Pratapaditya Memorial Foundation - A Journey to Positivity

Pratapaditya Memorial Foundation - A Journey to Positivity

Share

Pratapaditya Memorial Foundation is founded to stand by underprivilged children and children with special needs. We all want a better society. Surely , we can.

Children are the pillars of society. So to make a better world we have to have the best childhood. Unfortunately Still after 70 years of independence , a large number of children are forced to live a horrible, dreary childhood.We are too small to erase this curse.Yes , we know that. But can't we bring some positive moments among them ? We can extend our hands to the children in distress and guide

28/09/2022

আজ খুব আনন্দের একটা দিন। আমাদের সকলের তরফ থেকে আজ সুন্দরবনের বিদ্যাধরী নদীর ধারে একটি গ্রামে ৯০ জন ছোট ছোট ছেলে - মেয়ের জন্য নতুন জামা পাঠিয়েছিলাম। প্রতি বার আমরাই যাই গ্রামে, বাচ্চাদের কাছে। কর্মশালা করি, পুরস্কার হিসেবে নতুন জামা দেওয়া হয়। এবারে আমি যেতে পারি নি। বন্ধু মালবিকা জামা নিয়ে গিয়েছিলো ওদের কাছে। আজ জামা গুলো দেওয়া হয়েছে। 'বিদ্যাধরী' শিশু কেন্দ্রের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। পাভেলদা আর মালবিকাকে ধন্যবাদ কি করে জানাই? ওঁরা তো অনাবিল - এরই অংশ। কিন্তু বাচ্চাদের নিয়ে মালবিকা আর বিজ্ঞানচর্চা নিয়ে পাভেলদা যেভাবে কাজ করে চলেছেন, তা নিঃসন্দেহে শ্রদ্ধার দাবি রাখে। কত মানুষ যে নিঃশব্দে সমাজের জন্য কাজ করে চলেছেন, অনাবিল না করলে বুঝতেই পারতাম না। বাচ্চাদের কাছে নতুন জামা পৌঁছে গেছে। এবার আমাদের পুজো শুরু।😊 সবাইকে পুজোর শুভেচ্ছা।

09/10/2021

প্রতিবারের মত এই বছরেও আমাদের গ্রামাঞ্চলের ৫০ জন শিশুদের নতুন জামা উপহার দেওয়ার অনুষ্ঠান ছিল। এবার আমরা দঃ ২৪ পরগণার সরবেরিয়ার কাছে একটি গ্রামে গিয়েছিলাম। গ্রামের তরফ থেকে সমন্বয়রক্ষাকারী হিসাবে আমরা পেয়েছিলাম একজন দরদী মানুষকে, শ্রী স্বপন মণ্ডল। অত্যন্ত সুসংগঠক। তাঁর সুব্যবস্থাপনায় সমস্ত কর্মকাণ্ড অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। তাঁদের পরিবারের আন্তরিকতায় আমরা আপ্লুত। সংস্থার তরফ থেকে শ্রী স্বপন মণ্ডল ও সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানাই।

Anaabil 11 Inauguaration#Mita Chatterjee 17/09/2021

আমরা যারা মধ্য তিরিশের পরেই ভাবতে থাকি "বয়স হয়ে গেছে"। আর চল্লিশ পেরোলেই কাজ-কর্ম, ভাবনা-চিন্তার তল্পি-তল্পা গুটিয়ে ফেলে হিসেব কষতে বসি, জীবনে কত বেশি করলাম, আর কত কম পেলাম - সেই "আমাদের" এই মানুষটাকে দেখা উচিত। অবিশ্বাস্য হলেও মানুষটার বয়স ৮৯। নব্বই বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি সারাদিন সক্রিয় নিজের জগতে। করোনার বাধায়, শুটিং থেকে হয়তো বিরত রেখেছেন নিজেকে। কিন্তু অলস অবসর এখনও তাঁকে গ্রাস করতে পারে নি। সকাল থেকে রাত আড়াইটে অবধি এখনও উনি শিল্প-সাহিত্য- পড়াশোনার জগত নিয়ে ডুবে আছেন। দুপুরের বিশ্রামটুকুও তাঁর নাকি প্রয়োজন হয় না। বিস্মিত হই দেখলে, কেমন করে পারলেন এই উদ্দীপনা ধরে রাখতে। এখনও সোজা মেরুদণ্ডে বসে ঘণ্টার পর ঘণ্টা অবলীলায় গল্প করে যান। ওঁর গল্প মানেই আদর, স্নেহ, ভালবাসা। কি অভিজ্ঞতা! কি গভীরতা! সবেতেই সম্ভ্রম জাগে। শারদ সংখ্যা অনাবিল ১৪২৮ উদ্বোধন হল ওঁর হাতে। যেন এক শুভ শক্তি আর পরম মমতা দিয়ে উনি জড়িয়ে দিলেন "অনাবিল"কে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এক বিরাট সান্নিধ্য পেল। আমার পরম সৌভাগ্য আমি ওঁকে প্রণাম করতে পারলাম, ওঁর হাত পড়ল আমার মাথায়। সেলিব্রিটিরূপে নয়, আজীবন ওঁর এই ভালবাসায় ভরা আশীর্বাদী ছোঁয়াটুকুই আমার পাতায় হয়ে থাকবে। আমার আনত প্রণাম।

Anaabil 11 Inauguaration#Mita Chatterjee

Photos from Pratapaditya Memorial Foundation - A Journey to Positivity's post 23/03/2021

We are back to our creative world.

Photos from Pratapaditya Memorial Foundation - A Journey to Positivity's post 16/03/2021

দীর্ঘ এক বছর পর আবার শুরু হল আমাদের "কিশলয়"-এর ক্লাস। বাচ্চারা আগের থেকেও বেশী উৎসাহে মহোল্লাসে ফিরে এল ক্লাসে। আমরাও আবার ফিরে এলাম আমাদের জগতে। গত বছর ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, মন ভেঙে গিয়েছিল। ভয় পেয়েছিলাম, এত কষ্ট করে তৈরি আমাদের সাধের "কিশলয়" অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল বোধ হয়। কিন্তু না, আমরা সবাই ভালবাসা দিয়ে ঘর বেঁধেছিলাম, তাই সে ঘর ভাঙতে পারে নি করোনা। ভাল লাগছে ফিরতে পেরে।

09/03/2021
Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Kolkata
T/19TEGHORIAMAINROAD,KOLKATA-159