04/07/2026
দম দম বৈদ্যনাথ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক ২০২৬-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক ফলাফল :
মোট পরীক্ষার্থী : ৩০০
বিজ্ঞান বিভাগ মোট পরীক্ষার্থী : ৪৯
বাণিজ্য বিভাগ মোট পরীক্ষার্থী : ১২৯
কলা বিভাগ মোট পরীক্ষার্থী : ১২২
বিজ্ঞান বিভাগ সর্বোচ্চ নম্বর প্রাপক : শ্রী সুজয় পাল ৪৩৩
বাণিজ্য বিভাগ সর্বোচ্চ নম্বর প্রাপক : শ্রী সৌনক দাস ৪৭৪
কলা বিভাগ সর্বোচ্চ নম্বর প্রাপক : শ্রী পিয়ারুল বিশ্বাস ৪০৮
দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই সাফল্য শুধুমাত্র তোমাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের প্রিয় বিদ্যালয়েরও গর্ব। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠা এই সাফল্যের ভিত্তি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান প্রজন্ম নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে।
একই সঙ্গে আমরা সেই সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশেও বলতে চাই, যাদের ফলাফল হয়তো প্রত্যাশামতো হয়নি। জীবনের পথ অনেক দীর্ঘ, আর একটি পরীক্ষার ফলাফল কখনোই কারও সামগ্রিক সম্ভাবনাকে নির্ধারণ করতে পারে না। আজকের সাময়িক হতাশা আগামী দিনের সাফল্যের সোপান হয়ে উঠতে পারে, যদি তোমরা আত্মবিশ্বাস হারিয়ে না ফেলো। নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় আবার এগিয়ে চলো। আমরা বিশ্বাস করি, তোমাদের মধ্যেও ভবিষ্যতের অসংখ্য সাফল্যের গল্প লুকিয়ে রয়েছে।
আমাদের সকল প্রাক্তনীদের কাছেও আবেদন, আপনারা আপনাদের স্নেহ, পরামর্শ ও শুভকামনার মাধ্যমে নবীন প্রজন্মের পাশে থাকুন। বিদ্যালয়ের ঐতিহ্য, মূল্যবোধ এবং সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের।
সকল সফল ছাত্র-ছাত্রীকে আবারও অভিনন্দন এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তথ্য সৌজন্যে : বিদ্যালয়ের বর্তমান Teacher in Charge শ্রী সুদীপ্ত দে ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ
**দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদ**