28/07/2014
(math31) (হারা-ফেরা) হারাধনের দশটা হারানো ছেলে আবার ফিরে আসবে। বছরে একটা করে আসতে পারে - প্রথমে ৭নং এলো তারপর ৩নং তারপর ১নং ... এভাবে; কিংবা, প্রথম বছরে এলো ৩নং আর ১০নং, পরের বছরে এলো বাকি সবাই...এভাবে; ... ইত্যাদি নানা ভাবে। মোট কতভাবে দশটা ছেলে ফিরতে পারে?