Geography for You

Geography for You Stay here for Geography updates and Guide for UGC NET preparation , Civil services and all other Geography based job..

20/04/2019
18/06/2017

Any one knows which comes first Geography or Bhugol?
Give reason..

18/06/2017

Hridoy aamar bhumikompe duruduru kore....
Agneyogirir myagma jeno nissase uki mare....
Joibik ajoibik sobi jano milemise akakar....
Buk-ovyantore jano bhumirup sristir porjai....
Khorosrota nodi jeno dingiye dingiye chole....
Kobe jeno bondhurota somotol bhumi toiri kore..

Lekha r aasai roilam sobar kachh theke.
08/06/2017

Lekha r aasai roilam sobar kachh theke.

07/06/2017

অগ্রগতি.. আসছে।

মুর্শিদাবাদ থেকে প্রকাশিত একটি ত্রৈমাসিক পত্রিকা।

05/06/2017

For New Comers, 2018......

WBCS পরীক্ষা নিয়ে জরুরি আলোচনা :

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের পরীক্ষায় হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ( এক্সিকিউটিভ ) । পরীক্ষাটি চারটি গ্রুপের (A,B,C,D ) অফিসার নিয়োগের জন্য হ​য় ,B গ্রুপটি কেবল মাত্র পুলিশ বিভাগের জন্য ।পরীক্ষাটি নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিসন ।

ফর্ম ফিলাপের সম​য় পরীক্ষার্থিদের কাছে দুটি অপসন থাকে যে ," চারটি গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও ,না, কেবল মাত্র C,D গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও ?"

চারটি গ্রুপের জন্য কেউ যদি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে মেনে অতিরিক্ত একটি অপসনাল বিষ​য়ে পরীক্ষা দিতে হ​য় যার দুটি পেপার থাকে ২০০+২০০ মোট ৪০০ নম্বরের । ৩+৩ মোট ৬ ঘন্টার লিখিত পরীক্ষা ।

WBCS পরীক্ষাটি নেওয়া হ​য় তিনটি ধাপে ,প্রিলিমিনারি , মেন এবং ইন্টারভিউ ।

পরীক্ষাটি দেবার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোন বিষয়ে স্নাতক হলেই হবে ।( অনার্স অথবা পাস কোর্সে )। ব​য়স হতে হবে ১৮-৩৬।

প্রথমে আসি প্রিলিমিনারি পরীক্ষাতে ,

প্রিলিমিনারি পরীক্ষাটি সাধারনত জানুয়ারী বা ফেবরুয়ারী মাসে হ​য় ( আনুমানিক )। ফর্ম বেরোয় নভেম্বর মাস নাগাদ( আনুমানিক ) । পরীক্ষাটি একটি পেপারের উপর হ​য় সেটি জেনারেল স্টাডিস । ২০০ নম্বরের পরীক্ষা সম​য় আড়াই ঘন্টা । নেগেটিভ মার্কিং থাকে 1/3 ।

জেনারেল স্টাডিস পেপারটি ৮টি বিষ​য়ের উপর MCQ পরীক্ষা হ​য় ,প্রতিটি বিষ​য়ের উপর এক নম্বর করে ২৫ টি প্রশ্ন থাকে । মোট ৮ গুণ ২৫ = ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন। (এখানে মোটামুটি ১২০ র কাছাকাছি তুলতে পারলেই মেন পরীক্ষা বসার অনুমতি মেলে ।)

জেনারেল স্টাডিসের এই ৮টি বিষ​য় হল

১. English Composition

২. General Science

৩. Current events of National & International Importance.

৪.History of India

৫. Geography of India with special reference to West Bengal.

৬. Indian polity and Economy

৭. Indian National Movement

৮. General Mental Ability.

এবার আসি মেন পরীক্ষার ক্ষেত্রে । মেন পরীক্ষা হ​য়ে থাকে জুলাই - আগস্ট মাসে ( আনুমানিক )।

অপসনাল + কম্পালসারি দুটি প্রধান ভাগ থাকে । যারা চারটি গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের অপসনাল আর কম্পালসারি দুটো বিভাগেই পরীক্ষা দিতে হবে । আর যারা কেবলমাত্র C ও D গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের কেবলমাত্র কম্পালসারি পরীক্ষা দিলেই চলবে ।

কম্পালসারি বিভাগটি ৬টি পেপারের ওপর হ​য় ।

বিষয়গুলি হল,

১.বাংলা /নেপালি/ হিন্দি /সাঁওতালি /উর্দু /নেপালি ) : চিঠি লিখন/ প্রতিবেদন লিখন , প্রেসি , গ্রামার , বঙ্গানুবাদ( যারা বাংলা নেবে )

২. ইংরেজী : লেটার রাইটিং / রিপোর্ট রাইটিং , প্রেসি , গ্রামার , ট্রান্সলেসন ।

(১ এবং ২ বিষ​য় দুটি লিখিত হ​য় । বাকি চারটি পেপার MCQ টাইপের । নেগেটিভ মার্কিং থাকে 1/3 । সবগুলি পেপার হ​য় ২০০ নম্বর করে । )

বাকি চারটি পেপার হল (৩,৪,৫ ও ৬),

৩. জেনারেল স্টাডিস 1 : Indian history with special emphasis on National Movement . Geography of India With Special reference to West Bengal.

