FSD Forum for Students with Disabilities J.U.

FSD Forum for Students with Disabilities J.U. Struggle for an inclusive campus and quest for an inclusive society. FSD Is a JU bassed Students' O

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ১১ই সেপ্টেম্বর ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা মনে করি, এটি...
17/09/2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ১১ই সেপ্টেম্বর ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা মনে করি, এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও উদাসীনতার নির্মম ফল। এই ঘটনার পর ১৫ই সেপ্টেম্বর অল ফ্যাকাল্টি জিবি অনুষ্ঠিত হলেও সেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত রেজোলিউশনে উপেক্ষিত হয়েছে। এ ঘটনা আমাদের বিস্মিত ও হতাশ করেছে।

জিবিতে আলোচনার সময় একাধিক প্রস্তাব উঠে এসেছিল—

ক্যাম্পাসে যথেষ্ট স্ট্রিট লাইট বসানো,

জলাশয় সংস্কার ও তার চারপাশে রেলিং তৈরি,

রাত ৮টার পর পরিচয়পত্র ছাড়া প্রবেশ বন্ধ করা,

ও অন্যান্য নিরাপত্তা জনিত বিষয় ও ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি।

উপরে উক্ত নিরাপত্তা জনিত বিষয়গুলিতে জিবিতে উপস্থিত অধিকাংশ ছাত্রছাত্রী একমত হলেও আশ্চর্যজনকভাবে এসব জরুরি প্রস্তাবই রেজোলিউশনে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে স্পষ্ট যে, কিছু প্রভাবশালী গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে নিরাপত্তার প্রশ্নে আপস করছে। আমরা স্পষ্ট জানাচ্ছি যে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এই ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমাদের স্পষ্ট দাবি
আমরা, ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিস্যাবিলিটিস (FSD), বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি—

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সচল সিসিটিভি ক্যামেরা বসানো।

পর্যাপ্ত সংখ্যক স্থায়ী নিরাপত্তা কর্মী নিয়োগ এবং মহিলা নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি।

রাত ৮টার পর পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের নিয়ম কঠোরভাবে কার্যকর করা।

বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ নেশামুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা।

জলাশয় অবিলম্বে সংস্কার করে তার চারপাশে শক্তপোক্ত রেলিং বসানো।

ক্যাম্পাসে যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

আমরা আরও লক্ষ্য করেছি, কিছু ছাত্র সংগঠন অনুমতি ছাড়া ক্যাম্পাসে অনুষ্ঠান ও স্টল বসাচ্ছে। এতে শুধু নিয়ম লঙ্ঘন হচ্ছে না, প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। ফুটপাত প্রায়ই আটকে দেওয়া হয়, অথচ বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। একইভাবে, রাত ১০টার পর লাউডস্পিকারে গান বাজানো আবাসিক ছাত্রছাত্রী এবং বিশেষভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ করে তোলে। এসব ঘটনা প্রমাণ করে, ক্যাম্পাসের নিরাপত্তাহীনতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্রসমাজের একাংশও দায়ী।

এই পরিস্থিতিতে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শুভবুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক ও কর্মচারীদের কাছে আহ্বান জানাচ্ছি—আমরা যেন একত্রিত হয়ে প্রকৃত সমস্যাগুলোর সমাধান করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, সবার জন্য উন্মুক্ত ও শান্তিপূর্ণ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলি। আমাদের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধই পারে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করতে।

ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটিস।

গত ১১ ই সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে FSD – র বক্তব্য:যাদবপুর বিশ্ববিদ্যা...
14/09/2025

গত ১১ ই সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে FSD – র বক্তব্য:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অকাল প্রয়াণে আমরা, ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিস্যাবিলিটিস (FSD), গভীরভাবে শোকাহত। গত ১১ই সেপ্টেম্বর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা শুধু তাঁর পরিবারের কাছেই নয়, সমগ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যের ছাত্র সমাজের কাছে এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

