NRSC Education

NRSC Education NRSC - An educational institution which has been serving to the aspirants of different competitive examinations for last 22 years.

Basically it is well known to the students for its unique methodology of teaching provided by NIRUPAM ROY SIR.

Government jobs এর জন্য যারা নিয়মিত প্রস্তুতি নিয়ে থাকে তাদের অনেকেই হয়তো জানে যে, Central Government jobs এর বিভিন্ন ধর...
20/06/2025

Government jobs এর জন্য যারা নিয়মিত প্রস্তুতি নিয়ে থাকে তাদের অনেকেই হয়তো জানে যে, Central Government jobs এর বিভিন্ন ধরনের চাকরির মধ্যে অন্যতম সেরা পরীক্ষা হল SSC Combined Graduate Level ( CGL ) এর চাকরি, বর্তমানে যার form fill up চলছে এবং সময় সীমা থাকবে আগামী 4th july 2025 পর্যন্ত। 14582 vaccancy পূরণের পরীক্ষার প্রথম পর্ব মানে TIER-1 চলবে 2025 এর 13 August থেকে 30 August (Tentative) এর অন্তর্বর্তী সময়ে। যারা আগামীদিনে এই পরীক্ষায় সাফল্য পেতে চলেছে বা বদ্ধপরিকর, খোঁজ নিলে দেখা যাবে তারা হয়তো ইতিমধ্যে তাদের মূল প্রস্তুতি শেষ করে ফেলেছে নয়তো প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। মূলত এদের কথা ভেবেই আগামী জুলাই মাস থেকে শুরু করে CGL TIER-1 শেষ না হওয়া পর্যন্ত ( আনুমানিক 1.5 - 2 মাস ) NIRUPAM ROY SIR'S CLASSES এর তরফে একটা বিশেষ Mock test series এর আয়োজন করা হয়েছে, ওই সব পরীক্ষার Doubt clearing class এর পাশাপাশি strategic guidance এবং শেষ মূহুর্তের জন্য Tricks and tips এর ব্যবস্থাও থাকবে। Online mode এর এই উদ্যোগে আপাতত, শুধুমাত্র আগে থেকে প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য ভাবা হয়েছে, এমনকি যারা আগে একাধিক বার পরীক্ষা দিয়েও সাফল্য পায়নি তারাও স্বাগত। মনে রাখতে হবে সাম্প্রতিক কালে Staff Selection Commission এর বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পত্রের মানের সাথে সাযুজ্য রেখে standard question paper এ পরীক্ষা দিয়ে নিজের ত্রুটিগুলো বুঝে নিয়ে যারা সংশোধনে আগ্রহী এবং আগামীদিনে sir এর পরামর্শ অনুযায়ী চলতে ইচ্ছুক তারা প্রয়োজন মনে করলে এখানে যোগাযোগ করতে পারে। সময় সীমিত তাই দ্রুত যোগাযোগের অনুরোধ রইল। আরও বিশদভাবে জানতে নীচের নাম্বারে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ করার ফোন নম্বর : 7980214268

Government job aspirants দের জন্য NRSC এর তরফ থেকে Competitive exams এর প্রস্তুতির একটা নতুন batch শুরু হতে চলেছে online...
30/08/2024

Government job aspirants দের জন্য NRSC এর তরফ থেকে Competitive exams এর প্রস্তুতির একটা নতুন batch শুরু হতে চলেছে online mode এ আগামী সপ্তাহ থেকে। যারা নিজেদের serious student বলে বিশ্বাস কর এবং teacher's instructions মেনে পরিশ্রম করতে ইচ্ছুক, শুধু মাত্র সেই সকল আগ্রহী ছাত্রছাত্রীরা দ্রুত যোগাযোগ কর এই দীর্ঘমেয়াদি ( ১ বছর ) প্রস্তুতির জন্য। এই batch টি সম্ভবত, আগামী শারদীয়া উৎসবের আগে শেষ batch আর মূলত freshers এবং dedicated candidates দের জন্য। আগামী সপ্তাহ থেকেই ক্লাস শুরু, তাই হাতে সময় কম, আগ্রহী হলে দ্রুত যোগাযোগ কর একটা systematic environment এ নিজেকে নিয়োজিত করার জন্য।

