Shabdabaaji - শব্দবাজি

Shabdabaaji - শব্দবাজি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shabdabaaji - শব্দবাজি, Education Website, 60/140, Haripada Datta Lane, KOLKATA.
(598)

মজাদার বাংলা শব্দের খেলা ও বাঙালিয়ানার নানান বারুদে ঠাসা না-নিষিদ্ধ 'শব্দবাজি'--শব্দ আছে, আওয়াজ নেই! ২০১০ সালে RJ Roy-এর উদ্যোগে এফ.এম.রেডিও থেকে যাত্রা শুরু। বিভিন্ন জায়গায় মজার খেলার অভিনব অনুষ্ঠান, বাংলা শেখানোর কর্মশালা ও ভাষাচর্চার নানান কাজের বাজি! "শব্দবাজি"-র জন্ম ২রা মার্চ ২০১০ সালে। শব্দবাজির প্রতিষ্ঠাতা RJ Roy-এর রেডিয়ো অনুষ্ঠান "মনে রয়"-তে বাংলা শব্দের কয়েকটা মজার খেলা খেলানোর মাধ্যমে পথচলা শুরু। তবে, শব্দবাজির খেলাগুলো আনুমানিক ২০০০ সাল থেকে তৈরি করা শুরু হয়--বেশ কিছু ইংরেজি শব্দের খেলার উপর ভিত্তি করে। ২০১২ সালের ১৫ই এপ্রিল থেকে এই ফেসবুক পেজ আর শব্দবাজির ওয়েবসাইট একইসঙ্গে শুরু করা হয় । শব্দবাজির বাংলা শব্দের খেলাগুলো নিয়ে প্রথম বই প্রকাশিত হয় ২০১৩ সালে, দেজ পাবলিশিং থেকে। ২০১৪ সালে শব্দাজির android মোবাইল গেম তৈরি করা হয়, যার উদ্বোধন করেন মীর অফসর আলি। ২০১২-র কলকাতা বইমেলা থেকে শুরু হয় শব্দবাজির সরাসরি অনুষ্ঠান--বিভিন্ন স্কুল, কলেজ, পাড়ায় ক্যুইজের আদলে বাংলা শব্দ নিয়ে মজার খেলা আর আড্ডার আসর।

 #খাবলি খেলুন, শব্দ চিনুন।  #শব্দবাজি    #বাংলাশব্দেরখেলা
20/08/2026

#খাবলি খেলুন, শব্দ চিনুন। #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা

সহজ খেলা  #শব্দভেদ। ২০১৮ সালের খেলাটা, আজ আবার খেলুন।  #শব্দবাজি  #বাংলাশব্দেরখেলা
19/08/2026

সহজ খেলা #শব্দভেদ। ২০১৮ সালের খেলাটা, আজ আবার খেলুন। #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা

আজ আবার উৎপল দত্ত-র মৃত্যুদিন! বাংলা বানানগুলোকে মৃত্যুর হাত থেকে কি  #শব্দপুলিশ বাঁচাতে পারবে?  #শব্দবাজি    #বাংলাশব্দ...
19/08/2026

আজ আবার উৎপল দত্ত-র মৃত্যুদিন! বাংলা বানানগুলোকে মৃত্যুর হাত থেকে কি #শব্দপুলিশ বাঁচাতে পারবে? #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা

 #ছড়রা খেলুন, শব্দ চিনুন।  #শব্দবাজি    #বাংলাশব্দেরখেলা  #শব্দবিদ
18/08/2026

#ছড়রা খেলুন, শব্দ চিনুন। #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা #শব্দবিদ

18/08/2026

খুদে বাঙালিরা শব্দবাজি ফাটালো, আর খেলো Winner Ice Cream #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা #খুদেশব্দবাজি #খেলাপড়ায়লেখাপড়া

18/08/2026

কী বলে এই জিনিসটাকে? ভিডিয়ো দেখে বলুন দেখি! 🤔🤔 #শব্দবাজি #বাংলা #ভাষা #ট্রেন

Winner Ice Cream নিবেদিত  #শনিবারেরশব্দবাজি-র আগস্ট ২০২৬-এর দ্বিতীয় খেলার উত্তর।  #শব্দবাজি  #বাংলাশব্দেরখেলা
17/08/2026

