06/01/2026
বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব, হরিনাভী শাখাতে। আগামী ১৮ই জানুয়ারি,২০২৬, রবিবার। আমন্ত্রণ রইল সকল প্রাক্তনীর। বিশদে জানার জন্য মূল পোস্টের ক্যাপশন পড়ুন।
আগামী ১৮ই জানুয়ারি শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটের হরিনাভী শাখার প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল প্রাক্তনীকে নিয়ে এক আনন্দঘন পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোরঞ্জক গেমস।
এছাড়াও সকল প্রাক্তনীর জন্য দুপুরে মধ্যাহ্নভোজের সুব্যবস্থা রাখা হয়েছে।
এই পুনর্মিলন উৎসবের আয়োজন ও ব্যবস্থাপনার স্বার্থে মাথাপিছু সামান্য কিছু মূল্য ধার্য করা হয়েছে।
২০২০ ব্যাচ পর্যন্ত: ₹৩৫০ টাকা
২০২১ - ২০২৪: ₹২৫০ টাকা
আগামী ১১ই জানুয়ারি, ২০২৬ র পর আর কোন নাম নথিভুক্তকরণ ও যোগদান মূল্য গ্রহণ করা হবে না।
বিশদে জানার জন্য অথবা নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন,
ঋষিজা চক্রবর্তী: ৮৫৮৪৯১১৬৯২
অঙ্কিশ ঘোষাল: ৮২৪০৬৮৭২০১
সায়ক নস্কর: ৮৭৭৭২৮৫৮৪৫
অথবা মেল করুন: [email protected]
বিদ্যালয় জীবনের সেই সোনালি দিনগুলোকে আবার একসাথে ফিরে দেখার এই মুহূর্ত সত্যিই অনন্য।
এই পুনর্মিলন উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
সকল প্রাক্তনীকে সপরিবারে এই আনন্দের দিনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।