Bidhannagar Municipal Sports Academy

Bidhannagar Municipal Sports Academy Welcome to the Official page of Bidhannagar Municipal Sports Academy.

05/09/2026
IFA (WB) পরিচালিত নার্সারি ফুটবল প্রতিযোগিতার  "A" বিভাগে  ফাইনালে উঠল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি ।আজকের সেম...
31/08/2026

IFA (WB) পরিচালিত নার্সারি ফুটবল প্রতিযোগিতার "A" বিভাগে ফাইনালে উঠল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি ।

আজকের সেমিফাইনাল খেলায় বিধাননগর টাইব্রেকারে ৪ - ৩ গোলে পরাজিত করলো ভবানীপুর ফুটবল ক্লাবকে।

অনেক অনেক অভিনন্দন সবাইকে আর শুভেচ্ছা ফাইনালের জন্য।

 # # জুনিয়র বাংলা ফুটবল দলে আমাদের তিন জন  # #জুনিয়র  (বালক) জাতীয় ফুটবল প্রতিযোগীতা ২০২৬-২০২৭, বি. সি. রায় ট্রফিতে ...
22/08/2026

# # জুনিয়র বাংলা ফুটবল দলে আমাদের তিন জন # #

জুনিয়র (বালক) জাতীয় ফুটবল প্রতিযোগীতা ২০২৬-২০২৭, বি. সি. রায় ট্রফিতে অংশগ্রহণের জন্য
বাংলা ফুটবল দলে নির্বাচিত হয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমীর তিন ফুটবলার - আজিজুল মণ্ডল, অয়ন করণ এবং অংশু রাই।
অভিনন্দন ও শুভেচ্ছা তোমাদের জন্য।
বাংলা দলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

Azijul Mondal, Ayan Karan and Anshu Rai - 3 footballers of Bidhannagar Municipal Sports Academy has been selected for the Bengal Football Team for participation in the Junior Boys' National Football Championship B. C. Roy Trophy, 2026-2027.

Best wishes to you all.

All the best to Bengal Football Team.

IFA পরিচালিত স্টেট ইউথ লীগের  অনূর্ধ্ব - ১৩ বিভাগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের দ্বিতীয় খেলায় আজকে বিধাননগর মিউনিসিপ্যাল স...
07/06/2026

IFA পরিচালিত স্টেট ইউথ লীগের অনূর্ধ্ব - ১৩ বিভাগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের দ্বিতীয় খেলায় আজকে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমী ৪-০ গোলে পরাজিত করেছে জ্যোতির্ময় ফুটবল একাডেমীকে।

আজ আমাদের দুটি খেলা ছিল। IFA পরিচালিত অনূর্ধ্ব - ১৩ স্টেট লীগের খেলায় আজকে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমী ১-০ গ...
05/06/2026

আজ আমাদের দুটি খেলা ছিল।
IFA পরিচালিত অনূর্ধ্ব - ১৩ স্টেট লীগের খেলায় আজকে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমী ১-০ গোলে পরাজিত করেছে পানিহাটি ফ্যাশন জোন ফুটবল একাডেমীকে।

অপর খেলায় IFA নার্সারি লীগের A গ্রুপের ম্যাচে বিধাননগর ৮-০ গোলে পরাজিত করেছে সোনারপুর YMSA কে

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) পরিচালিত অম্বর রায় সাব জুনিয়র (অনূর্ধ্ব - ১৩) ক্রিকেট প্রতিযোগীতায় সেমিফাইনালে ...
13/05/2026

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) পরিচালিত অম্বর রায় সাব জুনিয়র (অনূর্ধ্ব - ১৩) ক্রিকেট প্রতিযোগীতায় সেমিফাইনালে উঠেছে আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমী। প্রতিযোগিতার শুরু থেকেই দারুন খেলছে আমাদের ছেলেরা। কোয়ার্টার ফাইনালে একাই ছয় উইকেট নিয়েছে আমাদের অধিনায়ক শুভদীপ দাস। এই দলের সব খেলোয়াড়দের অবদান অনস্বীকার্য। আজ সেমিফাইনাল ম্যাচ। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) পরিচালিত "অম্বর রায় সাব জুনিয়র (অনূর্ধ্ব - ১৩) ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউ...
08/04/2026

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) পরিচালিত "অম্বর রায় সাব জুনিয়র (অনূর্ধ্ব - ১৩) ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় জয়ী হলো "বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি"। গতকাল বিধাননগরের কাছে ৭ উইকেটে পরাজিত হলো "ভিডিওকন স্কুল অফ ক্রিকেট"।

বৃষ্টির কারণে ৩৫ ওভারের খেলাটি ১৫ ওভারের করা হয়। প্রথমে ব্যাট করে ভিডিওকন স্কুল অফ ক্রিকেট ৮৪ রান করে ৩ উইকেট হারিয়ে। বিধাননগর ১২.৪ ওভারে ৩ উইকেটে ৮৫ রান করে ম্যাচে জয়লাভ করে।
দারুন খেললো আমাদের ছেলেরা, সবার মিলিত চেষ্টার ফলেই একটা দারুন জয় এলো। উল্লেখযোগ্য আদিত্য বৈদ্যর ২৭ বলে ৪১ রান।
সবাইকে অনেক অভিনন্দন এবং আগামী ম্যাচের জন্য শুভেচ্ছা।
ছবিতে প্রশিক্ষক কাঞ্চন স্যারের সঙ্গে আমাদের ছেলেরা।

16/03/2026

Nursery B গ্রুপের ইস্ট জোনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের লীগের প্রথম খেলায় জয়লাভ করলো বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমী।
আজকে মাইকেলনগরের মাঠে বিধাননগর ১-০ গোলে পরাজিত করে ইস্ট বেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স কে।
বিধাননগরের হয়ে একমাত্র গোলটি করেছে জয় নস্কর।

Address

Bidhannagar Sports Complex
Kolkata
700091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidhannagar Municipal Sports Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category