01/12/2025
ওম শান্তি !!!
কেন হিংসুটে ও অহংকারী মানুষ অল্পবয়সে মারা যায়?
হিংসা ও অহংকার হলো এক একটি সিগন্যাল। প্রাচীন সমাজে মানুষ নিজের সাহস, সক্ষমতা আর লিডারশিপ প্রকাশ করার জন্য অহংকার করতো আর বিনিময়ে পেত সঙ্গী, ক্ষমতা ও সম্পদ। হিংসা ছিল প্রতিযোগিতার ইঞ্জিন। আদিম সমাজে সম্পদ ও যৌনসঙ্গীর পরিমাণ সীমিত ছিল। প্রতিটি গ্রুপে মাত্র ৫০ জন সদস্য বাস করত। যে যত হিংসুটে ছিল তার টিকে থাকার সম্ভাবনা ছিল বেশি। লাখ লাখ বছর পরও আমাদের হিংসা ও অহংকার দূর হয়নি।
আমাদের DNA জানে না আমরা এখন ৫০ জনের গ্রুপে নেই, পৃথিবীর জনসংখ্যা আজ প্রায় ৮ বিলিয়ন। আজ আমাদের পর্যাপ্ত খাবার ও যৌনসঙ্গী আছে কিন্তু তবুও আমরা হিংসা ও অহংকার মুক্ত হতে পারিনি। বুদ্ধিমান মানুষ হিংসা ও অংকারকে মিনিমাইজ করার চেষ্টা করছে। তারা অহংকারকে টক্সিসিটি আর হিংসাকে অ্যান্টিসোশ্যাল বলে ডিফাইন করছে।
হিংসা অথবা অহংকার শুধু সমাজের জন্য ক্ষতিকর নয়, এগুলো ব্যক্তিকে ভেতরের দিক থেকে ক্ষয় করে দেয়। হিংসা ও অহংকার মানব দেহে স্ট্রেস হর্মোন কর্টিসল বাড়ায়, ক্রোনিক স্ট্রেস তৈরি করে, ইমিউন সিস্টেম দুর্বল করে দেয়, শরীরে ফ্যাট বৃদ্ধি করে, ক্রোনিক পেইন ও হার্টের সমস্যা তৈরি করে।
আপনি কাউকে ইর্ষা বা অপমান করলে আপনার সিম্পেথ্যাটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, রক্তচাপ বেড়ে যায়, হার্টবিট অস্বাভাবিক হয়ে যায়। ক্রোনিক জেলাসি সরাসরি হৃদরোগের কারণ। হিংসা, ঘৃণা ও অহংকার আপনার হিপোক্যাম্পাস ও প্রিফ্রন্টাল কর্টেক্স ক্ষয় করে ফেলে। এতে আপনার মেমরি ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস পায়। আপনার জাজমেন্ট ও ডিসিশন মেকিং দুর্বল হয়ে যায়। যে ব্যক্তি সবসময় হিংসা ও ঘৃণার মধ্যে নিমজ্জিত তার দেহে টেস্টোস্টেরন কমে যায় এবং সেক্সচুয়াল ডিসফাংশন দেখা দেয়। যখন একজন ব্যক্তি সেক্সচুয়াল ক্ষমতা হারিয়ে ফেলে তখন তার মধ্যে হিংসা, বিদ্বেষ ও ঘৃণার পরিমাণ আরও বাড়তে থাকে। হিংসুটে মানুষ অতিরিক্ত স্ট্রেসের কারণে জাংক ফুড খায়। শরীর সবসময় হাই এলার্টে থাকায় তাদের মেটাবলিক ডেমেজ দেখা দেয়। হিংসুটে ও অহংকারী মানুষের ডিএনএ টলেমিয়ার্স দ্রুত ছোট হয়ে যায়, তারা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় অর্থাৎ তাদের বয়স টার্বো মোডে বাড়তে থাকে।
হিংসা থেকে মুক্তির জন্য মস্তিষ্কে GPS Mode চালু করুন। জিপিএস সিস্টেম যেমন আপনি কোথায় যাচ্ছেন, কোন ডিরেকশন নিতে হবে ও কোথায় মনোযোগ দিতে হবে তা জানিয়ে দেয়, হিংসাও আপনাকে বলে দেয় আপনার ডেস্টিনেশন কোথায়। আপনি যে মানুষটির প্রতি হিংসা ফিল করছেন তার মধ্যে এমন কিছু আছে যা আপনার কাছে নেই। এখন আপনাকে আপনার ডিরেকশন আপগ্রেড করতে হবে, কারণ আপনার নেক্সট ডিরেকশন হলো আপনার ফিউচার ভার্সন তার মতো অথবা তার থেকেও উন্নত করা।
হিংসা ও অহংকার একটি শক্তি কিন্ত এ শক্তির অপব্যবহার আপনার জন্য লাইফ থ্রেটেনিং। একজন সুশিক্ষিত ও জীবনবোধসম্পন্ন মানুষ হিংসা ও অহংকারের দাসত্ব করে না, তারা এটাকে শক্তিতে রূপান্তর করে। আপনি আপনার জেলাসি ও ইগো দুইভাবে ব্যবহার করতে পারেন। প্রোডাক্টিভ মোড ও ডেস্ট্রাক্টিভ মোড। ডেস্ট্রাক্টিভ মুড হলো এটাকে নিজের অথবা অন্যের বিপক্ষে ব্যবহার করা। আর প্রোডাক্টিভ মোড হলো, এসব অনুভূতিকে শক্তিতে ট্রান্সলেট করা। সে পারে, আমি পারি না__এটা আমার দুর্বলতা। এটা একটা বায়োলজিক্যাল এলার্ম। বুদ্ধিমান মানুষ এই এলার্মকে ট্রিগার হিসেবে ব্যবহার করে।
ফেসবুক এর দেওয়াল থেকে --