যোগাযোগ / register করার জন্য কল করতে পারো নীচের নাম্বারে। অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক নও এমন কেউ আপাতত যোগাযোগ না করলেই ভালো। ধন্যবাদ সকল কে।

7980214268

Happy Independence Day সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
15/08/2024

Happy Independence Day
সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

05/07/2024

NET / SET (GENERAL PAPER) ক্লাস শুরু হয়েছে। 7980214268

01/07/2024

Government job aspirants দের জন্য, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে Mathematics, Reasoning এবং General Studies এর ক্লাস। College বা University থেকে সদ্য পাশ করা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী যারা আগামী দিনে সরকারি চাকরি কে লক্ষ্য করে নিজেদের সফল কেরিয়ার বানাতে ইচ্ছুক, মূলত তাদের কথা ভেবে একবছর মেয়াদি এক বিশেষ কোর্স চালু করা হচ্ছে এই মাস থেকেই। ক্লাস হবে অনলাইন মোডে নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে। ২০২৫ এর মাঝামাঝি থেকেই কিছুটা হলেও সাফল্য পেতে আগ্রহী থাকলে, প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই। আগ্রহীদের জন্য দ্রুত যোগাযোগ করে নেওয়ার অনুরোধ রইল।

N.R.S.C
- An architect of aspirants' career since 1999

Phone number 7980214268

01/07/2024

MATHEMATICS এবং REASONING এর নতুন ব্যাচ শুরু হতে চলেছে......

16/05/2024

জীবনের একটা দীর্ঘ সময় ধরে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষাদানের সাথে সম্পৃক্ত থাকার সুবাদে,প্রায়শই নানান অভিভাবকেরা আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, " স্যার, আমার ছেলেটাকে কিভাবে ভবিষ্যতের জন্য তৈরি করব এখন থেকেই, বলে দিন অথবা আমার মেয়ে কি বিষয় নিয়ে পড়াশোনা করলে বা কোন ধরনের পরীক্ষা দিলে জীবনে সাফল্য অর্জন করতে পারে ? " ইত্যাদি, ইত্যাদি। সত্যি কথা বলতে কি, এজাতীয় প্রশ্নের কখনো এক কথায় উত্তর হয় না। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের ইচ্ছে, মেধা, যোগ্যতা এবং বিষয়ভিত্তিক পারদর্শিতা এবং অতীতের সাফল্য - এই জাতীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং তা বিশ্লেষণ করে, আগামী দিনের সম্ভাব্য কাজের বাজারে তার ভূমিকা সম্পর্কে নিশ্চিত হয়ে একটা prediction বা সিদ্ধান্তে উপনীত হতে হয়। এই পরামর্শ দেওয়ার কাজটা কিছুটা হলেও জটিল এবং চ্যালেঞ্জিং। যাই হোক এ ব্যাপারে নিজস্ব অভিজ্ঞতা কয়েকটি কথা বলি, আগামীদিনের সচেতন ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্য যা কিছুটা হলেও তাদের কাজে লাগতে পারে।

আধুনিক সময়ে কেরিয়ার নির্বাচন
-------------------------------------------------
ও কিছু কথা।
--------------------
কলমে : নিরুপম রায়
(আজ প্রথম পর্ব )

