18/06/2025
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সমাজসেবা কেন্দ্র বিবেক ভারতী আজ ৬৭ বছরে পদার্পণ করেছে। যে সকল শিক্ষাবিদ সমাজসেবী এবং তৎকালীন গড়িয়ার বিশিষ্ট মানুষ বিশেষভাবে স্বর্গীয় অনিল কুমার সাহা, স্বর্গীয় জাহ্নবী কুমার চক্রবর্তী, স্বর্গীয় স্বদেশ রঞ্জন চন্দ্র চৌধুরী, স্বর্গীয় পৃথ্বীশ বাগচী, স্বর্গীয় দিলীপ কুমার দে, স্বর্গীয় প্রবীর বর্ধন রায়, শ্রী সুবীর দত্ত গুপ্ত, শ্রী ননী গোপাল দাস, শ্রী দীপ্তি কুমার ভট্টাচার্য সহ গড়িয়ার সামাজিকভাবে বহু মানুষজন দ্বারা প্রতিষ্ঠিত ১৯৬৫ সালে শিশু বিদ্যালয় বিবেক ভারতী শিশু শিক্ষা সদন আজ ৬০ বছরের পদার্পণ করেছেন।
বিদ্যালয়ের জন্মদিন ৩রা জানুয়ারি ২০২৫ এবং ১২ই জানুয়ারি ২০২৫ ছয়টি মশাল প্রজ্জলন এর মাধ্যমে বাসনা কালী বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সারাদিনব্যাপী শারীর শিক্ষা শিবির এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী শ্রীদামচন্দ্র জানা প্রাক্তন প্রধান শিক্ষক, মাননীয় পৌর প্রতিনিধি ১১১ নম্বর ওয়ার্ডের শ্রী সন্দীপ দাস মহাশয়, শ্রী লক্ষীকান্ত মিশ্র প্রাক্তন পুলিশ সহ কমিশনার,মহামায়া পুর আদর্শ বিদ্যাপীঠের সহ-শিক্ষিকা শ্রীমতি সুপর্ণা রাহা সহ বিবেক ভারতী ও হীরক জয়ন্তী উৎসবের সভাপতি শ্রী রনেন্দ্র কিশোর গুহ, কার্যকরী সভাপতি শ্রী দেবনাথ চ্যাটার্জি, সহ-সভাপতি শ্রী সুরজিৎ চন্দ্র চৌধুরী, সম্পাদক শ্রী প্রদ্যুৎ বর্ধন রায়, শ্রী সাধন পোড়েল কোষাধক্ষ্য, শ্রী রাজকুমার সরকার সাংস্কৃতিক সম্পাদক, শ্রী তরুণ মুখোপাধ্যায় ক্রীড়া সম্পাদক, দিলীপ চক্রবর্তী সহক্রীড়া সম্পাদক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং উৎসব কমিটির আহবায়ক শ্রীমতি সুতপা সরকার সহ বিবেক ভারতী শিশু শিক্ষা সদন এবং বিবেক ভারতী শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা গণ এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ ।
গত ২২শে মার্চ ২০২৫ শনিবার বিবেক-ভারতী শিশু শিক্ষা সদনের বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং হীরক জয়ন্তী বর্ষের বিভিন্ন সারা বর্ষব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন ডক্টর পরিমল ভট্টাচার্য মহাশয়-প্রাক্তন প্রধান শিক্ষক যাদবপুর বিদ্যাপীঠ, শ্রী তারকেশ্বর চক্রবর্তী বরো চেয়ারম্যান ১১ বরো, শ্রী সন্দীপ দাস মহাশয় পৌর প্রতিনিধি ১১১ নম্বর ওয়ার্ড।
সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা হয় ২৪ শে মে ২০২৫ শনিবার সকাল ৯ টায় বিবেক ভারতী শিশু শিক্ষা সদনে বিবেক ভারতী মঞ্চে এবং মমতা মঞ্চ ২৯ নম্বর ওয়ার্ডে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডঃ পবিত্র সরকার, শ্রী মানব মুখার্জি বিশিষ্ট বাঁশি বাদক, স্ত্রী সঞ্জীব সরকার নাট্যকার, শ্রী অরূপম রায় সাহিত্যিক ও আবৃত্তিকার।
২৫ শে মে ২০২৫ রবিবার সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি অনুশীলা বসু।
সারাদিনব্যাপী ও রাত্রি ব্যাপি উভয় মঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৭ই জুন ২০২৫ শনিবার প্রবন্ধ এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরম পূজনীয় স্বামী সুপর্ণা নন্দজী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন গোলপার্ক
উপস্থিত ছিলেন ডঃ পরিমল ভট্টাচার্য প্রাক্তন প্রধান শিক্ষক যাদবপুর বিদ্যাপীঠ, শ্রী শ্রীদামচন্দ্র জানা প্রাক্তন প্রধান শিক্ষক, শ্রী কিন্নর রায় সাহিত্যিক, শ্রী সঞ্জীব সরকার নাট্যকার, শ্রী তারকেশ্বর চক্রবর্তী বরো চেয়ারম্যান ১১ বরো, শ্রী সন্দীপ দাস পৌর প্রতিনিধি ১১১ নম্বর ওয়ার্ড।
প্রবন্ধ প্রতিযোগিতার বিচারকের আসন অলংকৃত করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় স্বামীজি স্বামী ঈস্টিশা নন্দজী মহারাজ ।
বক্তৃতার বিচারকের আসন অলংকৃত করেন ডক্টর পরিমল ভট্টাচার্য প্রাক্তন প্রধান শিক্ষক যাদবপুর বিদ্যাপীঠ, শ্রী শ্রীদামচন্দ্র জানা প্রাক্তন প্রধান শিক্ষক, শ্রী কিন্নর রায় সাহিত্যিক।
৮ই জুন রবিবার ২০২৫ সকাল ৯টায়-নৃত্য প্রতিযোগিতার প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রী সিদ্ধার্থ রায় ( সিধু ) উপস্থিত ছিলেন নৃত্য বিচারক বৃন্দ। প্রত্যেকটি প্রতিযোগিতায় কলকাতা গড়িয়া ও বৃহত্তর গড়িয়া হাওড়া কাকদ্বীপ এবং শহরতলীর প্রত্যেকটি নামি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী জয়ী হয়েছে।