Eureka Coaching Centre

Eureka Coaching Centre excellent results my students in this season

Class 6 1st Summative Mathematics গনিত
21/03/2026

Class 6 1st Summative Mathematics গনিত

10/09/2025

মাধ্যমিক 2026
জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়
1.-নাইট্রোজেন চক্র কাকে বলে ?
Ans: যে পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায় এবং পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে ।

2.দু’টি রাসায়নিক সার এবং দু’টি কীটনাশকের নাম লেখো যার দ্বারা মাটি দূষিত হয় ?
Ans: রাসায়নিক সার : ইউরিয়া ও অ্যামোনিয়া • কীটনাশক BHC ও DDT

3.পরিবেশ দূষণজনিত দু’টি রোগের নাম লেখো ।
Ans: হাঁপানি বা অ্যাজমা ( Asthm (A) । ও ব্রঙ্কাইটিস ( Bronchitis ) ।

4.হাঁপানি বা অ্যাজমার কারণ কী ? এর লক্ষণ লেখো ।
Ans: হাঁপানি বা অ্যাজমা মানুষের শ্বাসতন্ত্রের শ্বাসনালির সংকোচনের ফলে হঠাৎ কষ্টদায়ক শ্বাস – প্রশ্বাস শুরু হলে তাকে হাঁপানি বলে । কারণ ধুলো , ঘরের ঝুল , ফুল বা ছত্রাকের রেণু , ধূমপানের ধোঁয়া , রাসায়নিক পদার্থ ( হিস্টামিন ) ইত্যাদির শ্বাসনালিতে প্রবেশ ।

লক্ষণ : বুকে সাঁই সাঁই শব্দ , শ্বাস নিতে কষ্ট , কাশি , শুয়ে থাকতে কষ্ট ইত্যাদি এই রোগের লক্ষণ ।

5.বাঘ এবং সিংহের সংখ্যা হ্রাসের দু’টি কারণ লেখো ।
Ans: বনভূমি কেটে ফেলায় স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে । ও অর্থ উপার্জনের জন্য চোরাশিকারিদের মাধ্যমে বাঘ ও সিংহের হত্যা বাড়ছে । ফলে সংখ্যা কমে যাচ্ছে ।

6.অ্যামোনিফিকেশন কাকে বলে ?
Ans: যে প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে । অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো– ব্যাসিলাস মাইকরডিস , ব্যাসিলাস ভলগারিস ইত্যাদি ।

7.নাইট্রিফিকেশন কাকে বলে ? নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।
Ans: অ্যামোনিয়া হতে নাইট্রেট ও নাইট্রাইট তৈরির পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে । উদাহরণ : – নাইট্রোসোমোনাস , নাইট্রোব্যাক্টর ইত্যাদি ।

8.ডিনাইট্রিফিকেশন কাকে বলে ?
Ans: ডিনাইট্রিফিকেশন যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট ও নাইট্রাইট যোগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে । উদাহরণ : সিউডোমোনাস , থিয়োব্যাসিলাস ইত্যাদি ।

9.ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝায় ?
Ans: যে প্রক্রিয়ায় 196 ° C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু , বীজ , শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হয় তাকে ক্রায়োসংরক্ষণ বা Cryopreservation বলে ।

10.ইউট্রোফিকেশন ( Eutrophication ) কাকে বলে ?
Ans: যে পদ্ধতির সাহায্যে কোনো জলাশয়ে ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়ার জন্য জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের অভাব দেখা যায় , তাকে ইউট্রোফিকেশন বলে ।

11.গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো ।
Ans: গ্রিনহাউস গ্যাসগুলি হলো— মিথেন , নাইট্রাস অক্সাইড , ক্লোরোফ্লুরোকার্বন , ওজোন ইত্যাদি ।

12.ভারতীয় একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দু’টি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো ।
Ans: একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দু’টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ— 1) উপযুক্ত প্রজননের ব্যবস্থা করতে হবে । 2) উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে গণ্ডারকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে ।

13.নাইট্রোজেন স্থিতিকারী ( Nitrogen fixing ) দু’টি ব্যাকটেরিয়ার নাম লেখো ।
Ans: নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া – 1) ক্লক্সট্রিডিয়াম , 2) রাইজোবিয়াম ।

14.দূষক কাকে বলে ? উদাহরণ দাও ।
Ans: যেসকল পদার্থ দূষণ সৃষ্টিতে সাহায্য করে তাদের দূষক বলে । যেমন— ধুলোবালি , CO , NO , SO , ইত্যাদি ।