এই দুর্ভাগ্যজনক ঘটনা আবারও আমাদের বিশ্ববিদ্যালয়ের ভঙ্গুর ও অকার্যকর নিরাপত্তা ব্যবস্থার প্রকৃত চিত্র সামনে এনেছে। দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবাধ চলাচল ও ক্যাম্পাসজীবনে নির্বিঘ্ন অংশগ্রহণের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। অপর্যাপ্ত আলোর ব্যবস্থা, নেশাজাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার, অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল এবং উচ্চ শব্দে মাইক বাজানোর মতো সমস্যাগুলি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। আমরা লক্ষ্য করেছি, বারবার অবহিত করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল সার্কুলার জারি করেই দায় সেরেছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এই গাফিলতি আর মেনে নেওয়া যাবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে যাদবপুরের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে কোনো আপস চলতে পারে না। অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই প্রেক্ষিতে আমরা অবিলম্বে নিম্নোক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি:

১. ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর, বিশেষত প্রতিবন্ধী শিক্ষার্থীদের, নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ক্যাম্পাসের অভ্যন্তরে মদ ও মাদকদ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে কঠোর নজরদারির পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।
৩. ক্যাম্পাসের সর্বত্র পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন এবং সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবাধ চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী, বিশেষত মহিলা নিরাপত্তাকর্মী, অবিলম্বে নিয়োগ করতে হবে।
৬. ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালীন উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ করতে হবে এবং এর ওপর কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৮. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুধুমাত্র সার্কুলার জারি নয়, বাস্তব ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করে সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উপরোক্ত দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন হলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যিই একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাসে পরিণত হবে। আমরা সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, গবেষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

ফোরাম ফর স্টুডেণ্টস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়

11/09/2025

যাদবপুরের মতো পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধকতা যুক্ত ছাত্র-ছাত্রী, বিশেষ করে দৃষ্টিহীনদের, প্রতিদিনের সাধারণ কাজ সম্পূর্ণ করার জন্য ক্যাম্পাসে চলাফেরার প্রয়োজন মেটাতে যখন কয়েকজন ভলেন্টিয়ার ও তাদের দেওয়া কয়েকটি নাম্বারের উপর নির্ভরশীল থাকতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—বিশ্ববিদ্যালয় পরিসর কি সত্যিই inclusive?

অবশ্য এই দয়াটুকু তাদেরই দান, যাদের রাজনৈতিক পরিচিতি বৃদ্ধি অথবা কিছুটা বিলাসবহুল সময় কাটানোর জন্য আয়োজিত নানান অনুষ্ঠানের বিপুল অর্থ যোগানের মাশুল স্বরূপ আমাদের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিভিন্ন সময় আয়োজিত অনুষ্ঠানগুলির sponsor হিসেবে ক্যাম্পাসের প্রভাবশালী সংগঠন ও ব্যক্তিরা রাস্তার পাশে তাদের stall বসাচ্ছে। এর ফলে একদিকে stall-এর কারণে তৈরি হওয়া রাস্তার উপর বিপুল মানুষের ভিড়, অন্যদিকে ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যান চলাচল—সব মিলিয়ে আমাদের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে।

এই সমস্যা নিয়ে আয়োজকদের সাথে কথা বলতে গেলে শুনতে হয়েছে এরকম মন্তব্য—“নাম্বার দিচ্ছি, ঘর থেকে বেরোনোর আগে ফোন করবি।” অথবা, “অনুষ্ঠানের টাকাটা তাহলে তোরা দে।” আর বলাই বাহুল্য, কর্তৃপক্ষ সহানুভূতি জানানো ছাড়া আর কিছুই করেনি।

আমরা কোনো সৃজনশীল কাজের বিরোধী নই। আমাদেরও ইচ্ছা করে সকলের সাথে অংশগ্রহণ করতে। কিন্তু যেখানে সাধারণ জীবনযাত্রাই ব্যাহত, সেখানে এই ধরনের ইচ্ছা অলীক কল্পনামাত্র।

তাই আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের অনুরোধ করছি—আমাদের পাশে থাকো, ক্যাম্পাসের পরিবেশকে সকলের উপযোগী করে তোলো। কারণ আমাদেরও ইচ্ছা করে তোমাদের মতো জোরে চিৎকার করে বলতে—“এই ক্যাম্পাস আমার ঘর।”।

14/08/2025

বিজ্ঞপ্তি

গত ১০ই আগস্ট Forum for Students with Disabilities Jadavpur University - এর সাধারণ সবাই গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফোরামের যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন চারজন সদস্য। এরা হলেন--
১ স্মৃতি নন্দি
২ আশিকুজ্জামান মন্ডল
৩ শুভঙ্কর সরকার
৪ অভিজিৎ গড়াই

