02/07/2020
ওই লাল বাড়িটার গন্ধ,
ধুলো মাখা বেঞ্চ আর বন্ধুদের তর্ক,
শিক্ষিকার যুক্তি ও ভালোবাসায়,
আজও টাটকা তোমার অস্তিত্ব আমার মনের মণিকোঠায়.
শেষ পিরিওড আর ছুটির ঘন্টায়,
ক্লান্ত শরীর তখন বাড়ি ফেরায়.
তবু আজও তুমি অগুন্তি স্মৃতির ঠিকানায়,
আমার শিক্ষা আর বেড়ে ওঠার মুগ্ধতায়!
আজ শত বর্ষের এই মহা লগ্নে,
আমি প্রাক্তনী, তোমায় ভালোবেসে ও সহস্র প্রনামে...
- গার্গী নন্দী