09/05/2026
Blooming Wards
Educational Hub
09/05/2026
যা কিছু শেষ হয়ে যায় তার ভেতরেই লুকিয়ে আছে অনন্ত বা অশেষ।
এই কঠিন সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্ত্রমুগ্ধ করা বাণী আমাদের প্রাণকে স্পর্শ করুক আর উজ্জীবিত করুক।।
আজ ২৫শে বৈশাখে কবিগুরুর প্রতি আমাদের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের তরফ থেকে রইল প্রণাম ও শ্রদ্ধা।
#পঁচিশেবৈশাখ
#রবীন্দ্রজয়ন্তী২৬
#কবিপ্রণাম
Real story of a teacher
02/05/2026
বাংলা পড়া যেন ছিল যমের কাছে আসা। বকুনি খেয়ে আর লড়াই করে আমার এই দুষ্টু ছেলে যে আজ আমাকে এতটা নাম্বার এনে দেবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অনেকে অনেক নম্বর পেয়েছে কিন্তু বাংলা পড়তে অনীহা, যার ছিল সে কিনা সব নাম্বারের মধ্যে এই নাম্বারটাই সবথেকে ভালো পেয়েছে এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি।💐 অনেক অনেক ভালোবাসা রইলো আগামী দিনের জন্য এগিয়ে যাও। আর মাতৃভাষাকে অমর্যাদা কোনদিন করোনা। ম্যাম হয়তো পড়াতে পড়াতে কখনো কখনো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের' দাম 'গল্পের মাস্টারমশাই হয়ে উঠেছিল কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নির মাস্টারমশাই তা তোমরা অক্ষরে অক্ষরে জানো। তবু জানবে ম্যামের ভালবাসা তোমাদের সঙ্গে সব সময় থাকবে।
30/04/2026
খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি এ বছরে CBSE , ICSE , ISC পরীক্ষায় আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী ৯০% এর ওপর নাম্বার পেয়েছে ।তাদের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। মাত্র দু বছরে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এই সাফল্য আগামী দিনে হয়তো আমাদের আরো উন্নতির শিখরে পৌঁছে দেবে। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের শিক্ষক-শিক্ষিকাদের যাদের প্রচেষ্টায় আমাদের ছাত্র-ছাত্রীরা এই সাফল্যের চুড়ায় উঠতে পেরেছে। এ বছর এস এস টি তে দুজন ছাত্র ছাত্রী সি বি এস সি তে ৯৯% নাম্বার পেয়েছে। বাংলায় দুই কৃতি ছাত্র ছাত্রী ৯৩ %ও ৯৪% নাম্বার পেয়েছে।
সংগীত শিক্ষার বিশেষ সুযোগ
শুধু রবীন্দ্রসংগীত বা নজরুলগীতি নয়—আধুনিক গান, বিভিন্ন আঞ্চলিক সঙ্গীত থেকে শুরু করে হিন্দি গান—সংগীতের প্রতিটি ধারাতেই দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে আমাদের প্রতিষ্ঠানে।
যদি আপনি বা আপনার সন্তানের মধ্যে গান শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের রবিবার সকালের বিশেষ সংগীত ক্লাসে যোগদান করুন।
আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও প্রতিভাবান শিক্ষিকা তান্না ম্যাম, তাঁর দক্ষ পরিচালনায় ছোট থেকে বড় সকল শিক্ষার্থীদের নিয়ে সংগীতের এক সমৃদ্ধ জগৎ তৈরি করেছেন। স্নেহ, যত্ন এবং পেশাদারিত্বের সঙ্গে তিনি প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলছেন আত্মবিশ্বাসী ও সৃজনশীল শিল্পী হিসেবে।
যোগাযোগ- 090380 23107
#লোকগীতি
#আঞ্চলিকগান
#ভক্তিমূলকগান
#রবীন্দ্রনজরুলগীতি
#আধুনিকগান
আমাদের পাবলিক স্পিকিং ক্লাসে আমাদের পাবলিক স্পিকিং ক্লাসে এভাবেই ছোট ছোট সেন্টেন্স এর মাধ্যমে বাচ্চাদেরকে ও বড়দেরকে ইংরেজির ভয় কাটানোর জন্য রেগুলার প্র্যাকটিস করানো হয়।
#পাবলিকস্পিকিং
#ইংলিশকমিউনিকেশনস্কিল
#স্পোকেনইংলিশ
20/04/2026
গতকাল ছিল কলাসঙ্গম ইনস্টিটিউট অফ কালচারেরর তরফ থেকে বর্ষবরণ উৎসব।
সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যেমন আমি ছিলাম তেমনি ছিল আমাদের ভায়োলিনের গ্রুপ পারফরমেন্স।
তারই কিছু ছবি রইল ফেসবুকের পেজে।।
#বর্ষবরণ
#নববর্ষ
18/04/2026
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে এক্সপ্রেশনের নববর্ষের অনুষ্ঠানে
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
CC 24, Nazrul Park, College Stopage
Kolkata
700159
Opening Hours
| Monday | 10am - 9pm |
| Tuesday | 10am - 9pm |
| Wednesday | 10am - 9pm |
| Thursday | 10am - 9pm |
| Friday | 10am - 9pm |
| Saturday | 10am - 9pm |