৪.জেনারেল স্টাডিস 2 : Science and Scientific & Technological advancement ,Environment , General Knowledge and Current Affairs .

৫. The Constitution of India and Indian Economy including role and functions of Reserve Bank of India.

৬. Arithmetic and Test of Reasoning.

এবার আসি শেষ ধাপে ,ইন্টারভিউ বা
পার্সোনালিটি টেস্ট ।

A গ্রুপ এবং B গ্রুপ এর জন্য ২০০ নম্বরের ইন্টারভিউ হ​য় । গ্রুপ C র জন্য ১৫০ নম্বরের আর গ্রুপ D র জন্য ১০০ নম্বরের ইন্টারভিউ হ​য় ।

Coming Soon..A quarterly published news paper from a group of hard working minds..First time in North Murshidabad (Dhuli...
05/06/2017

Coming Soon..

A quarterly published news paper from a group of hard working minds..

First time in North Murshidabad (Dhuliyan)
Get ready to welcome us..

05/06/2017
05/06/2017
06/04/2017

বিভিন্ন প্রাদেশিক নৃত্য
১। পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন ।
২। জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ রাউফ , হিকাট , চাকরী , কুদডান্ডি নাচ , ডামালি , হেমিসগাম্পা ।
৩। বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ যাতাযতীন , বিদেশিয়া ।
৪। ওড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ডালখই , ডান্ডনাটে , ঘুমরা , রনপা , ছাডায়া , ওড়িশি , সাভারি , বাহাকাওয়াটা ।
৫। মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ চিরাও , বাঁশ নৃত্য , লাম , কুয়াল্লাম , চেরোকান ।
৬। মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মহারাসসা , মণিপুরি , কাবুই ।
৭। উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ কত্থক , চাপ্পেলী , রাসলীলা , নওটাংকি , করণ , জইতা , কাজরী , কুমাওন ।
৮। অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ? ​
উঃ ভিথিভাগবাথাম , ওট্টম থেডাল , কুচিপুডি , কোট্টাম , মোহিনীআট্টাম ।
৯। মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ পান্ডভানী , মাচা , লোটা ।
১০ । পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গিড্ডা , ভাংড়া , ধামান , ডাফ ।
১১। হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ঝুমুর , সয়াংগ , লুর , গাগর , খোর ।
১২। মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ নংক্রেম , লাহো ।
১৩। হিমাচল্প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মুঞ্জরা , গিড্ডা পারহাউন , কায়াঙ্গা ।
১৪ । গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ টিপ্পানি , ডান্ডিয়ারাস , গারবা , রাসিলা , ভাবাই , গরমা ।
১৫ । তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভরতনাট্টম , কোলাট্টাম , কুম্মি , থেরুকোট্টু , তেরাতলি , কারাগাম , কাভাডি ।
১৬ । গোয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ফুগডি , ঢালো , ডেকানি , মান্ডো , কুম্বি ।
১৭। মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ তামাশা , দাহিকালা , লেজিম , লাবনী , কোলি , গাফা , নাকাতা ।
১৮ । কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ইয়কসোগানা , সুজ্ঞি , করগা , লাম্বি , কুনিথা ।
১৯। অসমের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ বিহু , ওংকিয়ানাট , নাটপূজা , কোঙ্গালি , তাবাল চোঙ্গলি , বাগুরুম্বা ।
২০। কেরলের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ওপান্না , কথাকলি , চাকিয়ারকুথু , ওট্টাম থুল্লাল , মোহিনীঅট্টম , চাতিট্টি নাথাকাম , কাইকোট্টী কাল্লি , থেইয়াম , কোডীয়াট্টাম , মুডিভেট্টু , তুল্লাল , তাপ্পাত্রীকালি , কৃষ্ণানাট্টাম ।
২১। রাজস্থানের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গানগোর , চামার গিনাদ , ঝুলনলীলা , কায়ান গা বাজাভাঙ্গা , খাইয়াল , ভাবাই , ঘুমর , পানিহারি , ছারি , ঝুমা , সুইসিনি , কাচ্চি গোরি ।
২২। ত্রিপুরার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গরিয়া , ঝুম , বিজু , চের , হাই-হক , ওয়াঙ্গালা ।
২৩ । বিহু নৃত্যের ধরন কি কি ?
উঃ রঙ্গোলী , ভোগালী , কাঙ্গালী ।
২৪ । গামবুট ড্যান্স কোথাকার প্রচলিত নৃত্য ?
উঃ সাউথ আফ্রিকা ।
২৫ । হিপ হপ ড্যান্স কোথাকার নৃত্য ?
উঃ উত্তর আমেরিকা ।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Geography for You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category