Naraindass Bangur Memorial Multipurpose School(Govt. Sponsd)

  • Home
  • India
  • KOLKATA
  • Naraindass Bangur Memorial Multipurpose School(Govt. Sponsd)

Naraindass Bangur Memorial Multipurpose School(Govt. Sponsd) Naraindass Bangur Memorial Multipurpose School Alumnus. All the Students of this school even say"
We N.D.B.M.M School(Govt. Sponds). N.D.B.M.M. School.

Narain Dass Bangur Memorial Multipurpose School.(Government Sponsored). Some people say it Narayan das Bangur multipurpose school.

শিক্ষার প্রসার সংক্রান্ত ঐতিহাসিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে,                 " শিক্ষার প্রসারের আলোয়            প্রজন...
19/06/2026

শিক্ষার প্রসার সংক্রান্ত ঐতিহাসিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে,
" শিক্ষার প্রসারের আলোয়
প্রজন্মগঠন - সমাজগঠন - দেশগঠন "

এই উদ্যোগকে সামনে রেখে ঐতিহ্যবাহী নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রাক্তনী সংগঠন ট্রাস্টের (বাঙুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্ট ) ঐতিহাসিক পদক্ষেপ, ঘুনী আদর্শ হাই স্কুলে লাইব্রেরী নবরূপে স্থাপন, যার মূল উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের, জ্ঞান,চরিত্র,মননশীলতা,উদ্ভাবন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং সর্বোপরি আদর্শ ও উন্নত মানুষ তৈরির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া।।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী তনয় কুমার দাস (T.I.C) মহাশয়ের হাতে এবং শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে ২০০+ অধিক বই আমরা তুলে দিলাম ১৭/০৬/২০২৬ তারিখে,(বুধবার),ঘুনী আদর্শ হাই স্কুল, (হাসনাবাদের প্রত্যন্ত অঞ্চল,ঘুনী গ্রামে)।।

খুব শীঘ্রই বিদ্যালয়ের লাইব্রেরীর শুভ উদ্বোধন সম্পন্ন হবে।।

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।।

ধন্যবাদান্তে,

Er. Supriya Saha

(President)
N.D.B.M.M SCHOOL ALUMNI ASSOCIATION TRUST

বিগত সোমবার,বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বাঙ্গুর স্কুলের প্রাক্তন ছাত্র, মৃগাঙ্ক ভট্টাচার্য্য দাদ...
14/06/2026

বিগত সোমবার,বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বাঙ্গুর স্কুলের প্রাক্তন ছাত্র, মৃগাঙ্ক ভট্টাচার্য্য দাদার সাথে স্কুল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষাৎ করলাম, প্রাক্তনী সংগঠনের সদস্যবৃন্দদের সাথে নিয়ে।।

বিষয় : বাঙ্গুর স্কুলের বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ।
স্কুলের বর্তমান ছাত্রদের অভিযোগ,
অভিভাবকমন্ডলীর অভিযোগ,
শিক্ষকদের সাথে করা অন্যায়,
স্কুলে "থ্রেট কালচার" চালানো,

2017 সালের প্রধান শিক্ষকের নিয়োগে অসঙ্গতি , এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

২০১৯ সালের ১৯শে জুলাইয়ের পর থেকে বাঙ্গুর স্কুলের,স্কুল এবং শিক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা মৃগাঙ্ক দাদাকে প্রতিনিয়ত জানিয়ে এসেছিলাম।
এই রকম অযোগ্য প্রধান শিক্ষক স্কুলে থাকার ফলে স্কুলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান নষ্ট হচ্ছে, আমাদের স্কুলের গৌরব নষ্ট হচ্ছে।

আজ লিখিত আকারে সেটা সংগঠনের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে জমা দিলাম।।
সমস্ত কিছু জানার পরে,দাদা করা বার্তা দিয়েছেন,বিস্তারিত আর এখানে লিখলাম না।।

এই রকম অযোগ্য প্রধান শিক্ষকের প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে পদত্যাগ দাবি করছি।

বাঙ্গুর স্কুলের সকল সহশিক্ষক ও শিক্ষিকামন্ডলীর কাছে প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে আবেদন অপনারা নির্ভয়ে, শিরদাঁড়া সোজা রেখে,মাথা উঁচু করে ছাত্রগঠনের কাজ করে যান, যে কোনো রকম সমস্যা থাকলে নির্ভয়ে আমাদের প্রাক্তনী সংগঠনের সাথে যোগাযোগ করুন,আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম,আছি এবং থাকবো।।

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।।

ধন্যবাদান্তে,

Er. Supriya Saha

(President)
N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST

08/06/2026

মাননীয় শ্রী আজিজ সরদার স্যারের বিদায়ী সংবর্ধনা.....