1) প্রথম থেকেই নজর দিন সন্তানের Basic education তৈরীর দিকে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক সময় খুব একটা সময় বা গুরুত্ব দিই না, স্বল্পশিক্ষিত কোনো স্থানীয় টিউটর কে দিয়ে বা নিজেদের জ্ঞানের খামতি সত্ত্বেও কোন রকমে বাচ্চাদের পড়িয়ে কাজ সারার চেষ্টা করি, কিন্তু এক্ষেত্রে দরকার একজন প্রকৃত দায়িত্বশীল শিক্ষকের যিনি শুরু থেকেই একেবারে পেশাদারী দক্ষতার সাথে পড়াশোনার ভিতকে মজবুত করে তুলবেন Discipline শেখাবেন, তার পাশাপাশি ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে শেখার আগ্রহকে জাগিয়ে তুলতে পারবেন, পড়াশোনাকে আত্মস্থকরণ বা ভালোবাসতে শেখাবেন অনেকটা খেলার ছলে। Tutor এক না হয়ে একাধিক হতে পারে কিন্তু বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আমরা যেন শুরু থেকেই তার পড়াশোনার ব্যাপারে compromise না করি। ইংরেজির পাশাপাশি মাতৃভাষা শেখানোটাও খুবই প্রয়োজন, এটাকে পাশ কাটিয়ে যাওয়া বা উপেক্ষা করা কোনো কাজের কথা নয়। সত্যি কথা বলতে কি বাচ্চার ভিত যত মজবুত হবে পরবর্তীকালে মধ্যশিক্ষা বা উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে তা তত বেশী সহায়ক হবে। বিশেষভাবে ম্যাথমেটিক্স এবং ইংরেজি - এই দুটো বিষয়ে ধারণা পরিস্কার থাকা খুবই জরুরি। আপাতদৃষ্টিতে সময় পেরিয়ে গেলেও এই বিষয়গুলোর প্রাথমিক ধ্যান ধারণা আয়ত্ত করে নেওয়া অসম্ভব কিছু নয়।

2) স্কুল লেভেল থেকেই বোঝার চেষ্টা করুন কোন বিষয়ের উপরে ছাত্রছাত্রীর আগ্রহ, সর্বাধিক, সেই বিষয়টাকে সে enjoy করে কিনা!! বিষয়ভিত্তিক নম্বর গুরুত্বপূর্ণ হলেও নম্বরের মাপকাঠিতে নয়, আগ্রহের প্রাচুর্যের উপর ভিত্তি করে বিষয় নির্বাচন করুন। কোন বিষয়টা বারবার পড়া সত্ত্বেও সে ক্লান্তি অনুভব করে না - সেটাই লক্ষনীয়। এরপর দেখুন ওই বিষয়ের ভবিষ্যৎ কতটা কর্মসংস্থানের কোনো ভালো সুযোগ আছে কিনা, একান্ত না থাকলে তার কাছাকাছি বিকল্প কর্মসংস্থান কি হতে পারে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা। বেশিরভাগ অভিভাবকই গতানুগতিক শিক্ষা ধারায় বিশ্বাসী। এই mindset থেকে বেরিয়ে আসতে হবে, আপনার সময়ে যেটা খুব চাহিদার ছিল, আজ সেটা নাও থাকতে পারে। কাজেই সম্পূর্ণভাবে পরীক্ষিত না হলেও যুগোপযোগী বা নতুন ধারার কিছু বিষয় নিয়ে এগোনোর কথা অবশ্যই ভাবা যেতে পারে। এক্ষেত্রে আপনাকে একটু দূরদর্শী হতে হবে, সাম্প্রতিক সময়ে কোন বিষয়টি নিয়ে লোকে বেশী পড়ছে, সেটা একমাত্র বিবেচ্য নয় বরং আগামীদিনে কোন বিষয়ের চাহিদা বাড়তে চলেছে - এই prediction টা খুব জরুরি।

3) অল্প বয়স থেকেই Constructive Skill বাড়ানোর চেষ্টা করতে হবে। আজকের এই আধুনিক ডিজিটাল দুনিয়াতে যার যত বেশি skill থাকবে সে তত বেশি এগিয়ে থাকবে অন্যদের চাইতে IT skill হতে পারে Video editing skill হতে পারে Graphics design skill হতে পারে, আবার চিরাচরিত Writing skill হতে পারে Photography skill হতে পারে Film making ability হতে পারে এমন আরও অনেক কিছু। একটা সময়ের পর এই Skill তাকে অসময়ে বা প্রয়োজনে বাড়তি অর্থ রোজগার করতে সাহায্য করবে, তার practical knowledge কে আরও বাড়িয়ে তাকে নিখুঁত performer হতে সাহায্য করবে। দিনের পর দিন, অন্য আরও কিছু না শিখে, skill অর্জন না করে শুধুই পড়াশোনা আর পড়াশোনা - তাকে একসময় চূড়ান্ত competition এর মধ্যে ফেলে দেবে সেখানে জিততে পারলে ঠিক আছে না হলেই কিন্তু হতাশা গ্রাস করতে বাধ্য।

