Reunion of Mokshada Memorial School's EX students

Reunion of Mokshada Memorial School's EX students

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reunion of Mokshada Memorial School's EX students, School, KOLKATA.

20/01/2026

খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি যে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবার কথা ছিল তা বাতিল করা হয়েছে ।

02/01/2026

আমার প্রিয় দাদা ,দিদি ,ভাই ,বোন ,

আগামী ১লা ফেব্রুয়ারি, ২০২৬ আমরা সবাই মিলে পুনর্মিলন উৎসব এর আয়োজন করছি, এই গ্রুপের সমস্ত ভাই-বোন রা চেষ্টা করবে উক্ত দিনে উপস্থিত থাকার। তোমাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই পুনর্মিলন উৎসব সফল হতে পারে।
সবাই আন্তরিকভাবে একটু চেষ্টা করো ওই দিনটাতে উপস্থিত থাকার। সবার সাথে দেখা হবে।

এই অনুষ্ঠান এর জন্য প্রত্যেক ছাত্র পিছু ৩৫০/- টাকা ধার্য করা হয়েছে। যেটা upi নাম্বার 7980498210 তে পাঠাতে হবে এবং পাঠানোর পর ওই নম্বর এ স্ক্রিনশট টা পাঠিয়ে দিও।
এই প্রোগ্রাম এ মেনু তে বাঙালি খাবার থাকবে (চিকেন থালি) যদি কারোর nonveg খাবার এ সমস্যা থাকে তাহলে তাদের জন্য veg খাবার পনির থাকবে এবং সেটা আমাকে পেমেন্ট এর সময় জানিয়ে দিয়ো।
*পেমেন্ট আগামী ১৫ ই জানুয়ারি এর মধ্যে দিয়ে দিতে হবে ।*

28/12/2025

Reunion of Mokshada Memorial School's EX students
All the Ex students of Mokshada Memorial School are cordially invited to attend the reunion program on 1st February 2026.

Book your slot at the program by contacting Souvik Baidya on 79804 98210.

Thank you.

MMS REUNION 🏫❤️ 26/12/2024

নতুন বছর নতুন ভাবে আমাদের পুনর্মিলন উৎসব হোক সবাই চাই আমরা ।
তাই যারা যারা এখনো আমাদের whatsapp গ্রুপ এ অ্যাড হওনি তাড়াতাড়ি হয়ে যাও।
নিজে জয়েন হয়ে যাও এবং নিজের পরিচিত ভাই বোন, দাদা দিদি দের সঙ্গে গ্রুপ লিঙ্ক শেয়ার করে তাদের কেও গ্রুপ এ জয়েন হতে সাহায্য করো ।
আশা করছি খুব শীঘ্রই পুনর্মিলন উৎসব এর দ্বিতীয় বর্ষ উদযাপন শুরু হবে ।

MMS REUNION 🏫❤️ WhatsApp Group Invite

Photos from Reunion of Mokshada Memorial School's EX students 's post 28/01/2024

বহু বছর পর আমাদের স্কুল জীবনের প্রথম স্কুল *'মোক্ষদা মেমোরিয়াল স্কুল* ' এর পুনর্মিলন উৎসবে আমাদের শ্রদ্ধেয় ও সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, প্রিয় বন্ধুবান্ধব ও ছোট ভাই বোনদের সাথে একটা চিরস্মরণীয় দিন কাটালাম। হয়তো সময়ের সাথে অনেক কিছুই পাল্টে গিয়েছে, কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা দের মাতৃতুল্য স্নেহ ও ভালোবাসা এখনো আগের মতই আছে। গত 21শে জানুয়ারী অনুষ্ঠানে আমরা কেউই আমাদের আবেগকে ধরে রাখতে পারিনি । কারণ এই মোক্ষদা মেমোরিয়াল স্কুল আমাদের সবার আবেগ ও ভালোবাসার নাম। আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা যে যেখানেই যে কাজের সাথে যুক্ত থাকি না কেন, আমাদের সকলের অন্তরে এই স্কুল এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিরাজ করছেন। এতো কিছুর মধ্যেও আমরা প্রত্যেকে নিজেদের বহু সহপাঠীদের ভীষণভাবে মিস করেছি যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, আশা করবো আগামী বছর তোমরা আসবে।
গতকাল যারা অনুষ্ঠান আয়োজন করেছিল তাদের অসংখ্য ভালোবাসা। আসছে বছর আবার হবে।

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kolkata