Bengal Partition Repository Project NSOU

Bengal Partition Repository Project NSOU NSOU Bengal Partition Repository
People's Initiative under a People's University

16/08/2026
সেইসব দিনগুলি.. মে ১৯৪৬.
06/08/2026

সেইসব দিনগুলি.. মে ১৯৪৬.

৩০তম পার্টিশন বক্তৃতা।। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।। ১০জুলাই, ২০২৬।।
16/07/2026

৩০তম পার্টিশন বক্তৃতা।। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।। ১০জুলাই, ২০২৬।।

https://youtu.be/otKTw7rQAB8?si=KV6dIJCaOUuFudpJআগ্রহীরা শুনতে পারেন। ৩০তম পার্টিশন বক্তৃতা।। সুমন চট্টোপাধ্যায়।। নেতাজি...
12/07/2026

https://youtu.be/otKTw7rQAB8?si=KV6dIJCaOUuFudpJ

আগ্রহীরা শুনতে পারেন। ৩০তম পার্টিশন বক্তৃতা।। সুমন চট্টোপাধ্যায়।। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।।
আপলোড চ্যানেল: বাংলাস্পিয়ার

"সংসার সীমান্তে: একটি অবহেলার কাহিনি" — Bengal Partition Repository...

[১২.০৭.২০২৬] আজ শোনা গেল সুন্দরবন অঞ্চলের ঝড়খালির হিরন্ময়পুর গ্রামে হরেন্দ্রনাথ মণ্ডলের জীবনের গল্প। একাশি বছরের সুস্থ...
12/07/2026

[১২.০৭.২০২৬] আজ শোনা গেল সুন্দরবন অঞ্চলের ঝড়খালির হিরন্ময়পুর গ্রামে হরেন্দ্রনাথ মণ্ডলের জীবনের গল্প। একাশি বছরের সুস্থ, সুঠাম ও সাবলীল হরেন্দ্রনাথ মন্ডল, খুলনা জেলার মানুষ। '৭১ পরবর্তী মুজিবর রহমানের মৃত্যুর পরে এপারে আসেন সপরিবারে। প্রথমে বাদুড়িয়াতে। সেখান থেকে জমি কিনে এই হিরণময়পুরে। হিরণময়পুরের বাঁসীরাম বাজারের তিনি প্রথম দোকানদার। লেখাপড়া জানেন না। তবু এলাকার প্রবীণ পরিচিত ব্যক্তি। বাজারের পাশেই উদ্যোগ নিয়ে তৈরি করেছেন বিশালাকায় এক মন্দির। বাজারের সম্প্রসারণের তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জীবনের শেষ প্রান্তে এসে বাংলাদেশের অতীতকথা মনে পড়ে। স্বপ্নে জাগে শৈশবের বাংলাদেশ। আত্মতৃপ্তি জাগে নতুন ভারতে নতুন জীবন গড়ে তোলার কথা ভাবতে বসে। তিল তিল করে গড়ে তোলা এই জীবনই তাঁর সবকিছু নিয়ে বসে আছে..
আলাপ করেছেন উত্তমকুমার বিশ্বাস।।
ডিজিটাল কপি সংরক্ষণ করা থাকছে বেঙ্গল পার্টিশন রিপোজিটরি জনগবেষণা প্রকল্পের অধীনে।

আজ সুমন চট্টোপাধ্যায়। ৩০তম বক্তৃতা। পার্টিশন লেকচার সিরিজ।নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
10/07/2026

আজ সুমন চট্টোপাধ্যায়।
৩০তম বক্তৃতা। পার্টিশন লেকচার সিরিজ।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

আজ (০৫/০৭/২০২৬) গল্প শোনালেন সুন্দরবনের এলাকার ঝড়খালি অঞ্চলের বাসুদেব মণ্ডল। এই উদ্যোগ বাস্তবায়িত হল প্রকল্পের সমীক্ষক উ...
05/07/2026

আজ (০৫/০৭/২০২৬) গল্প শোনালেন সুন্দরবনের এলাকার ঝড়খালি অঞ্চলের বাসুদেব মণ্ডল। এই উদ্যোগ বাস্তবায়িত হল প্রকল্পের সমীক্ষক উত্তমকুমার বিশ্বাস। আলাপ সংরক্ষিত থাকছে বেঙ্গল পার্টিশন রিপোজিটরি জনগবেষণা প্রকল্পের ডিজিটাল সংগ্রহশালায়।

ঝালোকাঠির কাঠালিয়া গ্রামের বাড়ি ছেড়ে এপারে এসেছিলেন হিমাংশু গঙ্গোপাধ্যায়। দক্ষিনেশ্বরে থাকেন। তাঁর পুত্রের সহায়তায় এধরনে...
01/07/2026

ঝালোকাঠির কাঠালিয়া গ্রামের বাড়ি ছেড়ে এপারে এসেছিলেন হিমাংশু গঙ্গোপাধ্যায়। দক্ষিনেশ্বরে থাকেন। তাঁর পুত্রের সহায়তায় এধরনের কাজে আগ্রহী হিমাংশুবাবু সাড়া দিয়ে একটি ওয়ার্কশপে এসে যোগ দেন। বক্তার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তাঁর কথা শুনে প্রকল্পের সমীক্ষকরা যোগাযোগ করেন। সঞ্জয় বিশ্বাস এমন একজন সমীক্ষক যিনি এই প্রকল্পের অনেকের মতই প্রথাগত বিদ্যায়তনিক উচ্চশিক্ষায় ভরসা না রেখে অন্য পেশায় গেছেন। তারও শখ এমন কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা।
হিমাংশুবাবুর বাড়িতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এক বছর আগে। সেই আলাপের কিছু কথা মিলিয়ে নেওয়ার কাজ বাকি ছিল। প্রকল্পের পক্ষ থেকে এমন অসাধারণ একটা আলাপের পরিসর প্রস্তুত করে দেওয়ার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। অনেক ছবি, বিচিত্র উত্থান পতনের জীবনকে দাঁড় করানোর গল্প ছিল সত্যির থেকে কিছু বেশি। মানুষের জীবন কিছু কিছু সময় বাস্তবের সত্যকে ছাপিয়ে যায়। হিমাংশুবাবু অশ্রুসিক্ত চোখ, সম্পূর্ণ শূণ্য হয়ে যাওয়া দৃষ্টি ক্যামেরার অস্তিত্ব পর্যন্ত মুছে দিয়েছিল। দক্ষিনেশ্বরে সেই সন্ধ্যেবেলায় ভাগীরথীর জল তখন জাগছে, হাওয়ায় গন্ধ ছড়াচ্ছে হিমাংশুবাবুর শৈশবের বন্ধুরা। হারায় নি কেউ.. গল্পে জেগে থাকে মানুষ..

ছবিতে হিমাংশুবাবুর হাতে শংসাপত্র তুলে দিচ্ছে সঞ্জয় বিশ্বাস। তাঁর দেওয়া অনেক ছবি সংরক্ষিত থাকছে এই প্রকল্পের ডিজিটাল সংগ্রহশালায়।


Address

DD-26, Sector-I, Salt Lake City
Kolkata
700064

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Partition Repository Project NSOU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bengal Partition Repository Project NSOU:

Shortcuts

Share