02/08/2026
স্বাধীনতা দিবসে সংস্কৃতি দফতরের অঙ্কন প্রতিযোগিতা, প্রশিক্ষণ দেবে ভাঙড়ের শিশুমন প্রশিক্ষণ কেন্দ্র
সাদ্দাম হোসেন মিদ্দে, নতুন সকাল, ভাঙড়: এবছর (২০২৬) ৮০ তম স্বাধীনতা দিবস পালিত হবে সারা ভারতবর্ষে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করছে। প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কাশিপুর শিশুমন প্রশিক্ষণ কেন্দ্র।
৭ আগস্ট শুক্রবার ও ১৪ আগস্ট শুক্রবার বিকালে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। ভাঙড়ের খ্যাতনামা অঙ্কন শিল্পীরা প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে ৬ আগস্ট প্রর্যন্ত।
উল্লেখ্ আজ (৩ আগস্ট ২০২৬) থেকে পশ্চিমবঙ্গ সরকারের বসে আঁকো প্রতিযোগিতার নাম নথিভুক্ত শুরু হয়েছে। চলবে ১২ আগস্ট প্রর্যন্ত। ১৫ আগস্ট প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হবে। নাম নথিভুক্ত ও প্রতিযোগিতা কলকাতা তথ্য কেন্দ্রে হবে।
বসে আঁকো প্রতিযোগিতা টি ক ও খ দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি প্রর্যন্ত ক বিভাগ এবং পঞ্চম থেকে সপ্তম শ্রেণি প্রর্যন্ত খ বিভাগ। উভয় বিভাগের প্রতিযোগিদের প্যাস্টেল ও জল রঙে আঁকতে হবে। ক বিভাগের জন্য আঁকার নির্দিষ্ট বিষয়বস্তু নেই। যেমন খুশি আঁকা যাবে। খ বিভাগের জন্য নির্দিষ্ট বিষয়ে আঁকতে হবে। তবে আগে থেকে বিষয়বস্তু জানানো হয়নি। প্রতিযোগিতার দিন বিষয়বস্তু জানানো হবে।
আরো বিস্তারিত শিশুমন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ শিবির থেকে জানানো হবে। শিশুমন-এর প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া প্রতিযোগিদের কলকাতা তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার ব্যাবস্থা করবে।
শিশুমন প্রশিক্ষণ শিবিরের বিশেষ প্রশিক্ষণ শিবির ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের বসে আঁকো প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন। যোগাযোগের সংখ্যা 7001672011 (কল অথবা মেসেজ করুন)।
তথ্য: তথ্য ও সংস্কৃতি দফতর থেকে নেওয়া।
লেখা: সাদ্দাম হোসেন মিদ্দে।
(ছেলেগোয়ালিয়া, ভাঙড়। ৩ আগস্ট ২০২৬)
গ্রাফিক্স: জেমেনি।