22/08/2026
কোন এক গ্রামের নাম না জানা খাল, খেজুর গাছের সারি আগলে রাখত তাকে; বছরের পর বছর ছবির মতন সবাই একসঙ্গে দাঁড়িয়ে...অনেকদিন হলো যাইনি ওখানে, আর যাবোও না কখনও। কিন্তু ওদের দেখি - খেজুর গাছের ছায়া খালের জলে খেলা করে, আর আমি হাঁটি ওদের মাঝে, রোজ...