08/07/2026
UNIT OF ACTION
Unit মানে একক, বা মাপকাঠি। একজন অভিনেতারও অভিনয়ের ক্ষেত্রে কিছু একক থাকে। থাকতেই হবে তার কোন মানে নেই, কিন্তু থাকলে সুবিধা হয়।
ধরা যাক একটি সিন্।
----আপনি প্রথমবার কোন ডাক্তারের chamber এ এসেছেন। আপনি ঢুকলেন। একটা ফাঁকা চেয়ার দেখে বসলেন। তারপর পাশে বসে থাকা মানুষটিকে জিগ্যেস করলেন "ডাক্তারবাবু এসেছেন?"
এখানে Unit of Action কি ভাবে কাজে লাগতে পারে? আপনি নিজের movements গুলো ঠিক করে নিন। অনেকটা এরকম হতে পারে।
১. আপনি দরজা খুলে ঢুকলনে। বাইরে গরম, তাই ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এসির ঠান্ডায় চোখে, মুখে একটা আরাম লাগার অনুভূতি।
২. যেহেতু প্রথমবার এসেছেন, তাই একটু এদিক ওদিক তাকিয়ে জায়গাটা বোঝার চেষ্টা করেন।
৩. সামনে অনেকগুলো চেয়ার রাখা, সেখানে অনেকেই বসে আছেন। আপনি একটা ফাঁকা চেয়ার দেখতে পেলেন।
৪. তাড়াতাড়ি পা চালিয়ে চেয়ারে গিয়ে বসলেন।
৫. ঘড়িতে সময় দেখলেন।
৬. পাশের লোকটিকে জিগ্যেস করলেন ""ডাক্তারবাবু এসেছেন?"
এরকম ভাবে নিজের প্রতিটি movements ভেঙ্গে নেওয়ার দুটি সুবিধা হলো --
এক) আপনার মাথায় থাকবে কোনটার পরে কোনটা করতে হবে, বা করবেন। এর ফলে আপনাকে confused মনে হবে না.
দুই) যেহেতু আপনার movements এর সাথে আপনার dialogue synchronized হয়ে আছে, তার ফলে dialogue ভুলে যাওয়ার সম্ভাবনাও অনেক কম।
Unit of Action কিন্তু যে কোন রকমের movement , posture, action এর ক্ষেত্রে প্রযোজ্য। কাউকে পিছন থেকে এসে ছুরি মারা থেকে ভুরু কুঁচকানো।
তবে এই ক্ষেত্রে পরিচালকের approval পাওয়াটা দরকার। অবশ্য আপনার unit গুলি যদি logical হয়, সেক্ষেত্রে পরিচালক আপত্তি করবেন না. হয়ত নিজের কিছু inputs দিতে পারেন।