05/10/2024
সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়, দুই বরেণ্য শিল্পীর শতবর্ষে ‘গানঘর’-এর দশক পূর্তি উপলক্ষে বিশেষ নিবেদন ‘প্রণাম শতবার’-এর দুই পর্ব অনুষ্ঠিত হলো গত বুধবার ১৭ই জুলাই ২০২৪, শরৎচন্দ্রের বাসভবনে ও ২৬শে আগস্ট ২০২৪, ইন্দুমতী সভাগৃহে৷ এই দুই দিন অতিথির আসন অলংকৃত করেছিলেন গানঘরের কর্ণধার দেবাংশু মুখোপাধ্যায়ের দুই সংগীতগুরু বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রীমতী জয়ন্তী পুরকায়স্থ ও শ্রীমতী শ্রাবণী সেন৷ তা ছাড়াও গানঘর অতিথিরূপে পেয়েছে বিভিন্ন গুণীজনকে, চার বরিষ্ঠ শিল্পী.... সুমিত্রা রায়, স্বপ্না ঘোষাল, সুমিত্রা চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা ভট্টাচার্যকে সম্মান জানিয়ে গানঘর নিজেই সম্মানিত৷ এ ছাড়াও অতিথিশিল্পী হিসেবে যাঁরা ছিলেন— জয়ন্তী পুরকায়স্থ, শ্রাবণী সেন, রঞ্জিনী মুখোপাধ্যায়, নমিতা বন্দ্যোপাধ্যায়, শঙ্কর গাঙ্গুলী, কেয়া নাগ, মাধবী দত্ত, সৌমিত রায়, গৌতম মুখোপাধ্যায়, গোপা চক্রবর্তী সমাদ্দার, মন্দিরা মুখোপাধ্যায়, পৌষালি রুদ্র বসু, দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, কুমার গৌরব দাস, অর্ণবনীল মুখোপাধ্যায়, শ্রবণা চট্টোপাধ্যায়, রোমিলা বিশ্বাস, জ্যোতির্ময় পণ্ডিত, নন্দিনী সেন, রবীন্দ্রগানের বিশিষ্ট শিল্পী ও প্রশিক্ষকদের পাশে এই প্রজন্মের প্রতিশ্রুতিমান শিল্পীরাও ছিলেন। এছাড়া সমবেত এবং একক কন্ঠে নিবেদনে ছিলেন গানঘরের বেশ কিছু সদস্য। তালবাদ্য-এ ছিলেন গোপালকৃষ্ণ মণ্ডল, তুহিন সেনগুপ্ত এবং কি-বোর্ডে অনিকেত চক্রবর্তী, অরিন্দম ঘোষ। সঞ্চালনায় বুলা বাগচী, পারমিতা চক্রবর্তী ও প্রীতম চক্রবর্তী৷ দুই পর্বের অনুষ্ঠান পরিচালনায় গানঘরের সারথি দেবাংশু মুখোপাধ্যায়৷ দুইদিনের অনুষ্ঠানেই শিল্পীরা শুনিয়েছেন দুই কিংবদন্তি শিল্পীর রেকর্ড করা গান, যা রবীন্দ্রসংগীতের দুই দিকপালের ‘আপন গান’ হিসেবে শ্রুত অথবা বহুশ্রুত।
অনুষ্ঠান-দু'টির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন গানঘরের সারথি দেবাংশু মুখোপাধ্যায়।
আজ গানঘর বন্ধুদের শোনাচ্ছে গত ২৬শে আগস্ট ইন্দুমতী সভাগৃহে 'প্রণাম শতবার' ২য় পর্বের অনুষ্ঠানে গানঘরের সদস্য মহুয়া পাঁজার কণ্ঠে গীত বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি রচিত পদ "এ সখি হামার দুখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর", পদটির সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর৷
গানটি ১৯৭৫ সালে "ভানুসিংহের পদাবলী" আলেখ্যের জন্যে রেকর্ড করেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়৷