03/11/2024
The initial list of shortlisted candidates for Aaloscholarship interview have been published.
Please visit
Aalo - Charity Organisation
Your small contribution can change someone's future. Donate with Aalo and bring smile to someone's face. For Donation Click Here
23/10/2024
আলোকিত সংবাদ
2022-24 বর্ষের দুজন ছাত্রছাত্রী NEET দিয়ে হুগলী ও নদীয়া'তে MBBS পড়ছে, উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করি! গর্বিত আমরাও!
14/10/2024
শুভ বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী আরও আলোকিত ও নিরুদ্বেগ হোক মা দুর্গার কাছে এই শুধু প্রার্থনা।🙏🙏🙏
03/10/2024
যাঁদের অকৃপণ সহযোগিতায় আমরা পঞ্চম বর্ষের বস্ত্রাঞ্জলি প্রদত্ত হল, তাঁদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম! ভালো হোক সব্বার!!
28/09/2024
বস্ত্রাঞ্জলির পাশাপাশি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও পড়াশোনা সংক্রান্ত তদারকি প্রক্রিয়া সমানভাবে করে চলেছে আমাদের সদস্যরা!
28/09/2024
দেবীপক্ষের সূচনায় জাতির জনক মহাত্মা গান্ধি'কে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবারে বস্ত্রাঞ্জলি নিবেদিত হবে!!
23/09/2024
২০২৪-২৫ শিক্ষাবর্ষের আলোর বৃত্তির প্রাথমিক মেধা তালিকা ০১/১১/২০২৪-এ প্রকাশিত হবে। সাময়িক বিলম্বিত হওয়ার জন্য দুঃখিত!!
10/09/2024
একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তির পাশাপাশি শুধুমাত্র কচিকাঁচাদের জন্য বস্ত্রাঞ্জলি.. তাদের অমলিন হাসি হোক জীবনের পাথেয়!
06/09/2024
বস্ত্রাঞ্জলির জন্য মাথাপিছু খরচ ধরা হয়েছে ৩০০ টাকা (তিনশো টাকা)। আপনি চাইলে এক বা একাধিক মানবরূপী ঈশ্বরদের অঙ্গে বস্ত্রাঞ্জলি প্রদান করতে পারেন। আর্থিক সাহায্য সরাসরি পাঠাতে পারেন AALO—র Punjab National Bank Jadavpur Vidyapith শাখার Account Number 1517050000392, IFSC PUNB0151720 অথবা State Bank of India Jadavpur University শাখার Account number: 41744201060, IFSC CODE: SBIN0000093.
আলো’তে প্রদত্ত আপনার অনুদান আয়কর আইনের 80G ধারায় আয়কর মুক্ত।
05/09/2024
শিক্ষক দিবসের পুণ্য লগ্নে আমাদের সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে এবছরের কচিকাঁচাদের বস্ত্রাঞ্জলির পোস্টার আপনাদের সঙ্গে প্রকাশ করছি।
সময়টা খুব অস্থির। আলো পরিবারও ন্যায় বিচারের দাবী জানাচ্ছে।
গত চার বছরের ধারাবাহিকতা রেখে এইবারেও আলো চেষ্টা করছে প্রান্তিক এলাকার জনজাতি সম্প্রদায়ের তিন চারশো কচিকাঁচাদের হাতে কিছু শিক্ষা সামগ্রী, মধ্যাহ্ন ভোজ ও নতুন জামা তুলে দিতে।
বিগত বছরের মত এবারেও আপনাদের সহযোগিতা ছাড়া বস্ত্রাঞ্জলি প্রদান কখনই সম্ভব নয়। সাধ্য মত পাশে থাকবেন। আপনার দেওয়া একটি/একাধিক জামা কাপড় শিশুদের মুখে অনাবিল হাসি ফূটিয়ে তুলবেন।
এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গ - উড়িষ্যা সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চারটি গ্রাম।
#আলোরপথে
#আলোকিত
#অন্যস্বাধীনতা
*দেখা হবে আলো মাঝে*!
04/09/2024
২০২৮-২৫ শিক্ষাবর্ষে রাজ্যের প্রায় সাতশো ছাত্রছাত্রী আলোর বৃত্তির জন্য আবেদন করেছে!
ওদের ভরসা বাড়ছে আর আমাদের বাড়ছে বিশ্বাস!
04/09/2024
বস্ত্রাঞ্জলি এবার পশ্চিমবঙ্গ-উড়িষ্যা সীমান্তবর্তী এলাকায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের জারকা সংলগ্ন চারটি গ্রামের জনজাতি শিশুদের!