4) নিজের অপূর্ণ ইচ্ছা কখনোই সন্তানের উপর জোর করে চাপিয়ে দেবেন না। এমনকি অন্যদের সাথে আপনার সন্তানের তুলনাও করবেন না অমুক বাবুর ছেলে AI নিয়ে পড়ছে কাজে তোমাকেও AI নিয়েই পড়তে হবে- এমন অযৌক্তিক, বালখিল্য আবদার ভুলেও করবেন না, সেটা আপনার সন্তানের পছন্দের বিষয় নাও হতে পারে। অভিভাবক হিসেবে আপনার কাজ হল আপনার সন্তানের মেধা বা ক্ষমতা অনুযায়ী কিছু সামাজিক পদমর্যাদা সম্পন্ন পেশার তথ্য বা সম্ভাবনা তার কাছে তুলে ধরা, তার pros and cons বুঝতে সাহায্য করা নির্দিষ্ট লক্ষ্যের পাশাপাশি বিকল্প কিছু পরিকল্পনার কথা তাকে জানানো কিন্তু ভবিষ্যতে ও কি নিয়ে পড়বে, কোন বিষয়ে পেশাদার হবে সেটা আপনার সন্তানের উপরেই ছেড়ে দিন। ও ওর সীমাবদ্ধতা ও সাবলীলতা অনুযায়ী যেটা স্বচ্ছন্দ অনুভব করবে সেদিকেই ওকে যেতে দিন। তাতে আপনি ও আপনার সন্তান দুজনেরই মঙ্গল। ক্ষেত্র বিশেষে দু'একটা অবুঝ সন্তান এর ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে কিন্তু প্রগতিশীল চিন্তা ভাবনা, এমনটাই হওয়া উচিত।

5) যুগ যুগ ধরে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পেশার উপরে অধিকাংশ বাঙালি অভিভাবকদের এক চরম মোহ রয়েছে, জানিনা কেন!! অদ্ভুত ব্যাপার, এর বাইরে থাকা অজস্র পেশা কখনোই এনাদের কাছে প্রাথমিক লক্ষ্য হিসাবে পরিগনিত হয় না। ওই পেশাগুলোতে যুক্ত থাকা ব্যক্তিরা বোধহয় অন্য পেশা অর্জন থেকে লক্ষ্য ভ্রষ্ট হয়ে ঘটনা চক্রে এখানে নিযুক্ত হয়ে গেছে। এই তথাকথিত ডাক্তারি - ইঞ্জিনিয়ারিং mindset থেকে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের বেরোতে হবে, বুঝতে হবে যুগ যুগ ধরে একই ইচ্ছে এটাকে এক চূড়ান্ত প্রতিযোগিতার ক্ষেত্রতে পরিনত করেছে যেটা সকলের জন্য নয়। অনেক ক্ষেত্রে অভিভাবকদের মাত্রাতিরিক্ত এই আকাঙ্খাকে মর্যাদা দিতে গিয়ে কিছু বানিজ্যিক সংস্থা মোটা টাকার বিনিময়ে নিজেদের প্রতিষ্ঠানে তাদের শিখিয়ে পড়িয়ে certified ইঞ্জিনিয়ার বা ডাক্তার তো বানিয়ে দিচ্ছে কিন্তু চাকরির বাজারে তাদের কদর খুবই কম। তাই একটু ঝুঁকি নিয়ে হলেও আগামীদিনে প্রসারিত হতে পারে এমন পেশা বা নতুন কোনো পেশা বা অপেক্ষাকৃত কম প্রতিযোগিতামূলক পেশা নির্বাচনের লক্ষ্যে নিয়ে এগোতে হবে। মনে রাখবেন যত বেশী পরীক্ষিত বা পরিচিত পেশা তত বেশি প্রতিযোগিতার ভীড় সেখানে। প্রতিযোগিতার ভয় করে লাভ নেই ঠিকই তবে এটাও ঠিক শিক্ষা ক্ষেত্রে সারাজীবন পিছিয়ে থাকা বাচ্চারা কেরিয়ার তৈরীতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পরে। সবাই তো আর অসাধারণ মেধাবী বা দুর্দান্ত academic ক্ষমতার অধিকারী হয় না, মধ্যমেধার সাধারণ ছেলেমেয়েরা তাহলে যাবে কোথায় ?

