধ গন্দম হয়ো উঠলো মানব বৃক্ষের ফুল।প্রকারান্তরেই জয়ী হলেন মহানুভব আল্লাহ-পূর্ন হলো তার ইচ্ছা।
তার পর অনেক ঘটনা -প্রবাহমান জগতে।
-
প্রভাতি,তুমি আর আমিই সন্ধি-বিচ্ছেদ।আমাদের­ সংসার পূর্ব পুরুষেরাই করে গেছে,
আমাদের বাকি আছে পূনরুত্থান;চলো আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহর মনে আর তিনিই স্বপ্ন -পরিকল্পনা করুক,আমাদের দোযখ,বেহেশতের।
-
-
অনার্স তৃতীয় বর্ষ,সমাজবিজ্ঞান বিভাগ,এম এম কলেজ,যশোর।
২৫/০৬/১৭ইং।

30/09/2017

মরন নদীর এপারে ওপারে, ব্যাপ্ত জীবনের, নির্দ্বন্দ্ব উপলব্দির নামই প্রেম। ঋষি পুরুষ

15/05/2017

Rishi Purush
এসো পাঠ করি ঋষি পুরুষের
মৃত্যু'র পরের কবিতার শরীর রহস্য
ভালবাসার ডাক নাম---দোলনচাঁপা
তার কবরের এপিটাফে লেখাছিল স্বর্গ অক্ষরে
আমরা মরি না;মুলত ইনতেকাল
মানে স্থানান্তর
বর্তমান ভবিষ্যতের দোজখ-বেহেশ্তের মানদন্ড।
-
মানুষ ভুলে যায় তার জন্মের কথা;বরং অমানুষেরা
ভুলে যায় তার দায়___মানুষ মনে রাখে সংরক্ষিত আঁধারে
কে তাকে বানিয়েছে একাকী?
বিন্দু বিন্দু জমাট রক্ত সিন্দু হাড় অস্থি মজ্জায়
কাদা মাটির অযৌন কল্পনায়;
কুল বৃক্ষ স্রষ্টার শেষ সৃষ্টি ___সিদরাতুলমুনতাহায়
থেমে গেল আপন মহিমায়
এখন, পৃথিবীর বুকে লোকেরা বলাবলি করে,
কে এই দোলনচাঁপা দাস?-কি তার পরিচয়।
-
এসো পাঠ করি, ঋষি পুরুষের
মৃত্যু 'র আগের কবিতার জীবন যাপনের মানচিত্র
যখন মেষ পালক ছিলেন রাষ্ট্র প্রধান
যখন রাষ্ট্র প্রতিরা ছিল মূর্খের পিতা
নারী ধর্ষিতা,নারী পতিতা,নারী পরাধীনতা
সেই মষ পালকই,নারীর পদতলে স্বর্গ বিছিয়েছিলেন,
প্রেম আর মহানুভবতায়
জয় করেছিলেন মানবিক হ্নদয়।
-
এসো পাঠ করি,ঋষি পুরুষের
একটি জন্ম, একটি মৃত্যু দেখার ইতিহাস।
পুনর্জন্মে আমি অবিশ্বাসী( কাফের)
বরং জানা গেছে,
মানুষেরা পাবে দুটি জন্ম,দুটি মৃত্যু।
ইহকালে আর পরকালে একটি একটি করে,
যেহেতু আমি পুনরুত্থানে বিশ্বাসী ইমানদার।
মহান শয়তান, আমার কথায় কষ্ট পায়,
কেয়ামত পর্যন্ত যার অবকাশ
তার কাছে শুনেছি,আমি আল্লাহ কে ভয় করি।
হে সালাত সাধক-জান্নাত আর হুরের
লোভে ঈশ্বরের পুজো হয় না।
বস্তুত তিনি বলেছেন, অনুকরণ আর ভালবাসায়---ভালবাসি।
১৮/১২/২০১৬(মেষ পালক)
ঝিকরগাছা।
ঋষি পুরুষ।

তফাৎ- অরিন্দম প্রামানিকঘুম ভাঙে এককাপ বেড টি তে। নিজেকে গুছিয়ে নিয়ে বাইক চড়ে কলেজে এলো। রক্ত গরম, ঘুসি মেরে হাত পাকালো শ...
25/05/2016

তফাৎ

- অরিন্দম প্রামানিক

ঘুম ভাঙে এককাপ বেড টি তে।
নিজেকে গুছিয়ে নিয়ে
বাইক চড়ে কলেজে এলো।
রক্ত গরম, ঘুসি মেরে হাত পাকালো
শিক্ষা পেল গেটের বৃদ্ধ দাড়োয়ান ।

শীতের রাত, হাড় কাঁপানো জলে
কালি তুলছে বারোর মুস্তাক ।
দুটো খেতে হবে ,
কুয়াশার ভোরে ছুটতে হবে
আবার কারখানায় ।

মুস্তাক দিন আনে দিন খায়
তার সংসারে ।
ব'কে গেল বাইক চড়া
বেড- টি-র অনাদরে।

মন-চোরার বাঁশী বাজিও ধীরে ধীরে ৷আকুল করিও তোমার সুমধুর স্বরে ৷৷                                   কানাই খুটিয়া          ...
25/05/2016

মন-চোরার বাঁশী বাজিও ধীরে ধীরে ৷
আকুল করিও তোমার সুমধুর স্বরে ৷৷
কানাই খুটিয়া
অনুরাগ-নিপীড়িতা(বৈষ্ণব পদ)

23/05/2016
একটি চর্যাপদ
18/05/2016

একটি চর্যাপদ

Address

Ambikapur
Kolkata
743251

Telephone

+917699016956

Website

Alerts

Be the first to know and let us send you an email when KOBI KOTHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category