Winner Ice Cream নিবেদিত #শনিবারেরশব্দবাজি-র আগস্ট ২০২৬-এর দ্বিতীয় খেলার উত্তর। #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা

সমার্থক শব্দের খেলা  #সমার্থকী। কমেন্টে উত্তর দিন।  #শব্দবাজি    #বাংলাশব্দেরখেলা
17/08/2026

সমার্থক শব্দের খেলা #সমার্থকী। কমেন্টে উত্তর দিন। #শব্দবাজি #বাংলাশব্দেরখেলা

শব্দবাজি ভালো লাগলে, বাংলা ভাষা জিতবেই। আর Winner Ice Cream ভালো খেলে জিতবেই। আসলে শুরু থেকেই মাথা ঠান্ডা রেখে খেলতে হবে...
17/08/2026

শব্দবাজি ভালো লাগলে, বাংলা ভাষা জিতবেই। আর Winner Ice Cream ভালো খেলে জিতবেই। আসলে শুরু থেকেই মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, খেলতে খেলতেই শিখে নিতে হবে নানান বাংলা শব্দের বানানের মারপ্যাঁচ। শব্দবাজি বাংলা শব্দের খেলা আয়োজিত, উইনার আইসক্রিমের সহযোগিতায় বাংলা শেখানোর কর্মশালা চলছে স্কুলে স্কুলে। খুদে শব্দবাজির আজকের কর্মশালা ছিল কলকাতার United Missionary Girls High School -এ। বৃষ্টির কারণে ছাত্রী কম থাকলেও, তাদের শেখার-জানার উৎসাহ কম ছিল না। শব্দবাজির কর্ণধার Tonmoy Roychoudhury এক-একটা ক্লাস ধরে আলাদা আলাদা করে, প্রায় এক ঘণ্টা সময় নিয়ে বিভিন্ন মজাদার খেলার মাধ্যমে চেনা-অচেনা শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শব্দকর্মী ভাস্কর ব্যানার্জি আর Snehashish Bhattacharya সঙ্গে ছিলেন অন্যান্য দিনের মতো। আর কর্মশালার শেষ পাতে প্রত্যেকের হাতে-হাতে দেওয়া হল উইনার আইসক্রিম - কারণ, ভালো খেলে জিতবেই! উইনার-শব্দবাজি জুটি আগামীদিনে কলকাতা এবং অন্যান্য জেলার বাংলা-ইংরেজি দুই মাধ্যমের স্কুলেই পৌঁছে যাবে। আপনিও আমন্ত্রণ জানাতে পারেন আমাদের, আপনার স্কুলে এই কর্মশালা করানোর জন্য। আমাদের ফোন নম্বর: ৯৮-৩৬৮৭-৩৬৮৭। #শব্দবাজি #খুদেশব্দবাজি #বাংলাশব্দেরখেলা

'মনসা' শব্দটা শুনলেই কেউ কেউ হাতজোড় করে কপালে ঠেকাবেন, কেউ হয়তো নাক সিঁটকোবেন। তবে, বাংলার বুকে 'মনসা'-কে অগ্রাহ্য করা য...
17/08/2026

'মনসা' শব্দটা শুনলেই কেউ কেউ হাতজোড় করে কপালে ঠেকাবেন, কেউ হয়তো নাক সিঁটকোবেন। তবে, বাংলার বুকে 'মনসা'-কে অগ্রাহ্য করা যাবে না, তাই শব্দবাজির তরফ থেকে আমরা 'মনসা' শব্দের উৎস আর ইতিহাস আলোচনা করলাম...

বন্দিলাম বন্দিলাম মাগো যন্ত্রে দিয়া ঘা।

অবধান করগো জগৎগৌরী মা।।

(মনসামঙ্গল; কবিবর বিজয় গুপ্ত)

তথ্য সংকলন: শব্দকর্মী প্রীতম দাশগুপ্ত

বাংলা তথা সমগ্র ভারতে দেবী মনসা পূজিত হন সর্পগণের দেবী রূপে। বাংলায় মনসা পুজোর উৎপত্তি নিয়ে ঐতিহাসিকগণ মনে করেন যে , মধ্যযুগে বাংলায় তুর্কি আক্রমণের সময়ে বাংলার গ্রাম-গ্রামান্তরে সর্পাঘাতে মৃত্যু হওয়া খুব স্বাভাবিক ঘটনা ছিল। তখন বাংলার মানুষেরা দেবীশক্তির প্রতি আস্থা জ্ঞাপন করেন, এবং পৌরাণিক দেবী মনসা বাংলার ঘরে ঘরে পূজিত হতে থাকেন।

