Bengal Institute of Oriental Studies

Bengal Institute of Oriental Studies

Share

Astrological Education, Yoga Sastra, Veda, Indian Philosophy, Spiritual Upliftment etc.

26/06/2023

সঠিক উত্তরদাতা দের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের Bengal Institute of Oriental Studies - এর তরফ থেকে ডিজিটাল সার্টিফিকেট এবং, বিশেষ সম্মানে ভূষিত করা হবে।

মোট ৩০ নম্বরের এই একটা প্রশ্ন।

21/06/2023

“द्वाद॑शारं न॒हि तज्जरा॑य॒ वर्व॑र्ति च॒क्रं परि॒ द्यामृ॒तस्य॑।
आ पु॒त्रा अ॑ग्ने मिथु॒नासो॒ अत्र॑ स॒प्त श॒तानि॑ विंश॒तिश्च॑ तस्थुः” ।। 1.164.11।।

"দ্বাদশ পরিধি, এক চক্র ও তিন নাভি, এ কথা কে জানে ? ওই চক্রে ৩৬০ সংখ্যক চলাচল অর সন্নিবিষ্ট রহিয়াছে" । এই শ্লোকটির ব্যাখ্যায় পাওয়া যায় যে, ওই চক্রটিই সংবৎসরাত্মক 'কালচক্র' । উহার দ্বাদশ মাস রূপ দ্বাদশ পরিধি, তিন চাতুর্মাস্য * রূপ তিন নাভি, এবং ৩৬০অহোরাত্র রূপ ৩৬০টি ‘অর’ (spoke) রহিয়াছে । কিন্তু, ৩৬০দিনে বা এক বৎসরে ১২টি মাস হইয়াও প্রায় ৬দিন অবশিষ্ঠ রহিয়া যায় । বৎসরের প্রারম্ভে কোনো নক্ষত্র হইতে রবিশশী গমন করিলে বৎসরান্তে তাঁহারা তথায় পুনর্ব্বার একত্র হন না । অতএব, ৩৬০ দিনাত্মক ৫ বৎসরে ৩০ দিন বা ১ মাস অধিক হইয়া যায় । এই অধিক মাস বা অধিমাস ৫বর্ষ অন্তর ত্যাগ না করিলে মাস ও বৎসরের ঐক্য অর্থাৎ, ঋতুর ঐক্য থাকে না ।

* চাতুর্মাস্য অর্থ হইল - শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই চারটি মাস । শ্রীভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন । দেব-শয়নী একাদশী (জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী) - তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন । পার্শ্ব একাদশী (ভাদ্র শুক্লা একাদশী)-তে পার্শ্ব পরিবর্তন করেন, এবং, দেব-উত্থান একাদশী (কার্তিক শুক্লা একাদশী)-তে ভগবান উত্থিত হন । বৎসরের এই চারি মাসে প্রাকৃতিক কারণে মানুষ্যের দেহ এবং মনে রজো ও তমোগুণের প্রভাব অধিক হইয়া থাকে এবং অঘটন অধিক ঘটিতে থাকে । সেই কারণে কায়-মনোবাক্যে সংযত হইয়া চলা বাঞ্ছনীয় ।

20/06/2023
Dr. ASIS KUMAR RAY 14/06/2023

Dr. ASIS KUMAR RAY Your appointment with Dr. ASIS KUMAR RAY is one click away. See availability and schedule your appointment online.

14/06/2023

"অগস্ত্য নক্ষত্র"
ইংরেজি : "Argo Navis" (the Ship Argo)
সংস্কৃত: "अगस्त्य"

বাল গঙ্গাধর তিলক মহাশয় দেখাইয়াছেন, আকাশ-গঙ্গাই বৈতরণী । সেই গঙ্গাস্থিত "অগস্ত্য নক্ষত্র" দিব্য নৌকা [Argo Navis (the Ship Argo)], দুইটি কুক্কুরের একটি সিদ্ধান্তে লুব্ধক (Canis major) নামে প্রসিদ্ধ; অন্যটি “প্রলুব্ধক” (Canis minor )। এই দুই তারাময় কুক্কুর আকাশ-গঙ্গার দুই পারে অবস্থিত। ইতঃপূর্ব্বে দেখা গিয়াছে, বিষুবন্ হইতে রবির সমুদয় দক্ষিণ পথ যমলোক নামে খ্যাত। মৃগশিরা নক্ষত্রে বিষুবন্ না থাকিলে যমলোকে যাইবার পথে বৈতরণী পড়ে না, এবং দুইটি কুক্কুরেরও সম্মুখীন হইতে হয় না। গ্রীক পুরাণে ও পার্সি-দিগের অবেস্তা গ্রন্থেও যমদ্বারে কুক্কুবের অবস্থিতি বর্ণিত আছে। ঐ দুই কুক্কুরের পাশ্চাত্য নামে এখনও কুক্কুর বুঝায় । উহাদের মধ্যে লুব্ধক, ঋগ্বেদে সরমা নামে খ্যাত। এই সকল বিবরণ হইতে প্রতীতি হইবে যে, যে সময়ে মৃগশিরা নক্ষত্রে বিষুবদ্দিন হইত, সেই প্রাচীন কাল উপলক্ষ করিয়া এই রূপকের কল্পনা হইয়াছিল, এবং স্বর্গগঙ্গার নামানুসারে যেমন ভুর্গঙ্গা, তেমনই আকাশের বৈতরণী কালক্রমে ঊড়িশ্যায় আসিয়াছে।

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Pailan, Chak Rajumolla, House No. N0002
Kolkata
700104