15.ভঙ্গুর ও অভঙ্গুর পদার্থ বলতে কী বোঝায় ?
Ans: ভঙ্গুর পদার্থ : যেসব দূষক পদার্থ সহজে বিয়োজিত হয় তাদের ভঙ্গুর পদার্থ 3 পদার্থ সম্ভিত হয় তাকে জৈব বা বায়োঅ্যাকুমুলেশন বলে ।

উদাহরণ— পারদ , সিসা , ক্যাডমিয়াম ইত্যাদি ।

16.জীববৈচিত্র্য বলতে কী বোঝায় ?
Ans: জীববৈচিত্র্য : যেকোনো বাস্তুতন্ত্রে বা পরিবেশে বসবাসকারী জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে । W.G. Rosen 1985 সালে প্রথম Biodiversity শব্দটি ব্যবহার করেন ।

17.হটস্পট ( Hotspot ) কাকে বলে ?
Ans: পৃথিবীর যেসব জায়গায় খুব বেশি সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে এবং কোনো না কোনো কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেই স্থানগুলিকে হটস্পট বলা হয় ।

18.ভারতের দু’টি হটস্পটের নাম লেখো ।
Ans: ভারতের দু’টি হটস্পট — 1) Western Ghat- ভারতের পশ্চিম উপকূলবর্তী অঞ্চল । 2) Eastern Himalayan Region- ভারতের উত্তর – পূর্ব হিমালয় সংলগ্ন অঞ্চল ।

19.বিপন্ন প্রজাতি কাকে বলে ?
Ans: যেসকল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি দ্রুত হারিয়ে যাচ্ছে এবং অদুর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের বিপন্ন প্রজাতি ( Endangered Species ) বলে ।

মাধ্যমিক 2026গণিত MCQ part -1 Page টি follow করে রাখুনআরও আপডেট পেতে
10/09/2025

মাধ্যমিক 2026
গণিত MCQ part -1

Page টি follow করে রাখুন
আরও আপডেট পেতে

10/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Ultra-realistic 1/7 scalecommercialized figure of the illustrated character, posed naturally. and crafted with lifelike ...
10/09/2025

Ultra-realistic 1/7 scale

commercialized figure of the illustrated character, posed naturally. and crafted with lifelike details. The

figure is displayed on a modern computer desk, standing on a circular transparent acrylic base with no text. On the computer monitor, show the ZBrush 3D modeling process of this figure in progress. Next to the monitor, place a BANDAI-style toy packaging box featuring the original character artwork on its front, with professional lighting and realistic shadows to create a high-quality product photography feel."

শক্তির রুপান্তর:💪✪ যান্ত্রিক শক্তি থেকে—• শব্দশক্তি ➟ কাঁসার পাত্র হাত থেকে মেঝেতে পড়লে ঝনঝন শব্দ হয়।• তাপশক্তি ➟ হাতে...
09/09/2025

শক্তির রুপান্তর:💪
✪ যান্ত্রিক শক্তি থেকে—
• শব্দশক্তি ➟ কাঁসার পাত্র হাত থেকে মেঝেতে পড়লে ঝনঝন শব্দ হয়।
• তাপশক্তি ➟ হাতে হাত ঘষলে উভয়ই গরম হয়; এখানে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
• তাপ ও আলোকশক্তি ➟ ছুরি-কাঁচিতে শান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় এবং ছুরি কাঁচি গরম হয়ে যায়।
• তড়িৎশক্তি ➟ ডায়নামোতে পরিবাহী কুণ্ডলীকে চৌম্বকক্ষেত্রে ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।
• তাপশক্তি ও রাসায়নিক শক্তি ➟ দেশলাই বাক্সের গায়ে দেশলাই কাঠির মাথা ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আগুন জ্বলে ওঠে।

✪ তাপশক্তি থেকে—
• যান্ত্রিক শক্তি ➟ কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে তার সাহায্যে ইঞ্জিন চালানো হয়।
• আলোকশক্তি ➟ প্ল্যাটিনাম তারকে উত্তপ্ত করলে তা থেকে উজ্জ্বল আলো পাওয়া যায়।
• তড়িৎশক্তি ➟ তাপযুগ্মে সীবেক ক্রিয়ায় তাপশক্তি প্রয়োগ করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়।
• রাসায়নিক শক্তি ➟ মার্বেল পাথরকে (CaCo3) উত্তপ্ত করলে রাসায়নিক বিয়োজনের মাধ্যমে চুন (CaO) ও কার্বন ডাইঅক্সাহডে (CO2) ভেঙে যায়।

✪ আলোকশক্তি থেকে—
• রাসায়নিক শক্তি ➟ ফোটোগ্রাফিক প্লেটের ওপর আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া হয় এবং ছবি ওঠে।
• তড়িৎশক্তি ➟ আলোকতড়িৎকোশে আলো পড়লে তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়।

