14/08/2024
স্বাধীনতা দিবসের প্রাক্কালে গর্জে উঠেছো তোমরা...
এক ধর্ষিতা ও মৃতা নারীর জন্য আজ প্রতিবাদে মুখর দিগ্বিদিক.........
বাঙালি চিরকালই হুজুগে চলতে ভালোবাসে......কিসের আন্দোলন তোমাদের.....কেনো করছো এই মিছিল.....নিজেকে প্রশ্ন করো......রাত দখলের জন্য রাজপথে নেমে সত্যিই কি কোনো সুরাহা হবে নারীর......নাকি তার জন্য তখনো রাত ভোর হয়ে এলেও অধীর আগ্রহে কামুক শরীরে অপেক্ষা করবে কোনও তথাকথিত পুরুষ......
এ সমাজের মানচিত্র তখনই বদলাবে যখন পুরুষের পুরুষাঙ্গ সাড়া দেবার আগে মেরুদণ্ড সোজা হবে......
হে নারী, আগে নিজে জাগো, তারপর তো প্রতিবাদে অংশ নেবে......তোমাদেরও তো প্রত্যেকের নিজস্ব পুরুষ আছে তাইনা......তারা কেউ কি কখনো সঙ্গম কে পূজার পর্যায়ে রেখেছে......কেউ কি কখনো সঙ্গমের পূর্বে নারীর যৌনাঙ্গকে প্রণাম করেছে......কেউ কি কোনওদিনও উত্তেজনার চরমতম মুহূর্তে সঙ্গীনীর থেকে সংযত হয়ে সরিয়ে নিতে পেরেছে নিজেকে......
হে নারী, নিজেকে প্রশ্ন করো......বন্ধ দরজার অন্তরালে সকলের অজান্তে তুমিও তো ধর্ষিত হয় প্রতিরাতে......তোমার শরীরের সাথে ধর্ষিত হয় তোমার মন, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা, তোমার শিক্ষা-সংস্কৃতি.....বিপন্ন হয় তোমার অস্তিত্ব, তোমার মর্যাদা, তোমার আত্মপরিচয়......
তবুও প্রতিদিনের আত্মগ্লানি কাটিয়ে উঠে নতুন করে স্বপ্ন দেখো তুমি......একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় কাটিয়ে দাও দিনের পর দিন,, বছরের পর বছর.......কিচ্ছু ঠিক হয়না......কিচ্ছু ঠিক হয়নি আর কিচ্ছু ঠিক হবেও না কোনোদিনও................S〽️