Moromia

Moromia

Share

“Movies will make you famous; Television will make you rich; But theatre will make you good.”

Photos from Moromia's post 09/05/2026

পাগলামি!!! ❤️❤️❤️
অভিনেতার ভেতরে নিশ্চিত ভাবে একটা পাগলামি থাকে, যা তাকে মানুষ থেকে শিল্পী বানায়!!
মরমিয়া সেই পাগলামিটাকেই উস্কে দেয়! অভিনয় শিখতে যোগাযোগ করো 8017595356 নম্বরে!

09/05/2026

ওগো আমারি কবি,
তোমারে আমি জানি নে কভু,
তোমার বাণী আঁকিছে তবু
অলস মনে অজানা তব ছবি!!🙏🙏

02/05/2026

মরমিয়ার অষ্টম বার্ষিক নাট্যোৎসব C/O Theatre 8 এর সাজসজ্জা❤️❤️
চিন্তন ও ভাবনায় Samik Bhattacharyya
সহযোগে
Srija Sanyal
Arnab Pal
Shaoni Maiti
Aneesh Kar
Soumyajit Chakraborty
Soham Debnath

এই সুন্দর ভিডিও গুলো তুলেছেন
https://www.instagram.com/rcroot5?igsh=ejk0ZnA5eHdpYzNh

ভিডিও এডিট : Anuran Dobey

02/05/2026

" রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে "
বাংলা সিনেমার আকাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল কিছু তারা । যদিও আজ চোখ চলে যাবে সবচেয়ে উজ্জ্বল তারাটির দিকে। আমাদের ধ্রুবতারা, সময়ের বয়স বাড়ছে সঙ্গে বেড়ে চলেছে তার ঔজ্জ্বল্য ।
পথপ্রদর্শক হয়ে থেকো যেয়ো চিরযুবক !
আমাদের অনেক গল্প বলা বাকি !

01/05/2026

"All labor that uplifts humanity has dignity and importance and should be undertaken with painstaking excellence."

30/04/2026

পিয়া পিয়া পিয়া
যদি ওঠে ক্ষেপে !
ভীষণ জোরে চেপে ধরে
চিমটি কেটে দেবে !
সে কী আর যেমন তেমন চিমটি? খাঁটি বাঙালি চিমটি! রাম , শ্যাম, যদু , মধু মার্কা সব চিমটি ভরা ওনার তূণে !
ভীষণ versatile যাকে বলে ! তবে তূণে যাই থাকুক ! মেয়েটি ভারি গুণের ! মানে ঠিক " যে রাঁধে সে চুলও বাঁধে " রকমের ! বুঝতেই পারছেন কেমন লড়াকু আর ডাকাবুকো এই মেয়ে ! তবে দিনের শেষে ইনিও তো মানুষ বলুন ! শুধু আনন্দই হবে ? দুঃখ কষ্ট সবই সঙ্গী ! কিন্তু ভঙ্গিতে ভুলায় চোখ আর ব্যাথায় বোলায় হাত ! আবার সেই হাতই মুষ্টি বদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে স্লোগান তোলে !
প্রতিবাদ , লড়াই , চিমটি, হাসি জীবনকে রাঙিয়ে তুলুক আর মন হয়ে উঠুক মুক্ত !
মরমিয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পিয়া ❤️
ভালো থাক, ভালো রাখ, থিয়েটারে থাক ❤️
এবার ঘরে " পিয়া তু আব তো আযাআআআ ..."

Photos from Moromia's post 28/04/2026

অনুশীলনই পারে একজন অভিনেতাকে তার শক্তির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে!
মরমিয়া অভিনেতা তৈরী করে! অভিনয় শিখতে যোগাযোগ করো 8017595356 নম্বরে!

Photos from Moromia's post 25/04/2026

দলঘর, চর্চা, নতুনের সূচনা! ❤️

25/04/2026

স্তব্ধতা অনুভব করেছেন ?
বা আরও স্পষ্টভাবে জিজ্ঞাসা করা যায় , স্তব্ধতা দেখেছেন ?

আমরা দেখেছি মশাই ! একই সাথে ওঠাবসা হয় ! খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ সবই চলে ! তবু সবের মাঝে উনি যেন যোগী শিব !
মুখ বুজে সব দেখে চলেছেন , মেপে চলেছেন ! মাঝে মধ্যে মুখ খোলেন ! কিছু চিন্তা শব্দের রূপে জিজ্ঞাসায় পরিণত হয় ! আমাদের ভালো লাগে ! মনে হয় স্বয়ং শম্ভু আমাদেরকে কাছে ডাকছেন! আমরা আনন্দিত হয়ে তার সমস্ত জিজ্ঞাসার জবাব দিই ! উনি সব শুনে দেখে তার নিস্তব্ধতার ঠান্ডা হাওয়া আমাদের মাঝে ছড়িয়ে দেন !
আমরা তৃপ্ত হই ! কখনও কখনও ক্ষিপ্ত হয়ে উঠি ! এতটা নিস্তব্ধতা ! উনি তাই আমাদের সমস্যা মেপে বুঝে আমাদের সাথে ঠিক ২১ টা কথা বলেন !
ওহ ! ২১ কেন ? ' ২১ শে আইন'-র কথা মনে আছে তো ?
হ্যাঁ ! ইনি বোম ভোলা হলে হবে কী ! ইনি বর্তমানে ল-ইয়ার ! Law এর সাথে ইয়ার দোস্তি পাতিয়েছেন !
সে তুমি যার সাথেই ইয়ার দোস্তি মাস্তি করে এসো বাবা , আমাদের কাছে তুমি দেবনাথ ! সোহম দেবনাথ !
কোনো মহাদেব ফহাদেব নও! আমাদের আদরের বং গাই !
আদর অনেক হবে ! আপাতত
মরমিয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা ❤️
ভালো থাক, ভালো রাখ, থিয়েটারে থাক

Photos from Moromia's post 24/04/2026

ফেস্টিভ্যাল শেষ! শুরু নতুন প্রস্তুতি!! 😍

Photos from Moromia's post 19/04/2026

Moromia র অষ্টম বার্ষিক নাট্যোৎসব C/O থিয়েটার ৮ এ ENaD - Ekti Natoker Dol এর নিবেদন ' আমাদের ঘরেও গল্প ছিল' নাটকের কিছু মুহূর্ত!

ছবি সৌজন্যে Gecho Dada

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


FD 452 A/2
Kolkata
700106