✪ তড়িৎশক্তি থেকে—
• যান্ত্রিক শক্তি ➟ ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তির মাধ্যমে যান্ত্রিক শক্তি পাওয়া যায়।
• তাপ শক্তি ➟ বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক ইস্ত্ৰিতে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
• আলোকশক্তি ➟ বৈদ্যতিক বাতিতে তড়িৎ প্রবাহিত হলে তা থেকে আলোকশক্তি পাওয়া যায়।
• শব্দ শক্তি ➟ রেডিয়ো, বৈদ্যুতিক ঘণ্টা ইত্যাদিতে তড়িৎ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
• রাসায়নিক শক্তি ➟ তড়িদবিশ্লেষ্য পদার্থের তড়িদবিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
• চৌম্বক শক্তি ➟ তড়িৎচৌম্বক উৎপাদনের সময় তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

✪ চৌম্বক শক্তি থেকে—
• তড়িৎশক্তি ➟ তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে চৌম্বক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
• তাপ শক্তি ➟ চৌম্বক পদার্থকে চুম্বকণ প্রক্রিয়ায় চুম্বকিত করার সময় সামান্য তাপ উৎপন্ন হয়।
• যান্ত্রিক শক্তি ➟ চুম্বকের দ্বারা লৌহচর্ণের আকর্ষণের সময় চৌম্বকশক্তি যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত হয়।
• শব্দশক্তি ➟ কোনো চৌম্বক পদার্থকে হঠাৎ চুম্বকিত করলে একটি যান্ত্রিক শব্দ উৎপন্ন হয়।

✪ শব্দশক্তি থেকে—
• যান্ত্রিক শক্তি ➟ প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানালার কাচ ফেটে যায়।
• তড়িৎশক্তি ➟ টেলিফোনের প্রেরকযন্ত্রে শব্দশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
• রাসায়নিক শক্তি ➟ অ্যাসিটিলিন গ্যাসে বিস্ফোরণ ঘটিয়ে গ্যাসটিকে কার্বন ও হাইড্রোজেনে রাসায়নিকভাবে বিয়োজিত করা।

✪ রাসায়নিক শক্তি থেকে—
• তাপশক্তি ➟ পোড়াচুনে (CaO) জল দিলে তাপ উৎপন্ন হয়।
• তড়িৎশক্তি ➟ বৈদ্যতিক কোশে রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রপান্তরিত হয়।
• শব্দশক্তি ➟ পটকা ফাটালে শব্দ উৎপন্ন হয়। এখানে রাসায়নিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
• আলোকশক্তি ➟ ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে তীব্র আলো উৎপন্ন হয়।
• যান্ত্রিক শক্তি ➟ কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়। এখানে কয়লার রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

✪ পারমাণবিক শক্তি থেকে—
• তাপশক্তি ➟ নিউক্লিয় বিভাজনে (fission) প্রচুর তাপ উৎপন্ন হয়।
• তড়িৎশক্তি ➟ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপাদন করা হয়।
• যান্ত্রিক শক্তি ➟ পারমাণবিক বোমার বিস্ফোরণে বিধ্বংসী ধ্বংসলীলা সংঘটিত হয়। এক্ষেত্রে পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
• শব্দশক্তি ➟ পারমাণবিক বোমার বিস্ফোরণে প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়। এখানে পারমাণবিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।

✪ গতিশক্তি থেকে স্থিতিশক্তি ➟ একটি বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে, স্থিতিশক্তি বাড়তে থাকে এবং বস্তুটির সর্বোচ্চ অবস্থানে বস্তুর সমস্ত শক্তিই স্থিতিশক্তি।

✪ স্থিতিশক্তি থেকে গতিশক্তি ➟ দম দেওয়া ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয়, ঘড়ি চলতে শুরু করলে ওই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। #শক্তি

জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা, যারা এই পরীক্ষায় ভয় পায়, তারা জীবনে কোনও লক্ষ্য পূরণ করত...
09/09/2025

জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা, যারা এই পরীক্ষায় ভয় পায়, তারা জীবনে কোনও লক্ষ্য পূরণ করতে পারে না।

Remember Previous Year Teacher's Day 5th September 2024    #শিক্ষকদিবস
06/09/2025

Remember Previous Year Teacher's Day 5th September 2024 #শিক্ষকদিবস

Address

Kolkata

Opening Hours

Monday 6am - 5pm
Tuesday 6am - 5pm
Wednesday 6am - 5pm
Thursday 6am - 5pm
Friday 6am - 5pm
Saturday 6am - 5pm
Sunday 6am - 5pm

Telephone

+919143066929

Alerts

Be the first to know and let us send you an email when Eureka Coaching Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share