N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST

বিগত সোমবার (০১/০৬/২০২৬) উপস্থিত হয়েছিলাম আমাদের স্কুলের (নারায়নদাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল) বাংলার শিক্ষক...
06/06/2026

বিগত সোমবার (০১/০৬/২০২৬) উপস্থিত হয়েছিলাম আমাদের স্কুলের (নারায়নদাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল) বাংলার শিক্ষক তথা শিক্ষাগুরু ও শিক্ষারত্ন মাননীয় শ্রী আব্দুল আজিজ সরদার মহাশয়ের অবসরকালীন সমারোহ অনুষ্ঠানে।। বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্ট এর পক্ষ থেকে স্যারকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করলাম আমরা এবং সেই সাথে বাঙুর স্কুলের একটা যুগের অবসান হলো আজ।

শিক্ষকরা কোনদিন প্রাক্তন হয় না,শিক্ষকরা আজীবন ছাত্রদের হৃদয়ের মনিকোঠায় চির-বিরাজমান থাকে।
কারণ,শিক্ষকরা জাতি তথা সমাজের মেরুদন্ড তৈরীর কারিগর, সমাজকে সুরক্ষিত রাখতে গেলে,তার মেরুদণ্ডকে সুরক্ষিত রাখতে হবে ও সম্মান করতে হবে। শিক্ষকদের বিদায় জানানো মানে, শিক্ষাকে বিদায় জানানো আর শিক্ষাকে বিদায় জানানো মানে, একটা জাতির পতন, সমাজ ও সভ্যতার পতন,এককথায় বলতে গেলে, একটা জাতির মেরুদন্ড ভেঙে যাওয়া। শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা প্রদান আমাদের সকলের করতে হবে,এই বার্তা আমার পরবর্তী প্রজন্মের কাছে রইলো ।।

বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্ট এর পক্ষ থেকে
মাননীয় শ্রী আব্দুল আজিজ সরদার মহাশয়কে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও শতকোটি প্রণাম। আপনার অবসরেরই নতুন অধ্যায় আনন্দ সুস্বাস্থ্য শান্তি এবং দীর্ঘায়ুতে ভরে উঠুক এই কামনাই করি।

আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদান্ত,

Er. Supriya Saha

(President)
N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST


বিগত রবিবার ১০/০৫/২০২৬, A.G.M. 2025-2026 মঞ্চ থেকে বিতরণ করা হলো রেজিস্টার্ড সদস্যদের তৃতীয় ধাপের  Identity Card. যে সক...
24/05/2026

বিগত রবিবার ১০/০৫/২০২৬, A.G.M. 2025-2026 মঞ্চ থেকে বিতরণ করা হলো রেজিস্টার্ড সদস্যদের তৃতীয় ধাপের Identity Card. যে সকল প্রাক্তনীবৃন্দ উপস্থিত হতে পারেননি তাদের,পরবর্তী ছুটির দিন দেখে I .D কার্ড দিয়ে দেওয়া হবে।এখনো অনেক সদস্যদের ID Card দেওয়া বাকি আছে,ধাপে ধাপে সবাইকে দিয়ে দেয়া হবে।

প্রচুর প্রাক্তন ছাত্রদের সদস্যপদের আবেদন আমাদের কাছে এসে জমা পড়েছে,সেগুলো প্রতিটি স্তরে সঠিক যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সদস্যপদের প্রক্রিয়া সম্পন্ন হবে।।

যে সকল প্রাক্তন ছাত্ররা সদস্য পদের জন্য আবেদন করতে আগ্রহী,তারা নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন।

সুপ্রিয় সাহা : (9432429995)

মৈনাক মিত্র : (79803 10566)

সকল প্রাক্তনীবৃন্দের সহযোগিতা একান্তই কাম্য।

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।।

ধন্যবাদান্তে,

Er. Supriya Saha

(President)
N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST

14/05/2026

🎙️🎙️ বার্ষিক সাধারণ সভা ২০২৫-২০২৬ 🎙️🎙️.....N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST......

নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা, ১০ই মে, রবিবার ২০২৬, (২০২৫-২০২৬) .......................: ব্যবস্থাপনায় :.........................

N.D.B.M.M. SCHOOL ALUMNI
ASSOCIATION TRUST

🎙️🎙️ Annual General Meeting 2025-2026🎙️🎙️N.D.B.M.M.SCHOOL ALUMNI ASSOCIATION                       .......TRUST......বিগ...
13/05/2026

🎙️🎙️ Annual General Meeting 2025-2026🎙️🎙️
N.D.B.M.M.SCHOOL ALUMNI ASSOCIATION
.......TRUST......