দেবী মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় মহাভারত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে; তাছাড়া আরও বেশ কিছু পুরাণে মনসাদেবীর উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে, একবার প্রজাপতি ব্রহ্মা বিশেষ ‘সর্পমন্ত্র’ তৈরির জন্য ঋষি কশ্যপের কাছে গেলেন, যা দেবতাদের উপকারে লাগবে। ব্রহ্মার নির্দেশে ঋষি কশ্যপ তপস্যায় বসে ‘সর্পমন্ত্র’ উদ্ভাবন করলেন এবং ব্রহ্মাকে নিবেদন করলেন। কিন্তু স্মৃতি থেকে যখন সেই মন্ত্র উচ্চারিত হল তখন সেই মন্ত্র এক মূর্ত রূপ ধারণ করল। যেহেতু মূর্তিটির আবির্ভাব হয়েছে ঋষি কশ্যপের মন থেকে, তাই দেবীর নামকরণ করা হল ‘মনসা’। তিনি ঋষি কশ্যপের মানসকন্যা, বাসুকি নাগের ভগিনী। আবার দেবীভাগবত অনুযায়ী তিনি পরমাপ্রকৃতি মহামায়ারই এক রূপ।

দেবী মনসার বিবাহ হয় ঋষি জরৎকারুর সঙ্গে। ‘জরৎকারু’ কথাটা এসেছে ‘জরা’ থেকে। পুরাণ অনুসারে, ঋষি জরৎকারুর কঠোর তপস্যার কারণে শরীর জরাগ্রস্ত হয়ে গিয়েছিল, তাই এই নাম। বিবাহের আগে ঋষির দুই শর্ত ছিল, পাত্রীর নামও ‘জরৎকারু’ হতে হবে, এবং বিয়ের পর স্ত্রী তাঁর কোনো কাজে বাধা দিতে পারবেন না। দেবী মনসার আরেক নাম যেহেতু ‘জরৎকারু’ তাই ঋষির সঙ্গেই তাঁর বিবাহ হয়, এবং আস্তিক মুনির জন্ম হয়, যিনি রাজা জনমেজয়ের সর্পযজ্ঞ থেকে নাগেদের উদ্ধার করেন। এই একই গল্প মহাভারতের আদিপর্বেও রয়েছে। তবে দেবী মনসার নামও ‘জরৎকারু’ কেন, সেই নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।

দেবী মনসার আরেক নাম ‘জগৎগৌরী’, কারণ তিনি গৌরবর্ণা এবং জগতের কল্যাণের জন্য তাঁর আবির্ভাব। তিনি ‘সিদ্ধযোগিনী’, কারণ তিনি মহাদেবের কাছ থেকে ‘সিদ্ধযোগ’ লাভ করেছিলেন। তিনি বিষ্ণুর ভক্তা, তাই ‘বৈষ্ণবী’; এবং শিবের শিষ্যা, তাই ‘শৈবী’। তিনি নাগেদের ঈশ্বরী, তাই ‘নাগেশ্বরী’। তিনি জগতের বিষ হরণ করেন, তাই ‘বিষহরি’।

