Ochena Chokhe

Ochena Chokhe জানতে চাওয়ার ইচ্ছা জ্ঞান বাড়ানোর প্রচেষ্টা।।
সাথে থাকবেন।।

05/12/2024
11/09/2024

কোচবিহার রাজবাড়ি (অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। ১৮৮৭ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল।
কোচবিহার রাজবাড়ি ইষ্টক-নির্মিত। এটি ক্ল্যাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজনকক্ষসহ ২৪টি কক্ষ। দ্বিতলে ১৫টি শয়নকক্ষ, ৩টি বৈঠকখানা, ৪টি তোশাখানা, ১১টি স্নানঘরসহ মোট ৪০টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা-রানি থাকতেন। দ্বিতলে নাচঘরও ছিল বলে জানা যায়। এই প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলি কোনওটি কাঠের, কোনওটি লোহার। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে। প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা। সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো। গোটা রাজাপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল। ১৮৯৭ সালের ১২ জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর ত্রিতল ভেঙে যায়। প্রাসাদের অলংকরণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলংকরণ রয়েছে।।
Coochbehar

10/09/2024

যে দুর্গটি চীনের মহাপ্রাচীরের পরে দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসাবে ইতিহাসে তার চিহ্ন তৈরি করেছে - এটি রাজস্থানের কুম্ভলগড় দুর্গ ছাড়া আর কেউ নয়। শক্তিশালী দুর্গটি 3600 ফুট লম্বা এবং 38 কিমি লম্বা যা উদয়পুর এলাকাকে ঘিরে রয়েছে। এটি 15 শতকে রানা কুম্ভ দ্বারা নির্মিত বলে মনে করা হয়। দুর্গটিকে আরও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে যা রাজস্থানের পাহাড়ী দুর্গের অধীনে রয়েছে। এটি পশ্চিম আরাবল্লী পাহাড়ে কৌশলগতভাবে অবস্থিত।

বিপুল সংখ্যক যুদ্ধ প্রত্যক্ষ করে, পাহাড়টি এমন সীমানা হিসাবে কাজ করে যা অলঙ্ঘনীয়। যে দুর্গটিতে সাতটি সুরক্ষিত প্রবেশদ্বার রয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি জৈন মন্দির রয়েছে, সেই সাথে লাখোলা ট্যাঙ্ক যা দুর্গের অভ্যন্তরে সবচেয়ে বিখ্যাত ট্যাঙ্ক যা রানা লাখা নির্মাণ করেছিলেন। দুর্গটিতে বেশ কয়েকটি হিন্দু মন্দির এবং জৈন মন্দির রয়েছে যা শাসকদের ধর্মীয় সহনশীলতার ইঙ্গিত দেয়।।
OCHENA CHOKHE__ অচেনা চোখে great wall of india

সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ।।
07/09/2024

সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ।।

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Moumi RoyDrop a comment to welcome them to...
07/09/2024

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Moumi Roy

Drop a comment to welcome them to our community,

06/09/2024

দূর্গা পুজোতে কলকাতার সেরা কিছু খাবার ও দোকানের নাম ।। পারলে চেখে দেখবেন নিরাশ হবেন না।।
OCHENA CHOKHE__ অচেনা চোখে

04/09/2024

বন্দে ভারত, নমো ভারত, অমৃত ভারত এই তিন ট্রেন এ আলাদা কি কি পার্থক্য রয়েছে ??

বিষয় টা আপনারা কি জানেন ??এক টাকার কয়েন ভারতের এক একটি শহরে এক এক রকম। এটা সত্যি ভীষণ আকর্ষণীয় ব্যাপার। হায়দ্রাবাদ (...
28/07/2024

বিষয় টা আপনারা কি জানেন ??
এক টাকার কয়েন ভারতের এক একটি শহরে এক এক রকম।
এটা সত্যি ভীষণ আকর্ষণীয় ব্যাপার।

হায়দ্রাবাদ ( তেলেঙ্গানা) - এক টাকার নিচে ফাইভ পয়েন্ট স্টার মার্ক
মুম্বাই (মহারাষ্ট্র) - এক টাকার নিচে ডায়মন্ড মার্ক
নয়ডা (দিল্লী) - এক টাকার নিচে স্মল ডট মার্ক
কলকাতা (পশ্চিমবঙ্গ) - কোনো মার্ক নেই

সত্যি ভারতবর্ষ এর কত বৈচিত্র্য।

20/07/2024

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Ochena Chokhe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ochena Chokhe:

Shortcuts

Share

Category