বিগত ১০ই মে, রবিবার ২০২৬,বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের বিপুল সংখ্যক,সকল সদস্যবৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা (২০২৫-২০২৬) অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো বাঙুরের বুকে চন্দ্র ব্যাংকোয়েটস হলে, এবং সভাতে প্রকাশিত হলো ট্রাস্টের সারা বছরের হিসেবের নিরপেক্ষ AUDIT REPORT 2025-2026।।

যে দীর্ঘ লড়াই সংগ্রাম প্রতিবন্ধকতাকে জয় করে এবং লক্ষ্যে অবিচল থেকে সমগ্র ভারতবর্ষের মধ্য স্কুল প্রাক্তনী সংগঠনের ইতিহাসে প্রথম ট্রাস্ট আমরা তৈরি করেছিলাম, সমাজের কাজে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো এবং আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার প্রসার থেকে শুরু করে স্বাস্থ্য,খাদ্য, পরিবেশ রক্ষা এবং সমাজের সেবামূলক কাজ করবার মধ্য দিয়ে বাঙ্গুর স্কুলের প্রাক্তনী হিসেবে নিজেদের অবদান আমরা দেশের কাছে রাখবো।।

আমাদের ট্রাস্টের এই যাত্রাপথে সকল শুভানুধ্যায়ী থেকে শুরু করে, বিজ্ঞাপন দাতা, সংবাদমাধ্যম, পুলিশ-প্রশাসন, লেকটাউন থানা, লেকটাউন ট্রাফিক গার্ড,সকল স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ, আপামর নাগরিকবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ,শিল্পী ও বুদ্ধিজীবী ব্যক্তিবর্গকে আমাদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য ,সকলকে জানাই সংগঠনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।।

ধন্যবাদান্তে,

Er. Supriya Saha

(President)
N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST.

শিক্ষার প্রসার সংক্রান্ত ঐতিহাসিক কর্মসূচি শুভ সূচনা অনুষ্ঠান সম্পন্ন হলো 17th January 2026.                 " শিক্ষার প...
23/03/2026

শিক্ষার প্রসার সংক্রান্ত ঐতিহাসিক কর্মসূচি শুভ সূচনা অনুষ্ঠান সম্পন্ন হলো 17th January 2026.

" শিক্ষার প্রসারের আলোয়
প্রজন্মগঠন - সমাজগঠন - দেশগঠন "

......*কলকাতা টিভি* নিউজে প্রকাশিত .....

N.D.B.M.M SCHOOL ALUMNI ASSOCIATION TRUST


কলকাতা: অভাবের সংসারে দু-বেলা অন্নের সংস্থান করাই যেখানে বিলাসিতা, সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া এক প্রকার যুদ্ধ। .....

সাড়ম্বরে পালিত হল নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের ৬০ বছর পূর্তি ( হীরক জয়ন্তী বর্ষ) জন্মদিন উদযাপন ...
14/02/2026

সাড়ম্বরে পালিত হল নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের ৬০ বছর পূর্তি ( হীরক জয়ন্তী বর্ষ) জন্মদিন উদযাপন অনুষ্ঠান,সেই সাথে প্রক্তনীদের গান,আড্ডা হুল্লোড়,,,,
...............কেক কাটার বিশেষ মুহূর্ত...................

সকল প্রাক্তনীবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটিকে সফল,সাফল্যমন্ডিত এবং স্মরণীয় করে তোলার জন্য।।

ধন্যবাদান্তে,

Er. Supriya Saha

(President)
N.D.B.M.M. SCHOOL ALUMNI ASSOCIATION TRUST

🎁🎂 *স্কুলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা* 🎁🎂" *আমদের স্কুল, আমাদের প্রাণ......"* নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস...
14/02/2026

🎁🎂 *স্কুলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা* 🎁🎂

" *আমদের স্কুল, আমাদের প্রাণ......"*

নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সকলের প্রাণের ( নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল) বাঙ্গুর স্কুলকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা,প্রাণভরা ভালোবাসা ও শুভকামনা।এভাবেই আমাদের মাথার ওপর বটবৃক্ষ হয়ে থেকো আজীবন।

নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের পক্ষ থেকে স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা,বর্তমান এবং প্রাক্তন ছাত্রবৃন্দ,অশিক্ষক কর্মী সকলকে জানাই স্কুলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

"" শুভ জন্মদিন ""

।। ভালো থেকো স্কুল.....ভালো থেকো বাঙ্গুর।।

শুভেচ্ছান্তে,
Er. Supriya Saha
(President)
N.D.B.M.M SCHOOL ALUMNI ASSOCIATION TRUST

Address

Bangur Avenue
Kolkata
700055

Telephone

+913325746200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naraindass Bangur Memorial Multipurpose School(Govt. Sponsd) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category