( পরবর্তী অংশ থাকছে আগামীকাল )

জীবনে চিরস্থায়ী সমৃদ্ধি, প্রাচুর্য এবং সাফল্যের আগমন ঘটুক প্রকৃত শিক্ষার হাত ধরে। অক্ষয় তৃতীয়ার শুভ পূন্য লগ্নে এটাই হোক...
10/05/2024

জীবনে চিরস্থায়ী সমৃদ্ধি, প্রাচুর্য এবং সাফল্যের আগমন ঘটুক প্রকৃত শিক্ষার হাত ধরে। অক্ষয় তৃতীয়ার শুভ পূন্য লগ্নে এটাই হোক আমাদের প্রত্যাশা।

Nirupam Roy Sir's Classes ( NRSC )

- An architect of aspirants' career since 1999

আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে আজকের সেমিনার। এই সংক্রান্ত কোনো যোগাযোগের দরকার হলে ফোন করুন নীচের নম্বরে, ধন্যবাদ।। 79...
31/03/2024

আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে আজকের সেমিনার। এই সংক্রান্ত কোনো যোগাযোগের দরকার হলে ফোন করুন নীচের নম্বরে, ধন্যবাদ।।

7980214268

28/03/2024

আগামী রবিবার ( ৩১.৩.২০২৪ ) কলকাতার যাদবপুরে NRSC আয়োজিত দুটি বিশেষ আলোচনা সভাতে সকলকে স্বাগত।

আগামীদিনে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্বপ্ন দেখা বা বিভিন্ন ধরনের সরকারি চাকরি থেকে পছন্দ অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি প্রাপ্তির মধ্যে দিয়ে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক যারা, তারা আসুন বিষয়টা সম্পর্কে বিশদভাবে জানতে এবং সাম্প্রতিক কালে হওয়া এই সংক্রান্ত পরীক্ষার বিভিন্ন প্রশ্নত্তোর সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করতে।

ইচ্ছুক ছাত্রছাত্রীরা, ওই আলোচনা সভায় অংশগ্রহণের জন্য অবশ্যই শনিবার ( 30.6.24 ) সন্ধ্যা ৬ টার মধ্যে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের নাম রেজিষ্ট্রেশন করে নেবে। এই আহ্বান শুধুমাত্র সেইসব serious aspirants দের জন্য যারা উল্লেখিত পরীক্ষার মধ্যে দিয়ে নিজেদের career গড়তে আগ্রহী।

ফোন নাম্বার 7980214268

হোয়াটসঅ্যাপ নম্বর 9831929311

সেমিনারের স্থান : যাদবপুর, কলকাতা। Address বা exact location, নিবন্ধন করা ছাত্রছাত্রীদের পরে জানিয়ে দেওয়া হবে।

সময় : নীচে উল্লেখ করা হয়েছে।

আয়োজক : N.R.S.C

- An architect of aspirants' career since 1999

Address

Kolkata
700051

Opening Hours

Monday 11:30am - 6:30pm
Tuesday 11:30am - 6:30pm
Wednesday 11:30am - 6:30pm
Thursday 11:30am - 6:30pm
Friday 11:30am - 6:30pm
Saturday 11:30am - 6:30pm

Telephone

+917980214268

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRSC Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to NRSC Education:

Shortcuts

Share

Category