Real Law Associates

Real Law Associates

Share

Legal legal

19/09/2022

সাবধান! ডিজিটাল সামাজিক মাধ্যম- হতেও পারে আপনার জীবনের একটি মরণফাঁদ!!!!
যা যা একদমই করবেন না-
১) অচেনা কোনও পুরুষ বা মহিলার ফেসবুক বা হোয়াটসএপে বন্ধুত্ত্ব করার আগে বার বার যাচাই করে নিন, বিশেষত অচেনা কারোর সঙ্গেঁ বন্ধুত্ব না করাই ভাল।
২) সামাজিক মাধ্যমগুলোতে অনেক সময় মিথ্যে খবর বা এডিটেট ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সতর্ক থাকুন।
৩) ইদানিং অনেকগুলো ঘটনাতে দেখা যাচ্ছে কিছু মেয়ে প্রথমে ফোনে বা ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে ভিডিও সেক্স করতে চাইছে। পরে সেই ভিডিও রেকর্ডিং করে ব্যাকমেল করছে টাকা হাতানোর জন্য, খুব সাবধান হয়ে যান, পারলে এখন থেকেই। এই ঘটনা কোনও পুরুষও অন্য কোনও মহিলার সঙ্গেঁ করতে পারে। তাই পুরুষ এবং মহিলা দুজনেই সাবধানে থাকবেন।
৪) নানা ধরণের সামাজিক মাধ্যমগুলো থেকে অনেক তথ্য যেমন জানা যায়, তেমনই জীবনের অনেক সময় বেকার নষ্ট হয়ে যাচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। বিশেষতঃ যারা জীবনে এখনও প্রতিষ্ঠিত হওয়ার দৌড়ে আছেন, তারা খুব দরকার ছাড়া ডিজিটাল সামাজিক মাধ্যমগুলো থেকে দূরে থাকুন। প্রতিষ্ঠিত হয়ে গেলে জীবনে অনেক সময় পাবেন। আর প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের অবস্থান ধরে রাখতে এবং আরো ওপড়ের সিঁড়িতে যেতে গেলে, নিজেকে আরো সময় দিন।
৫) বাচ্ছাদের আবার অফলাইন গেমে ফিরিয়ে নিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব। তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এর থেকে খারাপ কুফল মুঠো ফোনের আর কিছু নেই।
৬) অচেনা কাউকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, যতই বলুক ব্যাঙ্ক থেকে বলছি, যেমনঃ নিজের জন্ম তারিখ, ফোন নম্বর, অ্যাকাউন্ট নং, আধার কার্ডের নং, প্যান কার্ডের নং, মোবাইল ফোনে আসা কোনও ওটিপি ইত্যাদি।
৭) কোনও পেমেন্ট পাওয়ার জন্য কেউ QR কোড যদি স্খ্যান করতে বলে, দুম করে করবেন না। উল্টো আপনার নিজের ব্যাঙ্কের টাকাই হাওয়া হয়ে যেতে পারে।
৭) হঠাত্ করে ঘরে কোনও পণ্য ডেলিভারী দিতে আসলে, সিওডি মোডে, দুম করে টাকার বিনিময়ে নিয়ে নেবেন না। ভালো করে কার পণ্য, কে কবে অর্ডার করেছিলো, ঘরের সকলের সঙ্গে কথা বলে তবেই নেবেন।
৮) অনেক জায়গা থেকে ফোন আসতে পারে, কাষ্টম থেকে বলছি, ব্যাঙ্ক থেকে বলছি, ইনস্যুরেন্স কোম্পানি থেকে বলছি, লটারীর দোকান থেকে বলছি..এসব ফোন আসলেই সাবধান হয়ে যান। খুব বুঝে কথা বলতে হবে।
আজকাল ভালো লাগে অনেক বৃদ্ধ বাবা- মা, বা প্রবীণরা ডিজিটাল সামাজিক মাধ্যমে সময় কাটাচ্ছেন, সেটা খরাপ কিছু না, তবে সাবধানে করবেন। নিজের চোখের ও ঘুমের দিকে যত্ন নেবেন। এই লেখাটি সবার জন্য লিখলেও আপনাদের জন্য বিশেষতঃ লিখলাম। আধূনিক তরুন-তরুণীরা অনেকেই এসব জানেন, তাও সকলেকে লেখাটি ভালোভাবে মনে গেঁথে নেওয়ার অনুরোধ রইলো।
বিঃদ্রঃ যতদূর পারবো সামুষকে সচেতন করার চেষ্টা এবং সাইবার লড়াই জারী আছে, থাকবে। এক সময়কার সাইবার ম্যাগাজিনের সম্পাদক হওয়ার সুবাধে অভ্যেসটি পরোপুরি ছাড়তে পারি নি। কারো কোনও প্রশ্ন থাকলে ইনবক্সে জানাবেন।