এবার চলে আসি মধ্যযুগের বাংলার চিরাচরিত লৌকিক কাব্য, মনসামঙ্গল কাব্যে। প্রসঙ্গত বলে রাখি, বাংলায় একাধিক মনসামঙ্গল কাব্য একাধিক কবি দ্বারা রচিত হয়েছে, যদিও সব ক্ষেত্রে মূল গল্প প্রায় একই, সেই চাঁদ সওদাগর-বেহুলা-লখিন্দরের কাহিনী। মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের নাম কোথাও ‘পদ্মাপুরাণ’, কোথাও ‘মনসার ভাসান’, কোথাও ‘মনসার জাগরণ’ বলেও উল্লিখিত রয়েছে। মনসামঙ্গলের কাহিনী পৌরাণিক কাহিনী থেকে সম্পূর্ণ আলাদা একটি ভিন্ন রচনা। দেবী মনসা এখানে ঋষি কশ্যপের মানসকন্যা থেকে সরাসরি হয়ে গেলেন মহাদেবের কন্যা। পদ্মের উপর তিনি অধিষ্ঠিত, তাই তিনি ‘পদ্মাবতী’। মহাদেব তাঁর পিতা, দেবী চণ্ডী তাঁর সৎমা। স্বর্গের ধোপা-কুমারী নেতা তাঁর ভগিনী ও নিত্য সহচরী। মঙ্গলকাব্যের মনসাদেবীর চরিত্রে সাধারণ মানুষের মতো আচরণ খুঁজে পাওয়া যায়। তিনি কোপনস্বভাব, মানুষের সঙ্গে তিনি ছলনা করেন; আবার তিনি ভক্তের ওপর প্রসন্ন হলে তার ওপর কৃপাও করেন। দেবী মনসা পৌরাণিক দেবী থেকে হয়ে ওঠেন বাংলার এক লৌকিক দেবী।

মনসামঙ্গলে দেবী মনসাকে আরেক নামে সম্বোধন করা হয়। এই নামটির কোনো পৌরাণিক উৎস নেই, এটি সম্পূর্ণ বাংলার লৌকিক নাম। যদিও সেই নামটি ভক্তিভরে নয়, অবজ্ঞার সাথেই সম্বোধন করা হয়ে থাকে; চাঁদ সওদাগর প্রদত্ত নাম ‘চ্যাংমুড়ি কানী’। এই ‘চ্যাং’ শব্দটি এসেছে দেশি শব্দ ‘চ্যাঙ্গ’ বা ‘চোঙ্গ’ থেকে, যার অর্থ ‘বাঁশ’(যেমন আমরা বলি ‘চ্যাংদোলা’)। বলা হয়, একটা সরু বাঁশের গায়ে কাপড় জড়িয়ে রাখলে যেমন দেখায়, মনসাদেবীকেও নাকি সেরকম রোগা দেখতে; তাই এই নামের উদ্ভব। ‘কানী’ বলার কারণ হল, দেবী চণ্ডী মনসাদেবীর সাথে কোন্দল করার সময়ে তিনি মনসার চোখে কুশের বাণ (মতান্তরে বেলের কাঁটা) ঢুকিয়ে দেন, তাই তিনি কানী। এমনকি বিজয় গুপ্তের মনসামঙ্গল অনুযায়ী, মনসা পূজায় চাঁদ সওদাগরের আপত্তির কারণ হলো মনসাদেবী কানা। -

অঙ্গহীন দেবতার পূজা আছে মানা।

তাহাতে শুনেছি পদ্মার এক চক্ষু কাণা।।

কিন্তু বিজয় গুপ্তের মনসামঙ্গলে আবার দেখা যাচ্ছে; কাব্যের প্রথম দিকে চণ্ডী-মনসার কোন্দল দেখালেও, কাব্যের শেষে চাঁদ সওদাগরকে চণ্ডী ও মনসা অভিন্ন রূপে দেখা দিয়েছেন-

এক রথে পদ্মা দুর্গা অন্তরীক্ষে থাকি।

দুইজনে দেখে চান্দ একই মুরতি।।

মনসামঙ্গলে কোথাও কোথাও মনসাকে দেবী চণ্ডী/দুর্গার আরেক রূপ বলেও ধরা হয়েছে।

এভাবেই নানা নামে, নানা রূপে বাংলার নানা অঞ্চলে মনসা দেবীরূপে পূজিতা হয়ে আসছেন।

তথ্যসূত্র- বাংলার দেবদেবী ও পূজাপার্বণ- দেবাশিস ভৌমিক; মহাভারত (কালীপ্রসন্ন সিংহ অনূদিত); মনসামঙ্গল- কবিবর বিজয় গুপ্ত; মনসামঙ্গল- বিপ্রদাস পিপিলাই; বাঙালির ভাষা ও সংস্কৃতি (একাদশ শ্রেণী)- পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Address

60/140, Haripada Datta Lane
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Shabdabaaji - শব্দবাজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shabdabaaji - শব্দবাজি:

Shortcuts

Share