BJP Leader Rajib Banerjee ke sothik uttor.
Rajarhat-Newtown Trinamul Yuva Congress
রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস
21/07/2020
21 শে জুলাই শহীদ শ্বরণে দাদা #সুমন_ভট্টাচার্য্য র (সাধারন সম্পাদক, রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেস) নেতৃত্বে চাঁদপুর, পাথরঘাটা, RB-1, RB-2 এর বিভিন্ন অঞ্চলে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল কর্মীরা শহীদ দের শ্রদ্ধা জ্ঞাপন করলেন. সাথে ছিলেন #শর্মিশ্ঠা_বিশ্বাস, #মনিরুল_ভাই, #ফারুক_ভাই, #দিদার_ভাই, #আজিজুল_গাজী, #অনু_ভাই, #সাইনুর, া, #হরিহর_দা. #শাকিল_ভাই
মমতা ব্যানার্জী জিন্দাবাদ
তৃনমূল কংগ্রেস জিন্দাবাদ
08/05/2020
যাদের রাজ্যের বাইরে যাওয়ার আছে বা অন্য রাজ্য আটকে থাকা কেউ ফিরতে চাইছেন .. রাজ্য সরকারের থেকে অনলাইনে pass এর আবেদন করুন
10/04/2020
আপনি কি জানেন ? লোম্যান হত্যার পর পুলিশ যখন পাগলের মতন বিনয়কে খুঁজছে , নেতাজি সুভাষ বসু তাকে দেশত্যাগ করতে পরামর্শ দেন । আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিদেশ যাওয়ার সমস্ত খরচ বহন করার প্রস্তাব ও দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিনয়, স্বাধীনতা অর্জনের জন্য ব্যাক্তিগত নিরাপত্তা ছিল তুচ্ছ তাঁর কাছে ।
আপনি কি জানেন ? অলিন্দ যুদ্ধের পর বিনয় বসু যখন নিজের মাথায় গুলি করে অজ্ঞান হয়ে পড়ে আছেন তখন কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্ট নিজের বুট দিয়ে অচৈতন্য বিনয়ের দুটো আঙ্গুল পিষে দিয়েছিলেন | কারণ তিনি সেদিন বিনয় বাদল দীনেশের বিক্রমের কাছে পরাস্ত হয়েছিলেন |
আপনি কি জানেন ? অলিন্দ যুদ্ধের পর যখন তাঁকে মেডিক্যাল কলেজে আনা হয়েছিল সেইসময় পুলিশের গোয়েন্দাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিনয় বলেছিল - "আমি আপনাদের ৫-হাজার টাকা (লোম্যান হত্যার পর বিনয়কে ধরিয়ে দেবার জন্য ৫-হাজার টাকার পুরস্কার ঘোষিত ছিল) বাঁচিয়ে দিয়েছি, এর থেকে আর কি বেশি আশা করেন আমার থেকে?"
আপনি কি জানেন ? বিনয় অলিন্দ যুদ্ধের পর আহত অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি থাকার সময় নিজের মাথার ক্ষতের ব্যান্ডেজ খুলে নিজেই ওর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন | কেন জানেন? যাতে তাঁর সেপটিক হয়ে যায় এবং মৃত্যুবরণ করে নিতে পারেন | তিনি সংকল্প করেছিলেন ইংরেজদের কাছে ধরা দেবেন না |
আপনি কি জানেন ? বিনয়ের মৃত্যুর পরের দিন কলকাতায় পোস্টার পড়েছিল "Benoy's Blood Beckons For More Blood". তাঁর মৃত্যুর খবরে মাথা নুইয়েছিল গোটা বাংলা |
বিনয় বসু উচ্চবিত্ত পরিবারের ছেলে ছিলেন | মেধাবী ছাত্র | ডাক্তারি পড়তেন | চাইলে সারাজীবন নিজের স্বার্থ দেখে পয়সা উপার্জন করে কাটিয়ে দিতে পারতেন | কিন্তু তিনি সেটা করেননি | তাঁর কাছে দেশের স্বাধীনতা ছিল সবকিছু | নিজের প্রাণ সেখানে অতি তুচ্ছ | ক্ষমতা ছিল শাসকদের অহংকারে আঘাত হানার এবং সেটা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বিনয়কৃষ্ণ বসু | কতটা সাহস থাকলে সকলের নজর এড়িয়ে পুলিশ বেষ্টনী ভেদ করে দিনের আলোতে লোম্যানকে হত্যা করা যায় ? একবার ভেবে দেখুন | কতটা সাহস থাকলে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে সিম্পসনকে হত্যা করা যায় কোনদিনও ভেবেছেন? একবার ভেবে দেখুন |
আর হ্যাঁ যারা বাঙালিকে দেশপ্রেম শেখাতে আসবে তাদের পারলে বিনয়-বাদল-দীনেশের গল্পটা শুনিয়ে দেবেন | নিচের ছবিটাও দেখাতে পারেন |
বিনয়-বাদল-দীনেশ মৃত্যুঞ্জয়ী | প্রত্যেকটি প্রকৃত বাঙালির হৃদয়ে আপনারা ছিলেন,আছেন আর থাকবেন |
🙏🙏
07/02/2020
07/02/2020
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Kolkata