14/09/2017

এবার থেকে বিবাহের পরেও সরকারি কর্মীর মেয়েরা চাকরি পেতে পারেন, এমনই এক গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ তিন সদস্যের বিশেষ বেঞ্চ। এতদিন পর্যন্ত নিয়ম ছিল কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে অবিবাহিত মেয়েরা চাকরি পাওয়ার সুবিধে পাবেন, কিন্তু কলকাতা হাইকোর্টের এক বিশেষ রায়ে এবার থেকে বিয়ে হয়ে গেলেও মেয়েরা এই সুযোগ পাবেন। শুধুমাত্র তাই নয়, অতীতে করা এই ধরণের আবেদনগুলিকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ তিন সদস্যের বিশেষ বেঞ্চ।

22/08/2017

তিন তালাক প্রথা ওসাংবিধানিক বলে আজ রায় দিল সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিসহ ৫ সদস্যের দল. পাঁচ দলের সদস্যদের মধ্যে তিন জনই এই তিন তালাক প্রথাকে ওসাং বিধানিক বলে রায় দেন. এর ফলে আজ থেকে ভারতবর্ষে তিন তালাক প্রথা নিষিদ্ধ হয়ে গেল. অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে নতুন করে মুসলিম ডিভোর্স আইন আনতে হবে....

Simply Putting Sindoor And Mangalsutra Does Not Validate A Marriage Under The Hindu Marriage Act Holds Bombay HC [Read Order] | Live Law 04/02/2017

হিন্দু বিবাহ আইন অনুযায়ী শুধুমাত্র সিঁদুর পড়িয়ে্ দেওয়া বা মঙ্গলসূত্র পড়িয়ে দিলে তা বৈধ বিবাহ হিসেবে গণ্য করা যায় না- এমনই মন্তব্য করলেন মুম্বাই হাইকোর্টের নাগপূর বেঞ্চের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। এদিন উল্লেখিত মুম্বাই হাই কোর্টের একটি পারিবারিক আদালতের আপীল এর শুনানী চলাকালীন একটি মামলায় এই মন্তব্য করেছেন যা খুবই গুরুত্বপূর্ণ।
সৌজন্যে- http://www.livelaw.in/simply-putting-sindoor-mangalsutra-not-validate-marriage-hindu-marriage-act-holds-bombay-hc-read-order/

Simply Putting Sindoor And Mangalsutra Does Not Validate A Marriage Under The Hindu Marriage Act Holds Bombay HC [Read Order] | Live Law The Nagpur bench of the Bombay High Court has held that simply performing two rites, that of Sindoor and Mangalsutra, does not make a marriage valid. The division bench of Justices BP Dharmadhikari and Swapna Joshi passed the judgement dated January 31, 2017 after hearing an appeal filed against an…

Kerala HC Slams Govt Policy Banning Women From Working In Liquor Shops, Terms It Discriminatory [Read Judgment] | Live Law 29/12/2016

মদের দোকানে মহিলা কর্মীদের কাজ না করতে দেওয়ার কেরল রাজ্য সরকারের যে নিয়ম রয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে কেরল হাইকোর্ট একটি পিটিশন- এর শুনানি হয়। এর শুনানী প্রক্রিয়ায় বিচারপতি এই নিয়মের বিরূদ্ধে মন্তব্য করেছেন। এই বিষয়ে বলার সময় তিনি আরো বলেন, এই নিয়ম সাংবিধানিক অধিকারকে ক্ষুন্ন করছে, এছাড়া আরো নানা বিষয়েও বিচারপতি আলোকপাত করেন, যা কিনা মহিলা কর্মীদের মদের দোকানে কাজ করার সপক্ষেই রায় গেল..
সৌজন্যে- http://www.livelaw.in/kerala-hc-slams-govt-policy-banning-women-working-liquor-shops-terms-discriminatory-read-judgment/

Kerala HC Slams Govt Policy Banning Women From Working In Liquor Shops, Terms It Discriminatory [Read Judgment] | Live Law The High Court of Kerala, in a recent judgment, has slammed a government circular that banned women from working in liquor shops. The court was considering the pleas of various petitioners, who had approached the court impugning the said directive. The petitioners were shortlisted to the post of peo...

23/11/2016

Well-Educated Woman, Capable Of Earning Income, Can’t Seek Monitory Relief Under DV Act: Rajasthan HC

রাজস্থান হাইকোর্টের একটি রায়ে, বলা হয়েছে, যেইসব উচ্চ শিক্ষিত মহিলাদের অর্থ উপার্জের ক্ষমতা রয়েছে তারা ডোমেষ্টিক ভাইওলেন্স এক্ট এর মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন না... সম্পূর্ণ রিপোর্ট টি পড়তে নিচের লিঙ্কে গিয়ে পড়ে নিতে পারেন..
সৌজন্যে- লাইভ ল ডট ইন

Read more at: http://www.livelaw.in/well-educated-woman-capable-earning-income-cant-seek-monitory-relief-dv-act-rajasthan-hc/

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Peerless Nagar Shopping Complex, Room No. 1, Panihati, Near SODEPUR Traffic More, BT Road
Kolkata
700114

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 4pm
Sunday 12pm - 4pm