19/05/2021
।। আজ উনিশে ।।
বাংলা ভাষাকে দ্বিতীয় রাজ্য ভাষার এবং প্রতিটি ভাষার উপযুক্ত মর্যাদা দানের দাবিতে আহুত সংগ্রামে জাতি, ধর্ম, ভাষার ভেদাভেদ ভুলে বরাক উপত্যাকার সর্বশ্রেনীর মানুষ ১৯ মে ১৯৬১ সালে সংগ্রামের কার্যসূচি ও দ্বায়িত্ব অনুযায়ী সেদিন পথে নেমেছেল। তখন বিকেল প্রায় ২টা ৩৫ মিনিট কোথা থেকে এক পুলিশ অফিসার (ডি আই জি বর্ডার) আরো সশস্ত্র বাহিনী নিয়ে শিলচর স্টেশনে প্রবেশ করে গুলি করে সত্যাগ্রহীদের মেরে ফেলার আদেশ দিল। মুহুর্তে রক্তে রাঙা হয়ে অনেকেই ঢলে পড়ল। যার মধ্যে নয়জন ১৯ মে তারিখে এবং ২০ মে তারিখে একজন হাসপাতালে ও একজন গুলিবদ্ধ দেহ স্টেশনের পাশের পুকুরে ভেসে উঠল। ১৯ মে’র এই একাদশ শহীদের সংক্ষিপ্ত পরিচিতি শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হল।....
একাদশ শহীদ পরিচিতি সংগ্রহে রাখতে চাইলে মেল আইডি দিয়ে দিন। আমরা পিডিএফ করে মেল করে দেব।