ফোরামের সমস্ত কর্মসূচী এই যুগ্ম আহ্বায়কদের দ্বারা পরিচালিত হবে।

14/08/2025

বিজ্ঞপ্তি

Forum for Students' with Disabilities FSD JU.-এর সমস্ত বন্ধু, শুভানুধ্যায়ীদের এবং সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে,
গত ১০-৮-২৫ তারিখ ফোরামের সাধারণ সভায় ফোরামের সদস্য Bhunia - র বিরুদ্ধে ওঠা আচার-আচরণ বিষয়ক অভিযোগের ওপর ভিত্তি করে ফোরাম তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তার আচরণ ফোরামের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এছাড়াও ফোরামের মহিলা সদস্যদের এক অংশ শুভজিতের সংস্পর্শ তাদের জন্য নিরাপদ নয় বলে মনে করছে। ১০-৮-২৫ তারিখের পর থেকে Bhunia Forum for Students' with Disabilities (FSD Ju)-এর সদস্য হিসেবে গণ্য হবেনা। গত ১০ই আগস্ট ২০২৫ এর পর থেকে ফোরাম শুভজিতের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছে। ওই দিনের পর থেকে শুভোজিতের কোন বক্তব্য ফোরামের বক্তব্য হিসেবে বিবেচিত হবেনা।

ধন্যবাদান্তে
শুভঙ্কর সরকার,
স্মৃতি নন্দি,
আশিকুজ্জামান মন্ডল,
অভিজিৎ গড়াই,
যুগ্ম আহ্বায়ক ,
Forum for Students with Disabilities .FSD JU.

YOU ALL ARE CORDIALLY INVITED
30/07/2025

YOU ALL ARE CORDIALLY INVITED

অনশন করছেন দৃষ্টিহীন শিক্ষকযাঁরা বহু যুদ্ধ করে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশুনো করেছেন, চাকরির পরীক্ষায় সর্ব...
19/06/2025

অনশন করছেন দৃষ্টিহীন শিক্ষক

যাঁরা বহু যুদ্ধ করে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশুনো করেছেন, চাকরির পরীক্ষায় সর্বনিম্ন যোগ্যতার অনুলেখক নিয়ে বসেছেন এবং নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন, হাজার সামাজিক ঘৃণা, অবজ্ঞা আর অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করে স্কুলে শিক্ষকতা করছেন, প্রতি বছর যাঁরা শত শত শিশু কিশোরের হৃদয়ে শিক্ষার আলো জ্বালেন, সেইসব দৃষ্টিহীন শিক্ষকেরা আজ খাদের কিনারায়। ২০১৬ সালের SSC র প্যানেল বাতিল করেছে আদালত। সরকারি দলের দুর্নীতির বোঝা কাঁধে নিয়ে পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ কমিয়ে দেওয়া হয়েছে বহুগুণ। পরীক্ষায় বসেও ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া সব দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা চাকরি পাবেন না। কারণ যে বিষয়ে ২০১৬ সালে চাকরি পেয়েছেন ৬১ জন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা, সেই বিষয়ে এই বার দৃষ্টিহীনদের আসন রয়েছে মাত্র ২১টি। কোনো পরীক্ষা ছাড়াই বাদ পড়ে গেছেন ৪০ জন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা। এটা মাত্র একটা দৃষ্টান্ত। এরকম বহু উদাহরণ আছে যা অন্ধকারে ঠেলে দিচ্ছে চাকরি হারা শিক্ষকদের। প্রতিবাদ জোরালো হচ্ছে। আমরণ অনশন করছেন যোগ্য শিক্ষকেরা। সামিল হয়েছেন Rabindranath Saha একজন যোগ্য দৃষ্টিহীন শিক্ষক। দাবি একটাই যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরত পাঠাক সরকার। জীবন অমূল্য। তা যেন দাবি আদায়ের বিনিময়ে কেড়ে না নিতে পারে কেউ। আসুন আমরা সবাই সতর্ক থাকি, পাশে থাকি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের।

FSD HELP DESKUndergraduate Admission 2025–26Jadavpur UniversityThe admission process for Jadavpur University (UG Admissi...
17/05/2025

FSD HELP DESK
Undergraduate Admission 2025–26
Jadavpur University

The admission process for Jadavpur University (UG Admission 2025–26) is starting soon.

