19/12/2025
২০২৬ সালে শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি
এতদ্বারা জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে মাইন্ডসেট পাবলিক স্কুলে শিক্ষিকা নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীগণকে আগামী ০১/০১/২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতার নথিসহ বায়োডাটা জমা দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :-
১। প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে।
২। বি. এ /বি.এড/ ডি. এল, এড অবশ্যই পাশ হতে হবে।
শর্তাবলী
১। প্রার্থীকে অবশ্যই গোপালগঞ্জের বাসিন্দা হতে হবে।
২। বায়োডাটায় এক কপি রঙিন ছবি লাগিয়ে দিতে হবে এবং এক কপি ছবি আলাদা ভাবে দিতে হবে ।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