To support students with disabilities, the Forum for Students with Disabilities (FSD) has launched a Help Desk.

You can contact us for help with:

Admission-related information

Entrance examinations

Special assistance and accommodations

Hostel facilities

Any other related queries

Contact Persons and Phone Numbers:
Asik – 7679782923
Subhankar – 8145014092
Smriti – 7439429112
Masuma – 9832853288

Email: [email protected]
Facebook: www.facebook.com/share/16aHivBvMd/

We are committed to Inclusive Learning for All.

Available facilities:

Accessible Library for Persons with Disabilities

Battery Operated Vehicles

E-Resource Room for Persons with Disabilities

10/04/2025
আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাই।🙏You all are extend a heartfelt invitation to all of you.🙏
01/04/2025

আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাই।🙏

You all are extend a heartfelt invitation to all of you.🙏

20/03/2025

এই ফেস্ট কার? কার এই সংস্কৃতি?

গতকাল ১৯শে মার্চ ২০২৫ তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে SFSU এর বার্ষিক উৎসব (Fest)। প্রতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ানগুলি [afsu, sfsu, fetsu] বার্ষিক উৎসব [fest] আয়োজন করে। কয়েকদিন ধরে চলতে থাকা আনন্দস্রোতে যখন সবাই ভাসতে থাকে, তখন হস্টেলে ঘরের কোণে আমাদের আশঙ্কায় দিন কাটে। বেরুলেই হয়তো ধাক্কা খেতে হবে। পথের ধার থেকে উঁকি দেওয়া কোনো স্টল বা ব্যানারের অংশে। হয়তো বা পথ চলতি কোনো বাইক বা চার চাকার ধাক্কায় আহত হব। আর না হলে অসতর্ক মুহূর্তে স্টল উল্টে গেলে মার খেতে হবে স্টল মালিকের হাতে। কারণ কয়েকদিনের জন্য স্টলের জায়গাটি সে ভাঁড়া নিয়েছে। পূর্বে এমন অভিজ্ঞতার কথা ছাত্র ইউনিয়নগুলির অজানা নয়।
সব জানা সত্ত্বেও, এবছরও সাইন্স-আর্টস মোড়ের ব্যস্ত রাস্তায় Sfsu স্টল দিয়েছে। হাজার প্রতিশ্রুতি আস্ফলন প্রতিবছরের ন্যায় এ বছরেও ব্যর্থ। কিন্তু স্টলের সমস্যা নিয়ে কথা বলার সময় যাদের নেই, দেওয়া প্রতিশ্রুতি তারা পালন করবে কি? ছাত্র ইউনিয়ন নির্বাচনকে ঘিরে সংগঠনগুলির তৎপরতা ক্ষমতায় আসার পর আর দেখা যায় না। ভোটের ব্রেল ব্যালড ছাপিয়ে সমাজকে ইনক্লুসিভ করার যে স্বপ্ন তারা দেখিয়েছিল, তাকি শুধু ক্ষমতায় আসার জন্য? নির্বাচনের হাওয়া অনুকূলে বইছে না বলেই কি স্বেচ্ছায় তারা অব্যাহতি নিলেন? এসবের উত্তর আমাদের কাছে নেই। তবে এই ফেস্ট আমাদের নয়। যে উৎসব আমাদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে, আমরা ওরা ভেদ তৈরি করে, সেই উৎসব আমাদের নয়। বরং আমরা সেই সোনালি ক্যাম্পাস ও ইউনিয়নের স্বপ্ন দেখি যেখানে রাজনৈতিক স্বার্থ হিসেবে নয়, বাস্তবে প্রতিষ্ঠিত হবে এক ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা। যেখানে প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের বারবার প্রমাণ দিতে হবে না যে, তারাও ইউনিভার্সিটির স্টেকহোল্ডার। আমাদের বিরোধ ছাত্রছাত্রীদের সাথে নয়, ছাত্র ইউনিয়নগুলি দ্বারা অবলম্বিত রাজনৈতিক মানসিকতার সাথে।

Subhankar Sarkar,

Forum for Students with Disabilities
Jadavpur University

Address

Kolkata

Telephone

+919163586369

Website

Alerts

Be the first to know and let us send you an email when FSD Forum for Students with Disabilities J.U. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to FSD Forum for Students with Disabilities J.U.:

Shortcuts

Share